ভিডিওগ্রাফিঃ- রাঙ্গামাটি লেক থেকে নেওয়া সুন্দর একটি ভিডিও।
সবাইকে জুমা মোবারক,
প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ছুটির দিনে সকলের দিনকাল ভালো যাচ্ছে। প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি শুক্রবার দিনটা বেশ ব্যস্ততার মধ্যে চলে যাই। যেহেতু আপনাদের ভাইয়া ঘরে থাকে। এছাড়াও শুক্রবারে ঘরের অনেক বাজার সাজার করতে হয়। তাই সেগুলো ঠিকঠাক করে নিতে হয়। আরো অনেক কিছু কাজ জমে থাকে সব কিছু করে নিয়ে অনেক দেরি হয়ে যায় আমার পোস্ট করতে। ব্যস্ততার মাঝেও নিজের পছন্দের কাজ গুলো করতে পারলে বেশ ভালই লাগে। তাই আজকে আবার উপস্থিত হয়ে গেছি নতুন একটি ব্লগিং শেয়ার করব বলে। প্রতি সপ্তাহের মত আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি।
আপনারা তো অবশ্যই জানেন আমি প্রতিনিয়ত ভিডিও গুলো শেয়ার করতে অনেক বেশি স্বাচ্ছন্দাবোধ করি। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির সময় ভিডিও গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। যেহেতু আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভিন্ন ধরনের অজানা কিছু জায়গায় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যার মাধ্যমে আপনারাও দেখার সুযোগ পান এবং আমি অনেক বেশি আনন্দ পাই। তো আমি আজকে রাঙ্গামাটির ভ্রমণের আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটি আমি বোট থেকে নিয়েছিলাম। একদম লেকের মাঝামাঝি যাওয়ার পরে আমি ভিডিও গুলো নিয়েছিলাম। আসলে আমি সেখানে ভিডিও এবং ফটোগ্রাফি অনেক নিয়েছিলাম। ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে ভিডিও এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করতেছি।
রাঙ্গামাটি এমন একটি জায়গা যেটাকে লেকের শহর এবং দ্বীপের শহর বললেই ভুল হবে না। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি লেক গুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। যদি না যেতাম তাহলে অনেক কিছু গ্যাপ থেকে যেত। সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চার দিকে এত সুন্দর সবুজ দ্বীপগুলো অবস্থিত। সেই ফাঁকে ফাঁকে খুব সুন্দর সুন্দর লেক গুলো অবস্থিত। অনেক ভালো লেগেছে আমার কাছে আমাদের বাংলাদেশের এমন সুন্দর একটি জায়গা। আমি জানি আমাদের বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। যদি আমরা সুন্দর উপভোগ করতে চাই তাহলে বাংলাদেশের ভিতর খুব সুন্দর উপভোগ করার মত জায়গা আছে। যদিও আমরা বাইরের দেশে ঘুরতে যাওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু আমাদের আগে উচিত দেশের ভিতরে সৌন্দর্য গুলো উপভোগ করার।
তো বন্ধুরা আমার আজকের শেয়ার করা রাঙ্গামাটি লেকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ভিডিও গুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে সে কামনা করতেছি। তাহলে চলুন বন্ধুরা লেকের ভিডিওগ্রাফি টি দেখে আসি—-------
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
| ভিডিও এডিটিং | @samhunnahar |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#rangamatilake #lakevideography #amarbanglablog #steemit #bangladesh #naturalvideo #hillandlakewater
এর আগেও আপনার বেশ কয়েকটা ভিডিও দেখেছি আমি খুব ভালো লাগে এরকম সৌন্দর্য গুলো উপভোগ করতে।
রাঙ্গামাটি কখনো ভ্রমণ করিনি কিন্তু রাঙামাটির লেকের ভিডিও চিত্র দেখে সত্যি অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইয়া এত উৎসাহ দেওয়ার জন্য।
রাঙ্গামাটি লেকের দৃশ্য আপনি মোবাইল বন্দি করেছেন দেখছি আর। ভিডিওটা যেমন চমৎকার হয়েছে পাশাপাশি আপনি এডিট করেছেন সাউন্ড এর সাথে তাই আরও জানা ভালো লাগার মত হয়েছে। এমনিতে এ জাতীয় ভিডিও গুলো আমার খুবই প্রিয়, আপনার মাধ্যমে দেখতে পেরে অনেক খুশি হলাম।
এত সুন্দর উৎসাহ দিলে কাজ করতে অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ভিডিওগ্রাফিতে আমার ভীষণ ভালো লাগলো। আমি ভীষণ উপভোগ করলাম রাঙ্গামাটির লেক থেকে নেওয়া ভিডিওগ্রাফিটা দুর্দান্ত ছিল, আপনার জন্য শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাইয়া ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য।
বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর আপু! বাড়িতে বসে বাংলাদেশের সৌন্দর্য তেমন উপভোগ করা যায় না। রাঙামাটি গিয়ে আপনারা দারুণ সময় অতিবাহিত করেছেন। রাঙামাটির লেক ভিউ দারুণ! এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে আপু 🌼
অনেক সুন্দর ভাইয়া অল্প সময়ের মধ্যে দেখে মন ভরে নাই। আবার বেশি সময় নিয়ে যেতে হবে।
রাঙ্গামাটির কথা লোকের মুখে অনেকবার শুনেছি আপু। জায়গাটা অনেক সুন্দর এবং পাহাড়ে ঘেরা। আপনার ভিডিওগ্রাফি টা কিন্তু চমৎকার হয়েছে আপু। এ ধরনের ভিডিওগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তা ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক টা অসাধারণ সুন্দর দিয়েছেন। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল ভিডিও দেখতে দেখতে। এইসব ভিডিও দেখলে আসলে ঘুরতে যেতে ইচ্ছে করে এত সুন্দর জায়গা গুলোতে।
অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ভিডিওটি ভালো লাগার জন্য।
https://twitter.com/nahar_hera/status/1744436863316975956?t=MEtYPDepoctZc_dIyZeACA&s=19