||খাসির মাংসের রেসিপি||
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| খাসির মাংস | ১.৫ কেজি |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
| হলুদ গুঁড়া | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়া গুঁড়া | পরিমাণ মতো |
| পেঁয়াজ | ৭ টি |
| রসুন | ৩ টি |
| আদা | অল্প পরিমাণ |
| এলাচ | ৫ টি |
| দারুচিনি | ৪ টি |
| জিরা | পরিমাণ মতো |
| তেজপাতা | ৩ টি |
| লবণ | পরিমাণ মতো |
ধাপ-১
প্রথমে কিছু উপকরণ ( যেমন:পেঁয়াজ, রসুন,আদা,জিরা ) বেঁটে নিতে হবে। তারপর একটা হাঁড়িতে মাংসগুলো নিয়ে তারমধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুড়া,স্বাদ মতো লবণ, এলাচ,দারুচিনি, তেজপাতা,বাঁটা মশলাগুলো এবং সয়াবিন তেল দিতে হবে।
ধাপ-২
এবার ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিতে হবে।
ধাপ-৩
এবার পাত্র ছোট হওয়ার কারণে নাড়তে অসুবিধা হচ্ছিল এজন্য কড়াইতে রান্না করছি। মাংসগুলো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার একটা হাঁড়িতে পানি নিয়ে হালকা গরম করে নিতে হবে পানি।এই পানি আমরা রান্নার সময় ব্যবহার করবো।
ধাপ-৪
এবার হালকা একটু পানি দিয়ে মাংসগুলো ২০ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখানে ছোট্ট একটি উপায় মনে রাখবেন মাংসগুলো যতক্ষণ কষানো যাবে রান্নায় তত স্বাদ বেড়ে যাবে। এবার পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে।
ধাপ-৫
এবার কিছুক্ষণ জ্বাল করে নিতে হবে যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়।
ধাপ-৬
তারপর কয়েকটা এলাচ ও কিছু পরিমাণ জিরা নিয়ে হালকা চুলার আঁচে ভেজে বেঁটে নিতে হবে। এবার মাংসের মধ্যে বাটা মশলা দিয়ে ১০ মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে।
ধাপ-৭
এবার ঝোল এর পরিমাণ কমে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। এভাবে খুব সহজেই রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে।
ধাপ-৮
এবার একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি মজাদার এই খাসির মাংসের রেসিপি।
| রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | অপো এ ফাইভ সেভেন |
|---|---|
| পোস্টের ধরণ | রেসিপি পোস্ট |
| ফটোগ্রাফার | @arpita007 |
Date-24th April 2025
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। এরকম মজার মজার রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে তৈরি করতে এবং খেতে। রেসিপিটার পরিবেশন খুব সুন্দরভাবে করলেন আপনি। গরম গরম খেতে অনেক ভালো লাগবে।
জ্বি গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
খাসির মাংস খেতে সবাই পছন্দ করে। আর আপনি এত সুন্দর করে খাসির মাংসের রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। দেখতে অনেক লোভনীয় লাগছে।
সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/Arpita39586/status/1915446364227731782?t=-PynuNqUmR6cdPytLWaa8A&s=19
https://x.com/Arpita39586/status/1915447185602449719?t=LeQ6uqOyg-jjeZ9D0KFoFg&s=19
https://x.com/Arpita39586/status/1915447778442158116?t=LLaXFbP51YlZKrAMIVnq9w&s=19
খাসি মাংসের গন্ধটা এত সুন্দর হয় আর রান্নার পর রংটা এত দারুন দেখায় যে খিদে বলা চলে দ্বিগুন বেড়ে যায়। আপনিও দেখছি বেশ সুন্দর করে রান্না করেছেন এবং ঝোলের রংটা যা সুন্দর হয়েছে না মনে হচ্ছে একতলা ভাত শুধু ঝোলটা দিয়েই সাবাড় হয়ে যাবে।
ধন্যবাদ আপু।
আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন। দেখে বুঝতে পেরেছি মজা করে খাওয়া হয়েছে এই খাবারটা।
ধন্যবাদ ভাইয়া।
খাসির মাংস আমার খুবই পছন্দ। খাসির মাংস খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে।আর আপনি যে চমৎকার ভাবে রেসিপিটি তৈরি করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুন লাগবে।এছাড়া পরোটা কিংবা রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে।খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা রেসিপিটি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আপু আপনি দেখছি মজার রেসিপি করেছেন। খাসির মাংস রেসিপি দেখে তো আমার জিভে জল এসে গেল। তবে খাসির মাংস খেতে আমি অনেক পছন্দ করি। আবার অনেকে আছে খাসির মাংস খেতে পছন্দ করো না। ধন্যবাদ শুধু শেষ শেষ পর্যন্ত খাসির মাংস রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
নিজের দরকারে অন্য দুই একটা জিনিস রান্না শিখেছি। কিন্তু খাসির মাংস কখনো রান্না করিনি। রেসিপি টা বেশ দারুণ ছিল আপু। দেখে বেশ লোভনীয় লাগছে। বেশ সুন্দর ভাবে পোস্ট টা উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে বেশ ছিল।
ধন্যবাদ ভাইয়া।