ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভাল আছি।আজ আমি আপনাদের মাঝে শীতকালীন সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি।শীতকালীন সবজির মধ্যে ফুলকপি অন্যতম এবং সাথে নতুন আলু হলে তো স্বাদের মাত্রা অনেকগুন বেড়ে যায়।রেসিপিটি হচ্ছে ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি । আশাকরি,রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।




উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ফুলকপি ১ টি
নতুন আলু ৪-৫ টি
টমেটো ১ টি
পেয়াজ কুঁচি ৩-৪ টির
কাচামরিচ ৪-৫ টি
ধনিয়া পাতা সামান্য পরিমাণ
সয়াবিন তেল পরিমাণ মতো
লবন স্বাদমতো
আদা ও রসুন বাটা ২ চা চামচ
১০ মরিচ ও হলুদের গুঁড়া ২ চা চামচ
১১ জিরাগুঁড়া ১ চা চামচ

উপকরণের ছবি



রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ



প্রথমে একটি ফুলকপি নিয়ে ছোট ছোট টুকরো করে একটি বাটিতে রেখে দিবো।

দ্বিতীয় ধাপ



এরপর নতুন আলুগুলো টুকরো করে সেই বাটতে রেখে দিবো।

তৃতীয় ধাপ



এরপর টুকরো করা ফুলকপি ও আলুর টুকরোগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবো।

চতুর্থ ধাপ




এরপর একটি টমেটো নিয়ে তা টুকরো করে নিবো।

পঞ্চম ধাপ



এরপর চুলাতে একটি করাই বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ




এরপর কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিবো।

সপ্তম ধাপ




এরপর আদা ও রসুন বাটা দিয়ে নিবো।

অষ্টম ধাপ



এরপর লবন দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে নিবো।

নবম ধাপ



এরপর হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে নিবো।

দশম ধাপ



এরপর একটু পানি দিয়ে মসলা কসিয়ে নিবো।

একাদশ ধাপ



এরপর টুকরো করা ফুলকপি ও নতুন আলু দিয়ে তা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবো।

দ্বাদশ ধাপ



এরপর টুকরো করা টমেটো দিয়ে নিবো।

ত্রেয়দশ ধাপ




এরপর পানি দিয়ে একটু জ্বাল দিয়ে নিবো।

চর্তুদশ ধাপ




এরপর কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ



এরপর করাইয়ের ঢাকনা কিছুক্ষনের জন্য ঢেকে জ্বাল দিয়ে নিবো।

শেষ ধাপ



কিছুক্ষন পরে ঢাকনাটা তুলে দেখবো শীতকালীন সবজির রেসিপিটি তৈরি হয়ে গেছে এবং তা একটি বাটিতে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপিটি।

পরিবেশন



পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শীতকালের সময় এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনি ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপি করেছেন। এটি আমার ভীষণ ভালো লাগলো। প্রয়োজনীয় উপকরণ গুলি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার সবজি রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আসলে ভাইয়া এমন সুস্বাদু সবজি দিয়ে রুটি পরোটা খেতে অনেক মজা। আমি মাঝে মাঝে এভাবে সবজি রান্না করি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালে সবজি খেতে অনেক ভালো লাগে। আলু এবং ফুলকপি দিয়ে সবজি রান্না করেছেন দেখে ভালো লাগলো। নতুন আলু খেতে বেশ ভালোই লাগে। আপনার রেসিপি দারুণ হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলকপি ও নতুন আলু দিয়ে সবজি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে আপনার রেসিপি পরিবেশন অসাধারণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

শীতকালে সবজি আমার বরাবরই পছন্দ। খেতে বেশ ভালো লাগে যে কোন সবজি। ফুলকপির তার মধ্যে অন্যতম। আর আপনি ঠিক বলেছেন যে কোন সবজির সাথে ভালো ব্যবহার করলে এর স্বাদ অনেক গুন বেড়ে যায়।

 2 years ago 

আহ শীতের ভেতরে ফুলকপি আর আলু দিয়ে তরকারির রেসিপি সত্যিই অনেক সুস্বাদু লাগে। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে ভাই। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি রন্ধন প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি একত্রিত করে রান্না করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকগুলো সবজি এভাবে একত্রিত করে রান্না করলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়। আর শীতকালীন সবজি তো আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেখানে শীতকালীন সবজির সমন্বয়ে রান্না করেছেন। ফুলকপি আমার খুবই ভালো লাগে যদি একটু সুন্দর ভাবে রান্না করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে রান্নার কার্যক্রম করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60139.96
ETH 1609.95
USDT 1.00
SBD 0.41