"পটল আর আলু দিয়ে ডিম ভুনা"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ ই আগস্ট, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি সংক্রান্ত। আমি আজকে পটল আর আলু দিয়ে রেসিপি তৈরি করেছি। আমি মনে করি ব্যাচেলরদের রান্না শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি এবং নিজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। আজকে আমার পটল আর আলু দিয়ে ডিমের ভুনা এই রেসিপিটি আমার কাছে খুবই প্রিয় লাগে।নিজে নিজে রান্না করে খাওয়াটা আলাদা একটা মজা আছে আর সেটা আমি উপভোগ করি সবসময়। আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার রেসিপি পোস্টটি ধাপে ধাপে পর্যায়ক্রমে রন্ধন পদ্ধতি বর্ণনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



কভার ফটো

20230822_143421.jpg

কয়েকটি ফটো একসাথে করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
ডিমসাতটি
পেঁয়াজপাঁচটি
মরিচদশটি
রসুনতিনটি
হলুদতিন টেবিল চামচ
লবণছয় টেবিল চামচ
ধুনে গুঁড়াদুই টেবিল চামচ
জিরা গুঁড়াতিন টেবিল চামচ
গরম মসলাপরিমাণ মতো
১০তেলপরিমাণ মতো
১১আলুবড় দুইটি
১২পটলচারটি


উপকরণ প্রস্তুত প্রণালী :


20230524_230052.jpg

পেঁয়াজ, রসুন এবং মরিচ পরিমাণ মতো কেটে নিতে হবে এবং পরিষ্কার জল নিয়ে দিয়ে নিতে হবে। তারপর আমি পটল এবং আলু সুন্দর করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন, মরিচ কাটার পর হামাল দিস্তা দিয়ে সুন্দরভাবে বেটে নিয়েছি।



রন্ধন প্রণালী

প্রথম ধাপ:
20230524_230908.jpg20230524_230749.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিতে হবে। তেল হালকা গরম হয়ে গেলে সুন্দর মতো ডিম ভাজি করে নিতে হবে।



দ্বিতীয় ধাপ :
20230524_230230.jpg20230524_231719.jpg

দ্বিতীয় ধাপে আবার কড়াইতে তেল দেবো তারপর তেল গরম হয়ে গেলে পটল এবং আলু দিয়ে সুন্দর মত ভাজি করে নেবো।



তৃতীয় ধাপ:
20230524_230241.jpg20230813_073238.jpg

তৃতীয় ধাপে আবার কড়াইতে তেল দিয়ে নেবো আর তেল হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ, রসুন এবং মরিচ বাটা দিয়ে নেবো।



চতুর্থ ধাপ:

20230813_073217.jpg

চতুর্থ ধাপে হালকা পরিমাণে ভাজি হয়ে গেলে তারপর ধুনে গুঁড়া,জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে নেবো এবং নাড়াচাড়া করতে থাকবো।


পঞ্চম ধাপ:

20230822_133712.jpg

পঞ্চম ধাপে মসলা গুলো সুন্দর মত ভাজি হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নেবো।



ষষ্ঠ ধাপ:
20230822_133653.jpg20230524_234554.jpg

ষষ্ঠ ধাপে মসলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে পটল আলু আর ডিম একসাথে কষানো মসলার সাথে মিক্সার করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দেবো। তারপর ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো

সপ্তম ধাপ:

20230524_234214.jpg

সপ্তম ধাপে কড়াই থেকে ঢাকনা উঠিয়ে দেখবো রেসিপিটি খাবার উপযুক্ত হয়েছে কিনা! তারপর রেসিপিটি খাবার উপযুক্ত হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে কড়াই নামিয়ে ফেলবো।

পরিবেশন

20230529_122608.jpg

আমার রেসিপি খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ ভালই স্বাদ হয়েছে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
লোকেশনমোহাম্মদপুর, ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার রেছিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

যদিও ডিম ভুনা রেসিপিটা একটু সহজ হয় রান্না করতে। কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। কিন্তু শুনেছি প্রায় মানুষের কাছে ডিম ভুনা রেসিপি অনেক প্রিয়। আপনি আলু আর পটল দিয়ে রান্না করলেন রেসিপি। রেসিপি দেখে বেশ ভালো লেগেছে। মনে হয় ভীষণ মজার হয়েছিল আপনার ডিম ভুনা। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আমাদের সাথে।

 3 years ago 

হ্যাঁ আপু ডিম ভুনা রেসিপি রান্না করা খুবই সহজ। আর রেসিপিটা খাইতেও অনেক সুস্বাদু হয়। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পটল আর আলু দিয়ে দারুন ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখেই তো খেতে ইচ্ছে করছে ।আসলে এভাবে ডিম ভুনা করলে সেটি খেতে বেশ ভালো লাগে। আমিও মাঝেমধ্যে শুধু আলু দিয়ে করে থাকি। খেতে বেশ ভালো লাগে ।আপনার রেসিপিটি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

শুধু আলু দিয়েও ডিম ভুনা অনেক সুস্বাদু লাগে। পটল আর আলু একসাথে দিয়ে ডিম ভুনা করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপু। চমৎকার গঠনমূলক মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

পটল আর আলু দিয়ে ডিম ভুনা রেসিপিটি আমার কাছে ইউনিক মানে হলো। কারণ এভাবে কখনো আমি রিসিপি করিনি। সাধারণত ডিম অনেক ভাবে রান্না করা যায়। তবে এভাবে কখনো রান্না করিনি। যাই হোক ভাইয়া একদিন বাসায় ট্রাই করে দেখবো। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবসময় এই কামনা করি ।

 3 years ago 

সত্যি বলেছেন আপু ডিম অনেক উপায়ে রান্না করা যায় আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে ডিম রান্নার রেসিপিটি করে থাকে। অবশ্যই আপু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। সুন্দর চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ডিম ভুনা খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু কখনো পটল দিয়ে ডিম ভুনা খাওয়া হয়নি। শুধুমাত্র আলু দিয়ে ডিম ভুনা খেয়েছি। যাইহোক আপনি আজকে পটল এবং আলু দিয়ে ডিম ভুনা করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

পটল এবং আলু দিয়ে একসাথে ডিম ভুনা করে একদিন খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে ভাই। আর হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিমের তরকারি আমার খুবই ফেভারিট আজ দুপুরেও খেয়েছি এরকম ভাবে প্রস্তুত করে।
পৃথিবীর প্রস্তুত প্রণালী ফটোগ্রাফির সাথে সুন্দর উপস্থাপনা করেছেন ।বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।

 3 years ago 

ডিমের তরকারি আপনার কাছে অনেক ফেভারিট জেনে ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিম ভুনা আমার খুবই পছন্দের। আলু পটল দিয়ে এভাবে ডিম ভুনা করে কখনো খাওয়া হয়নি। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আলু আর পটল দিয়ে ডিম ভুনা করে খেয়ে দেখবেন আপু অবশ্যই অনেক সুস্বাদু লাগবে। সুন্দর মন্তব্য করে সর্বক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিম ভুনা রেসিপি টি অনেক সাধারণ একটি রেসিপি কিন্তু তারপরও এর স্বাদ অসাধারণ লাগে আমার কাছে।ডিমের তরকারি আমার ভীষণ প্রিয় একটি তরকারি তাই মাঝে মাঝেই রান্না করা হয়ে থাকে।তোমার রেসিপি টি খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছো।সবমিলিয়ে অনেক সুন্দর লেগেছে।তবে কভার ফটো টা আরও একটু সুন্দর করতে হবে তাহলে শুরুতেই দেখতে অনেক ভালো লাগবে।ধন্যবাদ।❤️

 3 years ago 

ডিমের তরকারিটা আপনার কাছে অনেক প্রিয় ও জেনে ভালো লাগলো আন্টি। সুন্দর উপদেশ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।

 3 years ago 

ডিম ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। তবে কখনো এভাবে পটল আলু দিয়ে ডিম ভুনা খাওয়া হয়নি। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

হ্যাঁ আপু অবশ্যই আলু এবং পটল দিয়ে ডিম ভুনা রেসিপিটা বাসায় করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু পটল আর ডিম ভুনার বেশ মজাদার রেসিপি। আসলে যে কোন রেসিপি কয়েকটি সবজি মিলে যদি একসাথে রান্না করা যায় খেতে বেশ ভালোই লাগে। আসলে এমন রেসিপি আমাদের মেসে প্রায় দিনে খাওয়া হয়ে থাকে। এই সমস্ত রেসিপি গুলো খেতে বেশ সুস্বাদু লাগে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এ ধরনের রেসিপিতে সবজি দিলে সত্যি রেসিপি অনেক স্বাদ বেড়ে যায়। হ্যাঁ ভাই ডিম ভুনা রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39