জীবনে চলার পথের কিছু তিক্ত বাস্তব অভিজ্ঞতার কথা।

in আমার বাংলা ব্লগ3 years ago

০৮পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

২৩ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
২৮জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
শুক্রবার ❤️❤️
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


forest-6858884_640.jpg

Source


আমার বাংলা ব্লক পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। জীবনে চলার পথে জীবন পরিচালনা করার জন্য আমরা পদে পদে কতভাবে না হোঁচট খাই। কেউবা জীবনটাকে বিষাদ মনে করি আবার কেউ বা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নতুনভাবে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি। আসলে জীবনের লক্ষ্যটাই স্থির রেখে সামনের দিকে এগোতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সফলতা কিছুতেই হাতের মুঠোয় আনতে পারছি না এজন্য আমাদেরকে স্বপ্ন নয় পথটা পরিবর্তন করতে হবে। জীবনে খারাপ সময় আসবেই আর সব সময় যে এরকম খারাপ সময় অতিবাহিত হবে সেটা কিন্তু নয়। এজন্যই তো কবি বলেছেন মেঘ দেখে কেউ করিস নি ভয় আড়ালে তার সূর্য হাসে।


সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মত হওয়াটা অনেক কঠিন। ঠিক তেমন যদি আমরা শান্তি এবং সফলতা চাই এজন্য নিজেকে পরিবর্তন করা অতি জরুরী অন্যকে নয়। পায়ে নোংরা না লাগানোর জন্য সারা পৃথিবীতে কার্পেটে মোড়ানোর প্রয়োজন নেই , নিজের পায়ে একজোড়া স্যান্ডেল পড়লেই যথেষ্ট।


কথা বলতে যতটুকুনি যোগ্যতা লাগে তার থেকে বেশি যোগ্যতা এবং ধৈর্যের প্রয়োজন হয় সঠিক সময়ে নীরবতা পালন করা। এবং সুসময়ে ধৈর্য ধারণ করা। এজন্য মনোবিজ্ঞানীরা বলে কেউ যদি তুচ্ছ কোনো বিষয় নিয়ে অনেক বেশি হাসাহাসি করে তাহলে বুঝে নিবেন সে ভিতর থেকে আসলে খুবই একা। কেউ যদি মাত্রা অতিরিক্ত ঘুমায় তাহলে সে নিজে থেকে আসলে সুখী নয়। দুঃখের সময় গুলো ভুলে থাকার জন্যই সে ঘুমিয়ে থাকে। কেউ যদি কম কথা বলে এবং যা বলে খুব দ্রুত বলে তাহলে বুঝে নিবেন সে কিছু গোপন রাখছে। আর যে কাঁদতে পারেনা সে দুর্বল প্রকৃতির। কেউ যদি হঠাৎ করে অস্বাভাবিকভাবে খাবার খেতে থাকে তাহলে বুঝে নিবেন সে কোন মানসিক চাপে আছে।


কেউ যদি অল্পতেই কেঁদে ফেলে তাহলে বুঝে নিবেন তার হৃদয়টা অনেক নমনীয় এবং কোমল। একটা কাজ করতে গিয়ে জীবনে যদি বার বার পরাজিত হন তাহলে স্বপ্নটাকে নয় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পথটাকে পরিবর্তন করুন। মনে রাখবেন একটি গাছ তার পাতা বদলায় কিন্তু কখনো জায়গার পরিবর্তন ঘটায় না।


কাউকে যত কাছ থেকেই চেননা কেন কখনো মন খুলে ভেতরে থাকা সব কথা ভুলেও বলতে যাবেন না। মনে রাখতে হবে বর্তমান সময়ে বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারবে না। হয় আপনার কথাগুলোই একদিন সে তরবারির আঘাত রূপে আপনার দিকে ছুড়ে ফেলবে। সেদিন আপনি নিজেকে দোষী করা ছাড়া আর কিছু ভাবতে পারবেন না। কারণ পৃথিবীতে ক্ষতি করলে সব সময় কাছের মানুষগুলাই আগে শুরু করে।


মানুষ চেষ্টা করলেই তাদের জ্ঞান শক্তি বুদ্ধিমত্তা সব বৃদ্ধি করতে পারে। আর যদি কেউ অবহেলায় পড়ে যায় তাহলে একসময় তার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। হয়তো মানুষ আপনাকে দেখে তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে আপনার মত করে জীবন সাজাতে পারে। কিন্তু যদি কেউ আপনাকে মাত্রা অতিরিক্ত অবহেলা করে তাহলে কিন্তু সেই অবহেলা টাই আপনি শিখে নিলেন পরবর্তীতে হয়তো তার অথবা অন্য কারোর উপর আপনি প্রয়োগ করার অবশ্যই চেষ্টা করবেন। এজন্য কাউকে ভালোবাসতে না পারি অবহেলা নয়।


যে কোন বিষয় নিয়ে কেউ যদি আমার আপনাকে অবহেলা করে তাহলে আমাদের উচিত ধন্যবাদ দিয়ে সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণ... অবহেলাতে অবহেলায় বাড়ায় ভালোবাসা নয়।


দেখতে অনেক সুন্দর মানুষ পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে পাওয়া যায় ভাগ্য গুনে। মনে রাখবেন জোর করে কখনো কোনো কিছু পাওয়া যায় না কিন্তু ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। সৃষ্টিকর্তা মানুষকে সবসময়ই সবকিছুই দেন না অনেক সময় নিজের প্রচেষ্টা এবং অর্ধবছরের মাধ্যমে তার কাছ থেকে নিতে হয়। যখন আপনি অতিরিক্ত পরিশ্রম করার পরেও সফলতা অর্জন করতে পারছেন না তখন বুঝে নিবেন আপনাকে সৃষ্টিকর্তা পরীক্ষা করছে আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে।


কারোর অতিরিক্ত আপন হতে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। হতে পারে আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে কিন্তু ভালো হতে কতক্ষণ। কারণ সৃষ্টিকর্তা কখনোই কাউকে নিরাশ করেন না।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনার উৎসাহমূলক লেখাটি একজন অলস মানুষকে ও কিছু করতে আগ্রহী করে তুলবে। আপনার নিপুন লেখার মাধ্যমে তুলে ধরেছেন যে একটা মানুষের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব যদি সে তার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রাখে এবং পরিশ্রম করে।

 3 years ago 

অন্তরের অন্তস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার পোস্টটি পড়ে সুন্দর এবং গোছালো মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ করেছেন।।

 3 years ago 

একজন অলস মানুষ যদি আপনার এই বিষয়গুলো মেনে চলে তাহলে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। আপনি প্রত্যেকটি কথাই একদম সত্যি বলেছেন যেগুলো মেনে চললে সবারই অনেক ভালো হয়। আসলেই কারোর অতিরিক্ত আপন হওয়ার ঠিক না বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তখন। এখন যদি আমাদের সময়টা খারাপ যায় হয়তো ভালো সময় আসতে কতক্ষণ আমরা তা জানিই না। খুবই ভালো একটি পোস্ট লিখেছেন আপনি অনেক কথা তুলে ধরে। ধন্যবাদ আপনাকে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে সময় যখন খারাপ যায় চামচিকাও তখন পিছন থেকে লাথি দেয় কথাটি কাল্পনিক হলেও অনেক ক্ষেত্রেই সত্য।। আর একজন মানুষের সময়ে সব সময় যে খারাপ যাবে সেটা কিন্তু নয়।। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

 3 years ago 

ভাইয়া আপনার প্রতিটি কথা হৃদয়ে গেঁথে রাখার মতো। প্রতিটা কথার প্রচন্ড একটা পাওয়ার আছে। বাস্তব বড় কঠিন এবং এই বাস্তব জীবনে চলতে গেলে আপনার লেখা প্রতিটি কথাকে মানতেই হবে। সামনে চলতে গেলে অনেক বাঁধা আসবে, কিন্তু সেই বাঁধাকে উপেক্ষা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি ঠিকই বলেছেন ভাইয়া যতই আপনজনই হোক না কেন, নিজের ভিতরের কথা কখনোই কাউকে বলা উচিৎ না। যেটা আমার দ্বারা প্রমাণিত। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে বাস্তবতা যখন অনেক কঠিন হয়ে যায় সব জায়গা থেকে যখন ধিক্কার আসতে শুরু করে পদে পদে যখন বাধার সম্মুখীন হই সবাই যখন মুখ ফিরিয়ে নেয়। আসলে তখন এ ধরণের কথাগুলা মনের ভিতর থেকে আসাটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি যতই আপনজন হোক না কেন নিজের ভেতরের কথাগুলো কাউকে সব বলতে নেই। একজন অলস মানুষ যদি আপনার এই বিষয়গুলো মেনে চলে তাহলে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। আর উন্নতি করতে হলে সামনে অনেক বাধা-বিপত্তি আসবে। সে বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে নিজের দুর্বলতার বিষয়গুলো কখনো কাউকে বলা ঠিক নয় কেননা এই দুর্বল বিষয়গুলো একদিন হয়তো তির রুপে ধেয়ে আসতে পারে নিজের দিকেই ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আসলেই আমার কাছে এরকম গল্প গুলো একটু বেশি ভালো লাগে পড়তে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা এই বিষয়গুলো মেনে চললে তাদের জীবনে অনেক উন্নতি এবং সফলতা আসবে। আপনি ঠিকই বলেছেন এই কথাটি একটা কাজ করতে গিয়ে জীবনে যদি বারবার পরাজিত হয় তাহলে স্বপ্নটাকে নয় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পথটাকে পরিবর্তন করা উচিত। আমাদের কে সামনের দিকে এগিয়ে যেতে হলে আপনি যে মতামত গুলো দিয়েছেন তা মেনে চললেই ভালো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 3 years ago 

জীবনকে উপভোগ করতে হলে এবং জীবনে সফলতা অর্জন করতে হলে সব সময়ই আমাদের কিছু নীতিবাক্য মানতে হবে কিছু নীতি কথার উপর ভিত্তি করে জীবনকে উপভোগ করতে হবে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব আশা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার।।

 3 years ago 

দারুণ কিছু কথা লিখেছেন ভাই। আসলেই ভাই কেউ ভাগ‍্যে থাকলে সে ঠিকই থেকে যায়। আমরা সবাই পৃথিবী বদলানোর কথা বলি কিন্তু নিজেকে বদলানোর কথা কেউ বলি না। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। অনেক সুন্দর লিখেছেন।।

 3 years ago 

এজন্যই তো কবি বলেছেন যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এটা ঠিক কিন্তু সে অনুযায়ী আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে সফলতা ধরা দেবে আশা করি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63383.23
ETH 1705.72
USDT 1.00
SBD 0.43