আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।

"ছবিটি পিক্সেলল্যব দিয়ে তৈরি"
প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুগন সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বার্গার রেসিপি তৈরি করে দেখাবো।
↘️ চলুন শুরু করা যাক ↘️

চিকেন বার্গার রেসিপি তৈরি।


মোটামুটি যারা মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি উপকারী হতে চলেছে তার কারণ আমি আসলে খুবই স্বল্প খরচে ঘরোয়া ভাবে কিভাবে একটি বার্গার রেসিপি তৈরি করা যায় এ নিয়ে আমার আজকের এই পোষ্ট এবং আমি আশাবাদী প্রত্যেকেই আসলে ঘরে বসে এরকম রেসিপি বার্গার তৈরি করতে পারবেন আমি সেই ছোটবেলা থেকেই গানের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিলাম কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে সবসময় এটা খাওয়া হয়নি তো একারনে আজকে ভাবলাম আমি ঘরে বসেই কেননা একটি রেসিপি তৈরি করে ফেলি যেমন ভাবা তেমন কাজ আজকে ঘরোয়া ভাবে তৈরি করে ফেললাম আমার সাধের একটি বার্গার রেসিপি দাও সবজি দিয়ে এবং সাথে মুরগির মাংস দিয়ে কিভাবে তৈরি করব সেটা আজকে আমি আপনাদের সামনে স্থাপন করব তো সবাই দেখতে থাকুন।

উপাদান | পরিমান |
মুরগীর মাংস | ৬-৭ পিছ |
পাউরুটি | ২-৩পিছ |
শশা | ১-২ পিছ |
গাজর | ১-২ পিছ |
পেয়াজ | ২পিছ |
ধনিয়া পাতা | পরিমানমতো |
লবন | ১-/২ চা চামচ |
আস্ত শুকনা মরিচ | পরিমান মতো |
আস্ত শাহী জিরা | পরিমান মতো |
টেস্টি সল্ট | ১ চা চামচ |
পেঁয়াজ কুচি | ১ কাপ |
টমেটো | ৩-৪ পিছ |
আদা বাটা | ১ দশমিক ৫ টেবিল |
কাঁচামরিচ | ৪-৫ পিছ |
ভাজা জিরা গুড়া | ১/২ টেবিল |
ধনিয়া গুড়া | ১/২ টেবিল |
তৈল | ১ কাপ |
"রন্ধন প্রনালী"

প্রথমেই আমি টমেটো গাজর পেয়াজ কাচা মরিছ এগুলো ভালোমতো কেটে আলাদা রেখে দিলাম এগুলোর কাজ একেবারে শেষের দিকে।

এবার আমি ধনিয়া পাতা এবং শশা কেটে নিলাম।

এবার আমি দোকান থেকে গোল পাউরুটি কিনে নিয়ে এসেছি মাএ ৫ টাকা করে এবং এগুলো ভালোমতো কেটে নিলাম প্রায় মাঝ বরাবর।

এবার আমি মুরগীর মাংসগুলো কেটে নিয়ে ভালোমতো ধুয়ে নিয়ে একটি বাটিতে রেখে দিলাম।

এবার আমি একটি পাতিল চুলায় বসিয়ে দিয়ে সেখানে পরিমান মতো তৈল দিয়ে মুরগীর মাংসগুলো দিয়ে দিলাম।

এবার মুরগীর মাংসগুলো ভালোমতো ভেজে নিলাম।

এবার আলাদা একটি পাতিলে সামান্য পরিমান তৈল দিয়ে পাঁউরুটি সামান্য ভেজে নিলাম।

দেখুন পাউরুটিগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনাদেরও একইভাবে ভাজতে হবে।

টমেটো এবং পেয়াজ গোল করে কেটে নিয়ে এবার পাউরুটিতে দিয়ে দিলাম সাথে মুরগীর মাংস।

মোটামোটি প্রায় সবকিছু দিয়ে বার্গার এর রূপ দিয়ে দিলাম।

সবকিছু আমার একাই করতে হয়েছে তাই একটু কষ্ট হয়েছে বটে।

আহ খাওয়ার মজাই আলাদা।

তো বন্ধুরা এভাবেই আমি খুবই অল্প সময় ব্যয় করে একেবারে কম খরচে ঘরোয়া ভাবে বার্গার তৈরি করে ফেললাম তো এটা খেত কিন্তু আমার কাছে দারুন লেগেছে আপনারা চাইলে আপনাদের বাসায় বসে খুবই কম খরচে এরকম রেসিপি তৈরি করতে পারেন এতে করে আপনারা কিন্তু রেসিপি খাবার স্বাদটুকু পেয়ে যাবেন আমি আশাবাদী এই ছিল আজকের রেসিপি পোষ্ট আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভাল লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন ।
ডিভাইসের নাম | শাওমি রেডমি নোট ৮ প্রো |
ক্যামেরা | ৬৪ মেগা পিক্সেল |
ছবির ধরন | চিকেন বার্গার রেসিপি। | । |
ফটোগ্রাফি | @arafatyeasin |
এডিট | নিজে |
লোকেশন | https://w3w.co/staining.offends.yourselves |

আমার নাম মো : ইয়াছিন আরাফাত।
আমি কুমিল্লা জেলার সন্তান।
আমি বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট শাখায় কর্মরত রয়েছি।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি ভালোবাসি এবং ভালোবেসে যাবো।
💞 ধন্যবাদ 💞
বার্গার আমার অনেক প্রিয়া একটি ফাস্ট ফুড। আপনার তৈরি করা বার্গার দেখে এখনি খেতে মন চাচ্ছে। আমার কাছে আপনার বার্গার তৈরির প্রসেসগুলো অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চিকেন বার্গার রেসিপি😋😋
ওয়াও আমার খুব পছন্দের।।
মাঝেমধ্যে খাওয়া হয় তবে বাড়িতে না।।
দেখে তো লোভ সামলাতে পারছি না।।
খেতে অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে।।
শুভেচ্ছা রইল 🌹🌹
হুম ভাই অনেক মজাদার হয়েছে।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর করে বাসায় তৈরি করেছেন চিকেন বার্গার রেসিপি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
দেখে ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাই আপনাদের এমন মতামত দেখলে পরবর্তী পোস্ট করার অনুপ্রেরণা পাই।
ধন্যবাদ ভাই
বার্গার আমার খুব পছন্দের,শুধু আমার কেন আমার মনে হয় ছোট বড় সবারই মোটামোটি পছন্দের। আপনার রেসিপিটা খুব ভালো ছিলো। আসলে বাসায় তৈরি করে খেলে এটি খুব স্বাস্থ্যসম্মত হয়। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
আমারও অনেক প্রিয় এটি এবং ছোট বেলা থেকেই আমি এটা পছন্দ করি।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
খুবই সুন্দর ভাবে চিকেন বার্গার তৈরির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বাড়িতেও এমন সুন্দর চিকেন বার্গার তৈরি করা যায় সেটা আপনার পোস্টটি দেখার মাধ্যমে শিখতে পারলাম। আপনার এই চিকেন বার্গার টি দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিকেন বার্গার তৈরি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম ভাই বাড়িতে খুবই কম খরচে বার্গার তৈরি করা যায় চাইলে আপনিও চেষ্টা করতে পারেন।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।