রেসিপি সুস্বাদু ডিম রান্না 🥚 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20230821_225900698.jpg


০৬ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
২১আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৫সফর ১৪৪৫ হিজরী
সোমবার।
শরৎকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


উপকরণ:
১. ডিম ৪ টি।
২. আলু ২ টি।
৩. লাউ।
৪. শুকনো মরিচের গুঁড়া।
৫. পেঁয়াজ ৩ টি।
৬. কাঁচা মরিচ ৯ টি।
৭. রসুন ২ টি।
৮. লবণ পরিমাণ মতো।
৯. সরিষার তেল।
১০. হলুদ গুঁড়া।
১১. ধনিয়া গুড়া।


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20230821_072828.jpg

  • প্রথমে আমি আলু এবং লাউ সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপরে আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG_20230821_072917.jpg

  • তারপরে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ-৩

IMG_20230821_231050.jpg

  • তারপরে আমি চুলার উপর একটি কড়াই দিয়েছি এবং কিছু সময় অপেক্ষা করতে হবে কড়াইটি গরম হওয়ার জন্য।

ধাপ-৪

IMG_20230821_074720.jpg

  • কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি।

ধাপ-৫

IMG_20230821_074746.jpg

  • তারপরে আমি ডিম গুলোও হালকা করে ভেজে নিয়েছি।

ধাপ-৬

IMG_20230821_075624.jpg

  • ডিম ভেজে নেয়া হয়ে গেলে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে মসলাগুলো দিয়েছি।

ধাপ-৭

IMG_20230821_075809.jpg

  • মসলাগুলো ভালোভাবে কষাতে হবে যত সময় না বাদামি রঙের না হয়।

ধাপ-৮

IMG_20230821_080408.jpg

  • মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে রাখার সবজিগুলো দিয়েছি।

ধাপ-৯

IMG_20230821_080526.jpg

  • তারপরে আবার ভালোভাবে নাড়তে হবে যেন সবজিগুলোর সঙ্গে মসলাগুলো সুন্দরভাবে মিশতে পারে।

ধাপ-১০

IMG_20230821_081616.jpg

  • তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়েছি এবং ভালোভাবে নাড়তে হবে যেন সবজি এবং মসলা ডিমের সাথে মিশতে পারে।

ধাপ-১১

IMG_20230821_081656.jpg

  • তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি এবং অল্প জল রাখতে চাইলে অল্প পানি।

ধাপ-১২

IMG_20230821_083504.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ডিম বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আপনি আলু এবং লাউ দিয়ে খুব সুন্দর করে ডিমের রেসিপি করেছেন। ডিম এবং আলু আমার অনেক প্রিয়। যদিও আমি লাউ খেতে তেমন পছন্দ করি না। আর মনে হয় আপনারা তরকারির মধ্যে মরিচ কম দিয়ে থাকেন। যাই হোক আপনার রেসিপিটি তৈরি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এভাবে লাউ দিয়ে কখনো ডিম রান্না করা হয়নি । আমি তো শুধু আলু দিয়ে ডিম রান্না করেছি । ডিম আমার কাছে খেতে ভালোই লাগে । তবে লাউ দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে ভালো লাগবে ডিম বলে কথা।

 3 years ago 

সাধারণত ডিমের ভুনা রেসিপি আমার অনেক পছন্দ তবে আলু আর লাউ দিয়ে যদি ডিম রান্না করা যায় তাহলে সেটাও অনেক মজাদার হয়। ডিমের প্রিয় রেসিপির তালিকায় এইটাও আমার কাছে বেশ ভালো লাগে। লোভনীয় ডিমের রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ডিম আমার অনেক প্রিয় একটি তরকারি। ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। যেকোনো তরকারির মধ্যে দিয়ে ডিম রান্না করে খেতে পারি। আপনি আজকে চারটি ডিম দুইটি আলু এবং লাউ দিয়ে রান্না করেছেন একত্রে। আপনি রান্নার দেখে বোঝা রান্নাটা বেশ সুন্দর হয়েছে। রানের প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এবং পাশাপাশি বেশ ভালো বর্ণনাও করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মজাদার ডিম ভুনা রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। এই রেসিপি পরিবেশন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

আপনি তো দেখতে ভালো রেসিপি তৈরি করছেন ভাই । এর আগে ডিম ভুনার রেসিপি শেয়ার করেছিলেন। আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে ডিমের রেসিপি করেছেন । আপনার রেসিপি তৈরি খুবই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডিম আমার খুবই পছন্দের। সবজি দিয়ে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছিল। অনেক সুন্দর করে ডিম রান্নার রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

লাউ আলু দিয়ে আপনার ডিমের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে । যদিও এভাবে কখনো খাওয়া হয়নি । তবে দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39