রেসিপি: "পাঁচ রকমের সবজির সুস্বাদু রসা"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ ই জুন, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি সংক্রান্ত। আমি আজকে "পাঁচ রকমের সবজির সুস্বাদু রসা" রেসিপি তৈরি করেছি। আমি মনে করি ব্যাচেলরদের রান্না শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি এবং নিজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। নিজে নিজে রান্না করে খাওয়াটা আলাদা একটা মজা আছে আর সেটা আমি উপভোগ করি সবসময়। আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার রেসিপি পোস্টটি ধাপে ধাপে পর্যায়ক্রমে রন্ধন পদ্ধতি বর্ণনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



কভার ফটো

1000089650.jpg



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
আলু১টি
ধুন্দল১ টি
চিচিঙ্গা১টি
মিষ্টি কুমড়োঅল্প একটু
কাঁচকলা৩ টি
পেঁয়াজ৫ টি
মরিচ১০ টি
লবণ৩ চামচ
ধুনে গুঁড়াদুই টেবিল চামচ
১০জিরা গুঁড়াদুই টেবিল চামচ
১১তেলপরিমাণ মতো
১২তেজপাতাদুইটি
১৩হলুদপরিমার মতো
১৪তেজপাতা২ টি


উপকরণ প্রস্তুত প্রণালী :


1000089636.jpg

আমি পাঁচ প্রকারের সবজিরসা তৈরি করার জন্য প্রথমে পাঁচ রকমের সবজি সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি।

1000089638.jpg

এরপর সবজিগুলো পরিবার মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছু সময় রেখে দেবো।

1000089635.jpg

পাঁচ রকমের সবজির রসা তৈরি করার জন্য আমি পাঁচটি পেঁয়াজ আর দশটি মরিচ কেটে নিয়েছি।



রন্ধন প্রণালী

প্রথম ধাপ:

1000089639.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিতে হবে।



দ্বিতীয় ধাপ :

1000089641.jpg

দ্বিতীয় ধাপে তেল হালকা গরম হলে হলুদ-লবণ দিয়ে মাখিয়ে রাখা পাঁচ রকমের সবজি দিয়ে নেবো।



তৃতীয় ধাপ:

1000089643.jpg

তৃতীয় ধাপে কিছু সময় সবজি নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজি করে নেবো। তারপর অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো।



চতুর্থ ধাপ:

1000089646.jpg

চতুর্থ ধাপে আবার কড়াইতে তেল দিয়ে পিয়াজ আর মরিচ ভাজি করার জন্য দেবো।



পঞ্চম ধাপ:

1000089647.jpg

পঞ্চম ধাপে পেঁয়াজ মরিচ হালকা ভাজি হয়ে গেলে আগে থেকে ভাজি করে রাখা পাঁচ রকমের সবজি দিয়ে নেবো। এরপর প্রয়োজন মত হলুদ, লবণ, ধুনেগুড়া, জিরেগুড়া, তেজপাতা দিয়ে নেবো।



ষষ্ঠ ধাপ:

1000089648.jpg

ষষ্ঠ ধাপে সব সবজি আর মসলাগুলো সুন্দরভাবে মিক্সার করে কিছু সময় ভাজি করার পরে পরিবার মতো জল দিয়ে নেবো।



সপ্তম ধাপ:

1000089131.jpg

সপ্তম ধাপে পরিবার মতো জল দেয়ার পরে ২০ থেকে ২৫ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে ঢাকনা উঠিয়ে মাঝেমধ্যে তরকারি চেক করতে হবে।

অষ্টম ধাপ:

1000089652.jpg

অষ্টম ধাপে ঢাকনা উঠিয়ে লবণ ঝাল সবকিছু পরিমাণ মতো আছে কিনা চেক করে ঠিকঠাক হলে তারপর চুলা থেকে করায় নামিয়ে ফেলবো।

পরিবেশন

1000089651.jpg

আমার রেসিপি খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ ভালই স্বাদ হয়েছে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
লোকেশনমোহাম্মদপুর, ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার রেছিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 সৃষ্টিকর্তা সহায় 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

</div

Sort:  
 2 years ago 

যেকোনো সবজি বরাবরি আমি খেতে ভীষণ পছন্দ করি। আপনি আজকে বেশ কয়েক ধরনের সবজি মিলে রান্না করেছেন। এভাবে মিশ্রিত সবজি একত্রে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। রান্না ধাপ গুলো আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই অনেকগুলো সবজি দিয়ে এ ধরনের রসা রান্না করলে খাইতে অনেক সুস্বাদু হয়। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবজি আমাদের শরিরের জন্য খুবই উপকারি, ৫ রকমের সবজি মিক্সিং করে আপনি দারুন পুষ্টিকর একটি রেসিপি শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার করা রেসিপি টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সবজি জাতীয় যেকোন খাবার খাইতে আমি অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবজির রসা দেখেই তো জীবে পানি চলে আসলো। আপনি তো দেখছি দাদা কয়েক রকমের সবজি দিয়ে সবজির রসা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। এক কথায় অসাধারন একটি রেসিপি।

 2 years ago 

আমি চেষ্টা করেছি রেসিপিটি সুন্দরভাবে তৈরি করার জন্য। এ ধরনের রেসিপি তৈরি করে খাইতে অনেক সুস্বাদু লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

"সবজির রসা" এই ধরনের রেসিপির নাম প্রথম শুনলাম। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু। আপনি পাঁচ রকম সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছেন। এভাবে কখনো সবজি রান্না করে খাওয়া হয়নি। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিলো সত্যি বলতে খেয়ে অনেক মজা পেয়েছি। অনেকগুলো সবজি একসাথে করে এভাবে রসা তৈরি করে খাবেন আশা করি অনেক ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

লোভনীয় রেসিপি করেছেন আপনি।পাঁচ প্রকারের সবজি দিয়ে চমৎকার লোভনীয় করে রসা করেছেন ভীষণ লোভনীয় হয়েছে আপনার রসা গুলো।মাছ, মাংস খেতে খেতে অনিহা আসার পর এরকম চমৎকার করে যদি সবজির রসা খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে।ধাপে ধাপে রসা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ দিদি সব সময় তো আর মাছ-মাংস খুব একটা ভালো লাগে না। এরকম অনেকগুলো সবজি দিয়ে রসা তৈরি করলে খায়তে অনেক সুস্বাদু হয়। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 years ago 

ভাইয়া আপনি আজ নিজের হাতে পাঁচ রকমের সবজি দিয়ে রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটি দেখতে ভালই লাগছে। তবে এটা ঠিক সবাইকে সব কাজ করতে জানতে হয়। আজ আপনি রান্না করতে জানেন বলেই যখন ইচ্ছে তখন রান্না করে খান। এটা একটা বড় গুণ আপনার। তবে রসা কথাটির মানে বুঝলাম না। আসলে এক জায়গায় একটি নাম একেক রকম হয়ে থাকে। রসা মানে কি ঝোল? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নিজের হাতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজের রান্না নিজে করে কার ভেতর আলাদা একটি মজা আছে। হ্যাঁ আপুর রসা বলতে ঝোল বোঝায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ অসাধারণ একটি রেসিপি করছেন তো ভাইয়া। আজকে আপনার নিজ হাতে তৈরি করা পাঁচ রকমের সবজি দিয়ে চমৎকার রেসিপি বানিয়েছেন। তবে সব সময় মাছ মাংস ভালো লাগেনা। এরকম রেসিপি হলে খেতে বেশ মজাই লাগে। তবে আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। খুব মজার রসা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে অনেকগুলো সবজির সমন্বয়ে রসা তৈরি করে উপস্থাপন করার জন্য। সুন্দর ঘটনা গুলো মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পাঁচ রকম সবজি দিয়ে সুস্বাদু রসা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।এধরনের রেসিপি গুলো খেতে ভালোই লাগে।রান্নার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এ ধরনের রেসিপি গুলো খাইতে অনেক ভালো লাগে। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পাঁচ রকমের সবজি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে অনেক ভালো লেগেছে যেন খুশি হলাম আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37