রেসিপি সুস্বাদু চিংড়ি মাছের ঝোল 😋১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১২ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
২৬মে, ২০২২ খ্রিস্টাব্দ
২৪শাওয়াল , ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল ।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. চিংড়ি মাছ ১২ টি।
২. আলু ৪ টি।
৩. শাকের ডাটা।
৪. পেঁয়াজ ৪ টি।
৫. কাঁচা মরিচ ১২ টি।
৬. সরিষার তেল।
৭. জিরা।
৮. হলুদের গুঁড়া।
৯. শুকনো মরিচের গুঁড়া।
১০. ধনিয়া গুড়া।
১১. লবণ।
- প্রথমে আমি চিংড়ি মাছ গুলো ভালোভাবে পরিষ্কার করেছি তারপরে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি।
- তারপরে আমি আলু এবং ডাটা সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি।
- তারপরে আমি রান্না করার জন্য পরিমাণমতো সরিষার তেল দিয়েছি। যত সময় তেল গরম না হবে তবে সময় অপেক্ষা করতে হবে।
- তেল গরম হয়ে গেলে আমি মসলাগুলো দিয়েছি।
- মসলা ভালোভাবে কষাতে হবে যত সময় বাদামী রঙের না হয়।
- তারপরে আমি কিছু সময় পর চিংড়ি মাছ গুলো দিয়েছি মসলার মধ্যে।
- ভালোভাবে নাড়তে হবে যেন চিংড়ি মাছ গুলো সুন্দর ভাবে মসলার সঙ্গে মিশতে পারে।
- তারপরে আমি আবার কিছু সময় পরে আলু এবং শাকের ডাটা দিয়েছি।
- ভালোভাবে নাড়তে হবে যেন মসলার সঙ্গে আলু এবং শাকের ডাটা সুন্দর ভাবে মিশতে পারে এবং অনেক সময় ধরে কষাতে হবে।
- তারপরে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিতে হবে। বেশি ঝোল রাখতে চাইলে বেশি পানি এবং কম ঝোল রাখতে চাইলে অল্প পানি।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

চিংড়ি মাছ আমার খুব পছন্দের। চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে। আজকে আপনি চিংড়ি মাছ দিয়ে যে রেসিপি করেছেন সেটাও আমার খুবই ভালো লাগলো।
আপনার মত আমারও চিংড়ি মাছ খুবই পছন্দের চিংড়ি মাছ হলে আমার আর কিছু লাগেনা। ধন্যবাদ আপনাকে।
আশাকরি নেক্সট টাইম থেকে আমাকে আরো বেশি এমাউন্টের ভোট দিবেন 😄
শাকের ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার কাছে সম্পুর্ণ নতুন । রন্ধনপ্রণালী দেখেই মনে হচ্ছে বেশ মজাদার হয়েছে । ধন্যবাদ আপনাকে এমন স্বাদের একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
শাকের ডাটা দিয়ে চিংড়িমাছ রান্না খেতে খুবই সুস্বাদু লাগে আপনি একদিন খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।
চিংড়ি আমার অনেক পছন্দের একটা মাছ। চিংড়ি গুলোর সাইজ দেখছি খুব একটা বড় না। তবে রেসিপি টা দারুণ তৈরি করেছেন। এককথায় চমৎকার। দেখে আমি খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর পরিবেশন করেছেন রেসিপি টা।।
ঠিকই বলেছেন চিংড়ি মাছের সাইজ খুব একটা বড় না। ধন্যবাদ আপনাকে।
আলু ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমি আগে বেশ কয়েকবার খেয়েছিলাম। আপনার আলু ডাটা দিয়ে চিংড়ি মাছ দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার রেসিপি খুবই সুস্বাদু হয়েছে তা আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে।
আমারও বাসায় মাঝে মাঝে আম্মু তৈরি করেন এই রেসিপি। ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সু সাধু চিংড়ি মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি মাছ পছন্দ করেনা এরকম মানুষ খুব কমই আছে আর এই চিংড়ি মাছের ঝোল সকলের অনেক বেশি প্রিয়। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন চিংড়ি আমার সত্যিই খুবই সুস্বাদু একটি মাছ কমবেশি সবারই খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি পোষ্ট শেয়ার করেন আর রেসিপি পোষ্ট গুলোতে প্রতিটা ধাপে অনেক সুন্দরভাবে তুলে ধরেন। মজাদার চিংড়ি মাছের রেসিপি শেয়ার করেছেন যেটা বেশ লোভনীয় লাগছে বিশেষ করে শাকের ডাটা দেওয়াতে অনেক বেশি লোভনীয় লাগছে।
রেসিপির ধাপ গুলো খুবই সুন্দরভাবে তুলে ধরলে বুঝতে অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে।
আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। চিংড়ি মাছ আমার একটি প্রিয় মাছ। এতে যেভাবেই রান্না করা হোক আমার খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি কালার দেখে লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আসলে লোভ লাগার মতো একটি রেসিপি চিংড়ি মাছের ঝোল। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপনি চিংড়ি মাছের ঝোল রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে লোভ লাগার মতন একটি মাছ চিংড়ি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
চিংড়ি মাছের খুবই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি সচরাচর খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার খুবই ফেভরেট সুন্দর উপস্থাপনা করেছেন রেসিপিটি শুভকামনা রইল আপনার জন্য
চিংড়ি মাছ আমার ফেভারিট একটি মাছ চিংড়ি মাছের যে কোন রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।