রেসিপি সুস্বাদু ডিম ভুনা 🥚 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220812_002630954.jpg


২৫শ্রাবণ , ১৪২৮ বঙ্গাব্দ
১১আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
১২মহররম , ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. ডিম ৪ টি।
২. কাঁচা মরিচ ৬ টি।
৩. পেঁয়াজ ৬ টি।
৪. জিরা।
৫. লবণ।
৬. সরিষার তেল।
৭. শুকনো মরিচের গুঁড়া।
৮. হলুদ গুঁড়া।
৯. ধনিয়া গুড়া।


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20220811_161309.jpg

  • প্রথমে আমি চারটি ডিম সিদ্ধ করে রেখেছি।

ধাপ-২

IMG_20220811_162004.jpg

  • তারপরে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি।

ধাপ-৩

IMG_20220811_162524.jpg

  • ডিম গুলো ভেজে নেয়ার জন্য ডিমের গায়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি।

ধাপ-৪

IMG_20220811_162920.jpg

  • তারপরে আমি চুলার উপর কড়াই দিয়েছি এবং অপেক্ষা করতে হবে যত সময় কড়াই গরম না হয়।

ধাপ-৫

IMG_20220811_163137.jpg

  • করাই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি এবং আমি ডিম গুলো ভালোভাবে ভেজে নিয়েছি।

ধাপ-৬

IMG_20220811_163515.jpg

  • ডিম ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে মসলাগুলো দিয়েছি।

ধাপ-৭

IMG_20220811_163812.jpg

  • মসলাগুলো ভালোভাবে নাড়তে হবে যত সময় বাদামী রঙের না হয়।

ধাপ-৮

IMG_20220811_163842.jpg

  • তারপরে আমি ডিমগুলো দিয়েছি এবং ভালোভাবে নাড়তে হবে যেন মসলা ডিমের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারে।

ধাপ-৯

IMG_20220811_164155.jpg

  • তারপরে অল্প একটু পানি দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে।

ধাপ-১০

IMG_20220811_164937.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

গতকাল একটা নিউজ দেখলাম ডিমের দাম নাকী অনেকটা বাড়বে। এটা শুনে একটু চিন্তায় হচ্ছিল।।

ডিমের রেসিপি টা ভালো তৈরি করেছেন ভাই। এটাতো ব‍্যাচেলরদের প্রধান খাবার হি হি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 4 years ago 

একদম ঠিক নিউজ দেখেছেন আপনি ডিমের দাম সত্যি নাকি অনেক বাড়বে এবার ব্যাচেলরদের কপালে কষ্ট হয়ে যাবে।

 4 years ago 

এই স্বল্প পরিমাণ এর সাপোর্ট দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

সুস্বাদু ডিম ভুনা রেসিপি টা দারুন হয়েছে।দেখে তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো।এই রকম করে ডিম রান্না করলে মজা টা একটু বেশি ভালো হয়। রান্না ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

এই ধরনের রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুস্বাদু ডিম ভুনা রেসিপি। দেখে তো জিভে জল চলে এলো।আমার কাছে ডিম অনেক ভালো লাগে। আপনার ডিম ভুনা রেসিপি দেখতে অসাধারণ হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।🤲🤲

 4 years ago 

ঝাল ঝাল ডিম ভুনা দেখলেই জিভে জল চলে আসে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ডিমের রেসিপি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে আমার খুবই ভালো লাগে। ডিম আমার পছন্দের একটি খাবার। আপনি খুবই সুন্দর ভাবে ডিম ভুনা রেসিপিটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার সাথে আমার অনেক মিল আছে ডিমের যে কোন রেসিপি হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আজকে তো ব্যাচেলার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।
ডিম ভুনা রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছিল বিশেষ করে কাদা কাদা ঝোল রাখায় বেশি লোভনীয় লাগছে।

 4 years ago 

বিবাহিত হলেও তো শহরে এসে বেচেলার জীবন যাপন করছি হাহাহা।

 4 years ago 

মজাদার ডিম ভুনা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। সত্যিই আপনার ডিম ভুনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আপনি একদিন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া আপনার সুস্বাদু ডিম ভুনা দেখে লোভ সামলানো মুশকিল। এমনিতেই ডিম আমার অনেক পছন্দ। এরকম ডিম ভুনা করলে স্বাদ অনেক বেড়ে যায়।আর ধাপগুলো সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার ডিমের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার তৈরি করা সুস্বাদু ডিম ভুনা রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো । আপনি অনেক সুন্দর হবে ডিম ভুনা রেসিপিটি তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আমার মনে হয় ঘুম বেশি সবাই ডিম ভুনা খুবই পছন্দ করে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমিও মাঝে মাঝে ডিম ভুনা রেসিপিটি বাসায় তৈরি করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে খেতে। ঝাল একটু বাড়িয়ে দিয়ে ডিম ভুনাটি তৈরি করলে খেতে যে কত মজা যে খায় সেই জানে। আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। অনেক ভালো লাগলো দেখে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার পাশে তো মাঝে মাঝেই ডিম ভুনা রেসিপি তৈরি করে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37