"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪১ || আমার রেসিপি কুমড়ো পাতায় মোড়ানো সেমাই পাকোড়া//

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা।
আশা করি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পোস্ট হচ্ছে আমাদের এই প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে। আসলে এবারের প্রতিযোগিতায় আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে কি ধরনের পাকোড়া দিব সেটা ভাবতে ভাবতে সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। অবশেষে আমি আমার পছন্দের একটি স্পেশাল পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদাকে এবং আমাদের সকল এডমিন মডারেটদের যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই কমিউনিটিকে টিকিয়ে রেখেছে সুউচ্চ স্থানে। এমনকি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই কমিউনিটিকে জাকজমকপূর্ণ ভাবে মাতিয়ে রেখেছে।

যাই হোক এবার আসি মূল আলোচনায় ।পাকোড়া নামটি শুনলেই কিন্তু জিভে জল চলে আসে এটাই স্বাভাবিক কারণ তেলে ভাজা খাবার সবারই পছন্দ। কিন্তু আজ আমার পছন্দের পাকোড়া রেসিপিটি আপনাদের জানাতে চাই। আমার পাকোড়া রেসিপিটি আমি করেছি ঝাল ঝাল করে। আর ব্যবহার করেছি উপকরণ হিসেবে সেমাই আলু মরিচ এবং কুমড়ো পাতা। রেসিপিটির নাম হচ্ছে কুমড়ো পাতায় মোড়ানো সেমাই পাকোড়া । কুমড়ো পাতা দিয়ে তৈরি করা পাকোড়া আমার অনেক ভালো লাগে। আর আমার ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তাইতো হাজির হয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগিতায়। বন্ধুরা আর কথাটা বাড়িয়ে চলুন আমার আজকের পাকোড়া রেসিপিটি তৈরি পদ্ধতি দেখে নেয়া যাক।আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি।

রেসিপিটির ফাইনাল লুক

IMG-20230810-WA0012.jpg

IMG-20230810-WA0027.jpg

IMG-20230810-WA0019.jpg

IMG-20230810-WA0020.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • সেমাই- ১ কাপ
  • ডিম - ১টি
  • আলু - ১ টি গ্রেট করা
  • চাউলের গুঁড়ো - ১/২ কাপ
  • লবন- পরিমান মতো
  • ম্যাজিক মসলা - ১টি
  • পেঁয়াজ কুঁচি - ২ টি
  • কাঁচা মরিচ - ঝাল পছন্দ অনুযায়ী
  • হলুদের গুঁড়া- ১/২ চামচ
  • মরিচেরগুঁড়ো- ১/২ চামচ
  • জিরে গুঁড়া- ১/২ চামচ
  • কুমড়ো পাতা- ৪-৫ টি

GridArt_20230809_231321478.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে সেমাই গুলোকে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিলাম।

GridArt_20230809_231307676.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন এর সাথে পেঁয়াজকুচিও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

GridArt_20230809_225905018.jpg

তৃতীয় ধাপ:
  • এখন হলুদের গুঁড়ো মরিচের গুড়ো ও জিরের গুঁড়ো এড করে দিলাম।

GridArt_20230809_225926492.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর গ্রেট করা আলু এর সাথে দিয়ে দিলাম।

GridArt_20230809_225945836.jpg

পঞ্চম ধাপ:
  • এখন দেড় কাপ চাউলের গুড়ো দিয়ে দিলাম।

GridArt_20230809_230003973.jpg

ষষ্ঠ ধাপঃ
  • এখন একটি ডিম ও ম্যাজিক মসলা দিয়ে দিলাম।

IMG-20230810-WA0006.jpg

সপ্তম ধাপঃ
  • এখন এক কাপ ফুটন্ত গরম পানি সেমাই এর সাথে অ্যাড করে দিলাম। এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এভাবে ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। (কারণ সেমাই গুলো একটু ফুলবে)

GridArt_20230809_230101584.jpg

অষ্টম ধাপঃ
  • এখন ধুয়ে নেওয়া একটি কুমড়া পাতা বিছিয়ে নিলাম।

IMG-20230810-WA0010.jpg

নবম ধাপঃ
  • তারপর হাতের সাহায্যে সামান্য পরিমাণ ডো পাতার মাঝখানে দিয়ে দিলাম।

IMG-20230810-WA0016.jpg

দশম ধাপঃ
  • তারপর নিজের ছবির মত করে ভাঁজ করে কাঠির সাহায্যে লাগিয়ে নিলাম।

IMG-20230810-WA0017.jpg

একাদশতম ধাপঃ
  • এভাবে সবগুলো পাকোড়া প্রস্তুত করলাম।

IMG-20230810-WA0018.jpg

দ্বাদশ তম ধাপঃ
  • এখন একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হওয়ার পর এর মধ্যে পাকড়াগুলো দিয়ে দিলাম।

IMG-20230810-WA0026.jpg

ত্রয়োদশতম ধাপঃ
  • হালকা আঁচে পাকড়াগুলো ভেজে নিলাম। চুলোর হিট জোরে থাকলে পাতা পুড়ে যাবে। এইজন্য হালকা আঁচে তৈরি করতে হবে।

IMG-20230810-WA0023.jpg

চতুর্দশ তম ধাপঃ
  • কিছু পাকোড়া পাতার সাহায্যে তৈরি করার পর বাকিগুলো হাত দিয়ে গোল গোল করে দিয়ে দিলাম।

IMG-20230810-WA0015.jpg

সর্বশেষ ধাপ:
  • পাকোড়া গুলো আলাদা পাত্রে নিয়ে নিলাম ও আমি পরিবেশ এর জন্য প্রস্তুত করলাম।

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। টমেটো সস এর সাথে গরম গরম পাকোড়া গুলো খাওয়ার মজাই আলাদা। রেসিপিটি আম্মুর কাছ থেকেই শিখা। ছবি তুলতে তুলতেই আমি একটা দুটো করে অর্ধেক শেষ করে ফেলেছিলাম 😂।

IMG-20230810-WA0011.jpg

IMG-20230810-WA0021.jpg

IMG-20230810-WA0013.jpg

IMG-20230810-WA0014.jpg

IMG-20230810-WA0024.jpg

IMG-20230810-WA0029.jpg

IMG-20230810-WA0022.jpg

IMG-20230810-WA0025.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। সেমাই দিয়েও পাকোড়া তৈরি করা হয় সেটা আপনার পোষ্টের মাধ্যমে প্রথম দেখলাম। এর আগে কখনো সেমাইয়ের পাকোড়া দেখিনি। কুমড়ো পাতা দিয়ে সেমাইয়ের পাকোড়া ডেকোরেশন টা দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আরে বাহ্ বেশ মজাদার পাকোড়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন তো আজকে আমাদের মাঝে। কুমড়ো পাতায় মোড়ানো সেমাই পাকোড়া রেসিপি দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। ইচ্ছে করছে কয়েকটা পাকোড়া তুলে নিয়ে খেয়ে ফেলি। আপনার পাকোড়া দেখে বুঝা যাচ্ছে অনেক মজাদার ছিল। গরম গরম পাকোড়া খাওয়ার মজাটা কিন্তু একেবারে অন্যরকম হয়। বেশ ইউনিক একটা পাকোড়া রেসিপি ছিল এটা বলতে হয়।

 3 years ago 

গরম গরম পাকড়া খেতে ভীষণ ভালো লাগে আপু। আসলেই পাকড়াগুলো ভীষণ মজার ছিল।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এই কনটেস্টের জন্য আপনি তৈরি করেছেন কুমড়ো পাতার মোড়ানো সেমাই পাকোড়া রেসিপি। আপনি এই রেসিপিটি খুব সুন্দর করে তৈরি করেছেন এবং তৈরির ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখতে ভীষণ লোভনীয় লাগছে তবে খেতে পারলে একটু বেশি ভালো হতো। এত সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসাধারণ মন্তব্য করে কাজের আরো উৎসাহিত করার জন্য। আসলে সুন্দর মন্তব্য দেখতে কার না ভালো লাগে।

 3 years ago 

আগে কখনো এই রকম রেসিপি খাওয়া হয়নি। । সময় পেলে আমিও বানানোর চেষ্টা করবো। আপনার রেসিপি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু এই রকম রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া অবশ্যই আর আমাকে জানাবেন কেমন হয়েছে।

 3 years ago 

কুমড়ো পাতায় মোড়ানো সেমাই পাকোড়ার নাম আজকে প্রথম বার জানতে পারলাম, খাওয়া তো দূরের কথা। এই পাকোড়া তৈরি করার প্রস্তুত প্রণালী কিন্তু অনেক সুন্দর ছিল। আপনি কিছু পাকোড়া পাতায় মুড়িয়ে তারপরে তৈরি করেছেন, আবার কিছু পাকোড়া এক্সট্রা তৈরি করেছেন সত্যি খুব সুন্দর হয়েছে। একা একা খেয়ে ফেলেছেন এটা ভালো হলো না।

 3 years ago 

আমার পোস্ট এর মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন শুনে খুবই ভালো লাগলো। এখনো তৈরি করলে আশা করি ভালো লাগবে আপনার।

 3 years ago 

আমি কিন্ত আপু আপনার এই রেসিপিটির কথা জানি। কিন্তু আপনার মত এত সুন্দর করে রেসিপিটি করতে পারবো না। আর এ জন্যই তো আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিনি। এত এত প্রতিযোগির মধ্যে আমি হতাম দুধ ভাত। সে যাই হোক আপনিও তো দেখছি একেবারে ইউনিক একটি আলাদা পাকোড়া শেয়ার করেছেন। এভাবে পাকোড়া করলে তো অনেক পিস এক সাথে খাওয়া যায়। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

যাক অন্তত কেউ রেসিপিটি সম্পর্কে অবগত আছে ‌। সবার কাছেই নতুন ছিল। অবশেষে আপনাকে পেলাম। এ পাকোড়া আমি অনেকগুলোই একসাথে সবার করে ফেলেছি ।

 3 years ago 

কুমড়ো পাতায় মোড়ানো সেমাই পাকোড়া। আহ! নামটা শুনেই যেন জিহ্বে জল আসলো। সেমায় দিয়ে পাকোড়া কখনো স্বপ্নেও ভাবি নাই। আর এখন বাস্তব দেখছি। খুবই ভাল লেগেছে আপু। ধন্যবাদ।

 3 years ago 

রেসিপিটি দেখে ঝটপট তৈরি করে ফেলুন। আশা করি এ পাকড়া খেতে ভীষণ ভালো লাগবে আপনার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62507.32
ETH 1747.11
USDT 1.00
SBD 0.39