সুস্বাদু ও মজাদার ইউনিক "কলার মোচার ভুনা " রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে একটি ইউনিক ও সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে কলার মোচার ভুনা।আসলে এই রেসিপি যখন তৈরি করি তখন আমার দাদির কথা খুবই মনে পরে যায়। কারন, আমার দাদি এ জাতীয় আরও অনেক সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের খাওয়াতো।আসলে আগে যারা গ্রামে বসবাস করতেন তারা অনেকেই হয়তোবা এ জাতীয় রেসিপি খেয়ে থাকবেন। অনেক বছর পর আবার সেই রেসিপি তৈরি করে খেয়ে দেখলাম।আসলে অনেক পুরনো একটি রেসিপি আর নিজের তৈরি করা। রেসিপিটি তৈরি করার পর ভেবেছিলাম স্বাদটা কেমন জানি হয়।কিন্তু গরম ভাতের সাথে যখন খেলাম তখন যেন মনে হলো সেই দাদির হাতে তৈরি করা রেসিপিটি খাচ্ছি।আশাকরি,রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।


1000012065.jpg

1000012023.jpg

1000012021.jpg

1000012019.jpg

1000012016.jpg

1000012016.jpg

1000012023.jpg

1000012022.jpg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
কলার মোচা ১ টি
সরিষা পরিমাণ মতো
কালোজিরা পরিমাণমতো
পেঁয়াজ ২ টি
রসুন ২-৩ টি
শুকনো মরিচ ৪-৫ টি
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
১০ সয়াবিন তেল পরিমাণ মতো
১১ লবন স্বাদমতো

উপকরণের ছবি


1000012064.jpg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


1000012077.jpg



প্রথমে পেয়াঁজ দুটি কুঁচি করে নিবো।

দ্বিতীয় ধাপ


1000012075.jpg



এরপর রসুনগুলো থেকে কোয়া ছাড়িয়ে নিবো।

তৃতীয় ধাপ


1000012076.jpg


এরপর ছেঁচুনি দিয়ে রসুনের কোয়াগুলো হালকা ছেঁচে নিবো।

চতুর্থ ধাপ


1000012080.jpg


এরপর কলার মোচা থেকে উপরের অংশ ফেলে দিয়ে ভিতরের কলিগুলো নিয়ে ভালো করে ধুয়ে একটি বাটিতে রেখে দিবো।

পঞ্চম ধাপ


1000012081.jpg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে ভিজিয়ে রাখা কলার মোচাগুলো সিদ্ধ করে নিবো।

ষষ্ঠ ধাপ


1000012082.jpg



এরপর ব্লেন্ডারের সাহায্যে সরিষাগুলো পেস্ট করে নিবো।

সপ্তম ধাপ


1000012083.jpg



এরপর সিদ্ধ করা কলার মোচাগুলো ব্লেন্ড করে নিবো।

অষ্টম ধাপ


1000012084.jpg


এরপর ব্লেন্ড করা কলার মোচাগুলো একটি বাটিতে নামিয়ে নিবো এবং তার মধ্যে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে নিবো।

নবম ধাপ


1000011970.jpg



এরপর ধনিয়া গুঁড়া দিয়ে নিবো।

দশম ধাপ


1000011971.jpg



এরপর পেস্ট করা সরিষা দিয়ে নিবো।

একাদশ ধাপ


1000011972.jpg



এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নিবো।

দ্বাদশ ধাপ


1000012085.jpg


এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিবো।

ত্রেয়দশ ধাপ


1000012086.jpg


এরপর কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনের হালকা ছেঁচে রাখা কোয়াগুলো দিয়ে নিবো।

চর্তুদশ ধাপ


1000012001.jpg



এরপর কালোজিরা দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ


1000012003.jpg



এরপর শুকনো মরিচ দিয়ে নিবো।

ষষ্ঠদশ ধাপ


1000012087.jpg


এরপর কলার মোচার সাথে বিভিন্ন উপকরণ মিশানোটি দিয়ে নিবো।



শেষ ধাপ


1000012088.jpg


এরপর কাঁচা মরিচ দিয়ে হালকা আঁচে জ্বাল দিয়ে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার ইউনিক কলার মোচার ভুনা রেসিপিটি।

পরিবেশন


1000012065.jpg

1000012023.jpg

1000012021.jpg

1000012019.jpg

1000012016.jpg

1000012016.jpg

1000012023.jpg

1000012022.jpg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে কলার মোচার ভুনা রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা কলার মোচার ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


9550.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 3 years ago 

এটি খুবই সুস্বাদু একটি খাবার। আমার বাসায় মাঝে মাঝেই আম্মু তৈরি করেন। এই খাবারটি সবথেকে বেশি মজা লাগে গরম ভাতের সঙ্গে খেতে ভাবতেই জিভে জল চলে আসে। আপনি রেসিপিটি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই কলার মোচার রেসিপি আমি এর আগে একবার খেয়েছি তবে এই রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা আমার জানা ছিল না। আজকে জানতে পারলাম কিভাবে সেদ্ধ করে ব্লেন্ডার করে এই রেসিপি তৈরি করতে হয় আর বিশেষ করে আপনি প্রতিটা ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা দেখে যে কেউ নিজের বাসায় তৈরি করতে পারবে।

 3 years ago 

শুনেছি কলার মোচা ভুনা খুবই সুসাদু গতকাল আমার ফুফু এই মোচা ভুনার কথা বলছিল।আমরা গ্রামের মানুষ এগুলা তেমন একটা পাত্তা দেইনা তবে এটার স্বাদ নাকি খুবই দারুন।আপনার রেসিপক দেখে তো খুবই ভাল লেগেছে ভাই।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন ভাই,পুনরায় খাবার ইচ্ছে জাগবে।ইনশাআল্লাহ।

 3 years ago 

এর আগে শুনেছিলাম কলার মোচা ভুনা করে খাওয়া যায়।
আজ প্রথমবারের মতো আপনার এমন রেসিপি প্রস্তুত করা দেখলাম।
দেখে ভালই লাগলো খেতেও নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

হা ভাই,রেসিপি খেতে খুবই সুস্বাদু ও মজাদার।

 3 years ago 

কলার মোচা ভাজি খেয়েছি কিন্তু কখনো কলার মোচা এভাবে ভুনা করে খাওয়া হয়নি। আজকে প্রথম আপনার মাধ্যমে এই সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম। কলার মোচা ভুনা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে ভাইয়া আগের দিনের মানুষের রান্না সত্যি অনেক মজার ছিল ।এখনকার দিনে সেই স্বাদটা আর পাওয়া যায় না ।আপনার দাদীর হাতের কলার মোচা খেয়েছিলেন আর আজ নিজে রান্না করলেন এবং খেতে সেরকমই লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আসলে দাদি নানি দের রান্নার তুলনা হয়না ।পুরনো রান্নার স্বাদ অসাধারণ হয় । আর আপনার রান্নাটি দেখেও বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ওয়াও খুব সুস্বাদু একটি রেসিপি। আপনি খুব সুন্দর করে কলার মোচার ভুনা রেসিপি করেছেন। কলার মোচা ভুনা রেসিপি আমি অনেকবার খেয়েছি। এটি গরম ভাত এবং গরম ঢাল দিয়ে খেতে অনেক মজা লাগে। সত্যি বলতে আপনি খুব মজার রেসিপি করলেন। আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। অনেক সুন্দর করে কলার মোচার ভুনা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর লোভনীয় একটি রেসিপি। আপনি খুব চমৎকারভাবে কলার মোচার ভুনা রেসিপি করেছেন। তবে কখনো কলা মোচার ভুনা করে খাইনি। ছোট কালে কলার মোচার মেখে আচার দিয়ে খেয়েছি। তবে আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মনে হয় গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশি মজা হবে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আজকের এই কলার মোচার ভুনা " রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটি অনেক সুস্বাদু মনে হয়েছে। একদিন বাড়িতে ট্রাই করে দেখব। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 3 years ago 

হা আপু বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38