সুস্বাদু ও মজাদার এবং পুষ্টি সমৃদ্ধ "দুধ ও কলার লাচ্ছি " রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।রেসিপিটি হচ্ছে দুধ ও কলার লাচ্ছি রেসিপি ।আশাকরি,রেসিপি আপনাদের ও ভালো লাগবে।



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
দুধ ২৫০ গ্রাম
কলা ২ টি
চিনি ৩ চা চামচ
কাঠ বাদাম পরিমাণ মতো
কাজুবাদাম পরিমাণ মতো
কিচমিচ পরিমাণ মতো


উপকরণের ছবি



রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ


প্রথম ধাপ




প্রথমে চুলাতে একটি পাত্র বসিয়ে এতে দুধ দিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ



এরপর দুধ ভালো করে গরম করে নিবো এবং গরম হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিবো।

তৃতীয় ধাপ




এরপর একটি ব্লেন্ডার নিবো।

চতুর্থ ধাপ



এরপর কলা দুটো ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে নিবো।

পঞ্চম ধাপ




এরপর কাজুবাদাম, কাঠবাদাম ও কিচমিচ দিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ




এরপর চিনি দিয়ে নিবো।

সপ্তম ধাপ




এরপর সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিবো।

অষ্টম ধাপ




এরপর পুনরায় দুধ দিয়ে ব্লেন্ড করে নিবো।

শেষ ধাপ



এরপর যখন লাচ্ছিটি তৈরি হয়ে যাবে তখন একটি গ্লাসে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার এবং পুষ্টিগুন সমৃদ্ধ দুধ ও কলার লাচ্ছি রেসিপিটি।

পরিবেশন




পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার এবং পুষ্টিগুন সমৃদ্ধ করে দুধ ও কলার লাচ্ছি রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা দুধ ও কলার লাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।


ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a


আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

লাচ্ছি আমার খুব পছন্দের। বিকেল বেলায় রেস্টুরেন্টে গেলে লাচ্ছি খেয়ে থাকি। আপনার দুধ ও কলার লাচ্ছি অত্যন্ত অসাধারণ হয়েছে। লাচ্ছি প্রস্তুত প্রণালী দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আসলে ভাই আপনার লাচ্ছি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। খুব সুন্দর করে আমাদের মাঝে লাচ্ছি তৈরি করার প্রক্রিয়া শেয়ার করেছেন। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

গরমের দিনের জান ঠান্ডা একটা জিনিস তৈরি করেছেন দেখছি আপনি ভাইয়া। আপনার মত আমারও লাচ্ছি খেতে খুবই ভালো লাগে। আর আপনি যতটা সুন্দরভাবে লাচ্ছি তৈরি করেছেন তা দেখেই তো খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

লাচ্ছি খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর আজকে যেভাবে আপনি অনেকগুলো উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলেছেন তা দেখে আমি একদমই মুগ্ধ৷ এরকম রেসিপি আমি কখনোই দেখিনি। আপনার কাছ থেকে এরকম একটা রেসিপি প্রথম দেখতে পেলাম৷ আমিও চেষ্টা করব এরকম অনেক একটি রেসিপি তৈরি করার জন্য৷

 3 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি দুধ ও কলার লাচ্ছি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল তবে আপনার মত করে এরকম ভাবে কখনো দুধ এবং কলা একত্রে করে লাচ্চি তৈরি করে খাওয়া হয়নি। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ এই গরমের সময় এরকম এক গ্লাস লাচ্ছি খুবই দরকার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দুধ এবং কলা দিয়ে লাচ্ছি তৈরি করলে খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরে পুষ্টিঘাটতি পূরণ হয়। এই গরমে লাচ্ছি খেতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া দুধ ও কলার লাচ্ছি রেসিপিটা আমার কখনো খাওয়া হয়নি। তবে রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছি না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুধ ও কলার কাচ্চি রেসিপি। আসলে এই রেসিপি মানুষের শরীরের জন্য বেশ উপকার। আমার কাছে বেশ ভালো লাগে কাজুবাদাম এবং কাঠবাদাম খেতে। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দুইটি বাদাম খেয়ে থাকি। রেসিপি দেখে তো জিবে আর জল সামলে রাখতে পারছি না ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63768.31
ETH 1672.84
USDT 1.00
SBD 0.42