কথাগুলো তিক্ত হলেও বাস্তব 💔💔
০৫মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ
২০জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৫জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
শুক্রবার ❤️♥️
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমরা সবাই ব্যস্ত কিভাবে বেশি বেশি অর্থ সম্পদ নিজের আয়ত্ত করা যায়। আর এর জন্য দিনরাত পরিশ্রম করে চলছি। এর জন্য হয়তো সময়ের খাওয়া সময়ের গোসল আর সময়ের ঘুমটাও হয় না। পরিবার পরিজনদেরকে সুখে রাখার জন্য কত কিছুই না ত্যাগ স্বীকার করতে হচ্ছে আমাদের। এবার নিজের দিকে আঙ্গুল টা একটু বাঁকা করে প্রশ্ন করুন তো?? কটা মানুষ আপনাকে খোঁজ নিচ্ছে। আসলে সব থেকে বড় কথা হলো এই ব্যস্ত শহরে খোঁজ নেয়ার মানুষ খুবই কম ।শুধুমাত্র যখন যাদের অর্থের প্রয়োজন পড়ে তখনই মিলবে প্রিয় মানুষদের দেখা।আর এই কথা আমরা সবাই জানি য, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারোর খোঁজ রাখে না ।
অর্থ চাহিদা বাদে তবুও যদি কেউ একবার খোঁজ নেয় তাহলে নিজেকে ভাগ্যবানই মনে হয়। খেয়াল করলে দেখতে পাই কেউ না কেউ আমাকে শুধু শুধু অকারনেই সহ্য করতে পারে না। তাদের সাথে আমার কোন ঝামেলা নেই নেই কোন তর্ক-বিতর্ক বা মারামারি তবুও এরকম। শুধু তাই নয় এই মানুষগুলোকে দেখবেন আপনার অগোচরে একে অপরের কাছে কত বদনামেরা করছে বানিয়ে বানিয়ে। আসলে আশেপাশে থাকা প্রিয় মানুষগুলোর আচার-আচরণ এমন হয় কেন তারা কেন নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে না কাউকে??
মানুষ সবকিছুর ভাগ সবসময় দিতে পারে কিন্তু প্রিয় মানুষটার ভাগ কখনোই কেউ দিতে রাজি হয় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তারপরেও আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোন মূল্যই নেই। কাছে থেকে কষ্ট পাওয়ার থেকে দূরে গিয়ে মিস করা অনেক ভালো এতে ভালোবাসার সম্মানটুকু অমলিন থাকে।
একটি টিভি টকশোতে দেখেছিলাম বিশিষ্ট অভিনেতা হুমায়ন ফরিদী বলেছিলেন
ফিরে আসার জন্য কেউ চলে যায় না। শুধু চলে যাওয়ার জন্যই চলে যায়।
আসলে এমনই ভালোবাসা একবার যদি অনীহা প্রকাশ পায় তাহলে আর কখনো সেখানে মনটা বইতে পারেনা। প্রথমজন থেকে যদি দ্বিতীয় জনকে বেশি ভালো লাগে তাহলে বুঝতে হবে কখনোই আপনি প্রথমজনকে আপনার মন থেকে ভালবাসতে পারেননি। তখন উচিত প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনকেই গ্রহণ করা। কিন্তু কাউকে ভালবাসতে না পারলেও কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করা বা তার দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক নয়। কেননা ভালোবাসাটা এক পবিত্র মায়া মহব্বত।
নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করা ঠিক নয়। আমরা মানুষ একটু লোভী প্রকৃতিরই হয়ে থাকি। কেননা অন্যের কাছ থেকে একটু বেশি পাওয়ার আশা করে থাকি সবসময়। এজন্য নিজের হতাশার কারণ নিজেই।
রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে চলা যাবে না ।কেননা আসল সত্য কথাগুলো শুধু তখনই মুখ থেকে বের হতে থাকে। এজন্য সব সময় উচিত আমাদেরকে রাগ কন্ট্রোলে রাখা। এজন্যই গেনিরা বলে থাকে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগকে কন্ট্রোল করে নিজের মধ্যে ধৈর্য শক্তি টা বানাতে হবে। কেননা ধৈর্য্য ধারণ করলে আপনি একদিন ভালো ফলাফল আশা করতে পারেন। এজন্যই লোকে বলে ধৈর্যের ফল মিষ্টি হয়।
তাকেই হারিয়ে ফেলেছি যাকে সব সময় মন থেকে বেশি বেশি করে চেয়েছিলাম। ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু সেটাই ছিল সবথেকে বড় ভুল। ভালোবাসা কখনো পুরাতন হয় না শুধু মাত্র প্রয়োজনের পরিসমাপ্তি। কেননা কারণ ছাড়া মন খারাপ করা মানুষগুলোই জানে তাদের মধ্যে কতটা কষ্ট লুকায়িত আছে।
শুধুমাত্র ছেড়ে যাওয়াটাকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটাই সব থেকে বড় চিটিংবাজ। এই ক্ষেত্রে লাইফে একবার যে ঢুকেছে তার জন্য দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা খুবই কষ্টকর। রাগ করে ভালোবাসাটাকে কখনো দূরে ঠেলে দেওয়া ঠিক নয়। রাগী মানুষের মনে ভালোবাসাটা সবসময়ই অনেক বেশি ।শুধুমাত্র তাদের মন বোঝার মত একটি মন প্রয়োজন। একই আকাশের নিচে আমরা সবাই তার পরেও কত দূরত্ব আমাদের মনের মাঝে একজন থেকে আরেকজনের। এর জন্য কি আকাশটা দু ভাগ হয়ে গেছে ? না ।শুধু আমাদের মাঝেই দূরত্বটা বেড়েছে। শুধুমাত্র মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা বলতে হয়। এতে কিন্তু ভালোবাসা কমে না ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পায়। যাহোক আজ অনেক কথা বলে ফেললাম ।এ পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তীতে।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter
এমন অনেক সময় দেখা যায় যে আশেপাশের মানুষ আপনাকে পছন্দ করছে না। তখন বুঝতে হবে যে জেলাসের কারণে সেই লোকগুলো আপনাকে পছন্দ করছে না। তাছাড়া খুব ভালো বলেছেন যে ভালোবাসার মানুষের পাশে থেকে অবহেলা সহ্য করা থেকে দূরে চলে গিয়ে মিস করা ভালো। কিন্তু মানুষ আবেগের কাছে ধরা খেয়ে যায়। বর্তমান সময়ে প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজ নেয় না। সবাই এত বেশি ব্যস্ত যে সময় আর হয়ে ওঠে না। যাই হোক লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।
একদম ঠিক কথা বলেছেন আপু মানুষ আবেগের কাছে ধরা আবেগের কাছে বন্দী। যার কারণে অনেক সময় মুখ ফুটে প্রিয় মানুষটাকে সত্য কথাটা বলতেও পারে না।
আসলে এখন তো সবাই নিজের অর্থের জন্য আসে। আমরা সব সময় অন্যের কথা ভাবি কিন্তু কেউ কি আমাদের কথা ভাবে তা আমরা কখনো ভাবি না। আপনি এক একটি কথা তিক্ত বললেও সেগুলো কিন্তু পুরোপুরি বাস্তব এবং সত্যি কথা বলেছেন। আমরা যদি ধৈর্য ধরে থাকি তাহলে সেই ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। কিন্তু যদি আমরা রাগ করি তাহলে আমরা নিজেরাই হেরে যাবো। আপনার এই পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।
ঠিকই বলেছেন মুষ্টি কয়েক লোক শুধু অন্যকে নিয়েই ভেবে দেয় সারাটাখন কিন্তু খুঁজতে গেলে দেখা যায় যে তাকে নিয়ে ভাবার মতো কেউ নেই।।
আসলে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য কত কিছুই না ত্যাগ করতে হচ্ছে আমাদের। আপনার এই কথাগুলো তিক্ত হলেও একেবারেই বাস্তব বলেছেন। সত্যি আমরা যদি নিজেদের দিকে আঙ্গুল টা বাঁকা করি তাহলে দেখা যাবে কেউ ই আমাদের খোঁজখবর অথবা অন্য কোনো কিছুই করে না। সবাই নিজেদের স্বার্থের জন্য আসে আবার স্বার্থ শেষ হলে চলে যায়। এটা কিন্তু একেবারেই সত্যি বলেছেন ধৈর্যের ফল খুবই মিষ্টি। ভালোই ছিল প্রত্যেকটি কথা। পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।
যারা দিনশেষে নিজের আত্মীয় পরিবার-পরিজন এর জন্য অনেক খাটাখাটনির পড়ে যখন দেখতে পায় যে নিজের জন্য আর কিছু নেই সবাই তাকে অবহেলাই করে তখন আসলে দুঃখের আর শেষ থাকে না।।
আপনি অনেক বাস্তবতা কিছু কথা তুলে ধরেছেন। তবে কথাগুলো বাস্তব কিন্তু শুনতে অনেক তিক্ত লাগবে অনেকের। তবে অনেক মানুষ আসে স্বার্থের কারণে পাশে আছে। তবে আপনি ঠিক বলেছেন একই আকাশের নিচে আমরা সবাই বসবাস করি তবে মানুষের মধ্যে কত আকাশ পাতাল তফাৎ। প্রত্যেকটি লেখা আমার কাছে খুব ভালো লাগলো।
স্বার্থ দিয়ে পৃথিবীর ঘেরা স্বার্থের টানেই পর হয়ে যায় আপনজন আবার আপন হয়ে যায় পর।। আসলে আমরা সবাই স্বার্থের পাগল স্বার্থ ছাড়া আমরা কাউকে মূল্যায়ন করতে জানি না