ভিডিওগ্রাফিঃ- রাঙ্গামাটি লেক থেকে নেওয়া সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তো বন্ধুরা অনেক ব্যস্ত ছিলাম সারাদিন পোস্ট করা সম্ভব হয়নি। এমনকি সকাল থেকে ডিসকর্ডেও একটিভ থাকতে পারি নাই। কারণ ঘুরতে এসেছি রাঙ্গামাটিতে। আজকে সারাদিন বোট নিয়ে রাঙ্গামাটির লেকে ঘোরাফেরা করেছি। অনেক ব্যস্ত একটা সময় পার করলাম বাচ্চাদেরকে নিয়ে। অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে। সারাদিন যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি এখন অনেক বেশি ক্লান্ত। রুমে এসে ফ্রেশ হয়ে চিন্তা করলাম আপনাদের উদ্দেশ্যে পোস্টটা করে নিলে ভালো হয়। কারণ শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি নিজের ব্লগিং ক্যারিয়ারকে ধরে রাখার জন্য। কারণ নিত্য প্রতিদিনের কাজের মধ্যে ব্লগিং করা এমন একটি রুটিন হয়ে গেছে। সত্যিই একদিন করতে না পারলে অনেক খারাপ লাগে। তাই চেষ্টা করি সময় সুযোগ পেলেই আপনাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার।

pi1.jpg

যাক বন্ধুরা এবার মূল কথায় ফিরে আসি। যেহেতু ব্যস্ত সময় পার করতেছি তাই আজকে আবার একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। যেহেতু প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভিডিও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা আমি প্রায় সময় চেষ্টা করি ফুলের ভিডিওগ্রাফি করার। তাছাড়াও আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গুলো করার। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওগ্রাফিটি শেয়ার করব তা হচ্ছে রাঙ্গামাটি লেক থেকে নেওয়া একটি ভিডিও। বিশাল একটি এরিয়া সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি। অনেক বড় একটি জায়গা পুরো জায়গাটাকে লেকে ঘিরে রেখেছে। কিছু দূর পর পর অনেক বড় বড় পাহাড় এবং চারপাশে অনেক বড় লেক। বলতে পারেন পুরো একটি উপজেলাকে ঘিরে রেখেছে এই লেক। পাহাড়ে হাজারো মানুষের বসবাস। এখানে শত শত বোট চলাফেরা করতেছে। এখানে শত শত পর্যটকরা এসে ঘুরে যাচ্ছেন।

pi.jpg

সত্যি না দেখলেই বোঝা যাবে না কেমন জায়গা। যারা দেখেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন। এবং যারা দেখেন নাই তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। কারণ দেখার মত একটি জায়গা। যদিও যাতায়াত টা অনেক দূরে কিন্তু কষ্ট করে আসলে দুই এক দিন থেকে সব জায়গায় দেখার সুযোগ হবে। সেই লেকের অনেক মাঝখানে অনেক দূরে একটা বড় পাহাড়। সেই পাহাড়ের মাঝখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। অবশেষে সেখানে খাবার খেতে হলে অনেক আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। আমরা বোট নিয়ে যাওয়ার সময় সেই লেকে নেমে পড়ি। আগে থেকে লান্স অর্ডার দেওয়ার জন্য। নির্জন পাহাড়ে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল।

p13.jpg

খাবার অর্ডার করার জন্য আমরা সবাই নামছিলাম সেই রেস্টুরেন্টে। অনেক সুন্দর জায়গাটি। তাই আমি একটা ভিডিও নিয়েছিলাম সেখান থেকে। তো খাবার অর্ডার করে দেওয়ার পরে ভিডিওটা নিয়ে আবারও আমরা আমাদের যাত্রা পথে রওনা হয়। বন্ধুরা সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেয়ার করি—----------

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 3 years ago 

আপু শত ব্যস্ততার মাঝে আমিও আপনার মতো নিজের ব্লগিং ঠিক রাখার চেষ্টা করি। সত্যিই একদিন পোস্ট না করলে একদমই ভালো লাগে না। আপনার মেয়েদের নিয়ে খুব আনন্দে আছেন বুঝতে পারছি। রাঙ্গামাটি লেক থেকে নেওয়া খুব সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্ৰাফির মাধ্যমে রাঙামাটি লেকের কিছু অংশ দেখতে পেলাম আর জায়গাটা দেখতে বেশ চমৎকার লেগেছে। এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু অনেক সু্ন্দর একটি জায়গা ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রাঙ্গামাটি লেক থেকে নেওয়া চমৎকার ভিডিওগ্রাফিটি আমাকে মুগ্ধ করলো। দারুন ছিল। আপনি অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জায়গা টা বেশ সুন্দর ভাইয়া দারুন উপভোগ করতেছি।

 3 years ago 

রাঙ্গামাটি অনেক সুন্দর জায়গা। এই রাঙ্গামাটি ভ্রমণ করার ইচ্ছা আমার অনেক রয়েছে। তবে এখনো ভ্রমণ করিনি এবং ভ্রমণ করতে যাব ইনশাল্লাহ। তবে আজকে আপনার এই সৌন্দর্যময় ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ভাবে আপনি রাঙামাটির সৌন্দর্যময় দৃশ্যগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তো দেখার সুযোগ হলো। আপনিও আসেন ভাইয়া ঘুরতে।

 3 years ago 

আমি ভাবী আপনি এতো ট্যুর কেমনে দেন আপু 🙆‍♂️। টাকা নাই ট্যুরও দিতে পারি না আপু, কি যে কষ্ট 🥲। এমন জায়াগায় যেতে পারলে ভালোই লাগতো। তবে আপনার ভিডিওগ্রাফি দেখে কিছুটা উপভোগ করতে পারলাম 🌼

 3 years ago 

আসেন আসেন ঘুরতে ভালই লাগতেছে।

 3 years ago 

এইতো কিছুদিন আগে ইউনিভার্সিটির একটা টিম রাঙ্গামাটি থেকে ঘুরে আসলো, কিছু সমস্যার কারণে আমি তাদের সাথে যুক্ত হয়নি, খুব ভালো লাগলো আজকে আপনার ছবি এবং ভিডিওগ্রাফি গুলো দেখে।

 3 years ago 

তাহলে তো আপনি মিস করলেন।

 3 years ago 

আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে রাঙ্গামাটির লেকের সৌন্দর্য দেখতে পেলাম এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।

 3 years ago 

বেশ ভালো লাগলো অচেনা অজানা একটি জায়গার সুন্দর ভিডিও দেখতে পেরে। খুব সুন্দর ভাবে আপনি ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এরই মধ্য দিয়ে অজানা জায়গার দৃশ্য দেখতে পারলাম।

 3 years ago 

আমার কাছেও প্রথম ভাইয়া জায়গাটি ভাল লাগছে দেখে।

 3 years ago 

রাঙ্গামাটি লেক থেকে নেওয়া সুন্দর এই ভিডিওগ্রাফি আমার মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছে৷ রাঙ্গামাটি অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবেনা৷ সব সময় এই জায়গায় সুন্দর সুন্দর অনেকগুলো দৃশ্য ফুটে উঠে৷ আজকে আপনার কাছ থেকে এই সুন্দর দৃশ্যটি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

এত সু্ন্দর জায়গা সত্যি না আসলে বুঝা যাবেনা কেমন জায়গা।

 3 years ago 

রাঙ্গামাটি লেকে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় সময় কাটানোর অনুভূতি বেশ দুর্দান্ত হয়ে থাকে। রাঙ্গামাটি লেকের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ভিডিওগ্রাফি ভীষণ ভালো লাগলো দেখে। এতো সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিওটি দেখে ভাল লাগার জন্য।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38