ফটোগ্রাফিঃ-প্রাকৃতিক দৃশ্যের রেনডম ফটোগ্রাফি।
সবাই কেমন আছেন?
প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি পরিবার পরিজনকে নিয়ে ভালো সময় কাটালেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে তেমন ভালো নেই বললেই চলে। পুরো দিনটা এত খারাপ গেল আজকে একেবারে শুয়ে শুয়ে দিন কাটালাম। প্রচন্ড মাথা ব্যাথা ছিল কোন কাজই করতে পারলাম না। সারাদিন শুয়ে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি। সন্ধ্যার পরে ভাবলাম কষ্ট করে হলেও পোস্ট টা করে নিতে পারলে ভালো লাগবে। সেই চিন্তা ভাবনা করে হাজির হয়ে গেছি আমার আজকের নতুন ব্লগে। বন্ধুরা ৭ দিনে ৭ রকমের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। ইদানিং কোন কিছুই তৈরি করতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে। তাই আজকে আবারো একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
আমরা সবাই এখন ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে কমিউনিটির অনেক ভালো মানের ব্লগার রয়েছেন যাদের ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। বর্তমানে আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফির নেশা অনেক বেশি বেড়ে গেছে। তাই চেষ্টা করি বের হলেই সুন্দর কিছু দৃশ্য দেখলে ফটোগ্রাফি করে রাখার। পরবর্তী সেই সুন্দর ফটোগ্রাফি গুলো নিয়ে উপস্থিত হয় আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয় সেই সুযোগে ফটোগ্রাফি গুলো করার সুযোগ হয়। তবে ইদানিং বাইরে তেমন যাওয়া হচ্ছে না আর ফটোগ্রাফিও করা হচ্ছে না।
আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন সময় করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করব। আমাদের প্রকৃতি খুবই সুন্দর। আমরা যেখানে যায় না কেন প্রকৃতির সৌন্দর্য খুঁজতে চেষ্টা করি। মাঝেমধ্যে আমাদের কাজের একঘেয়েমি দূর করার জন্য আমরা কোথাও দূরে ঘোরার চেষ্টা করি। যদি দূরে যাওয়ার সুযোগ না হয় তাহলে আমরা কাছাকাছি কোন জায়গায় যেয়ে ঘুরে আসার চেষ্টা করি। প্রকৃতি হচ্ছে আমাদেরকে সুস্থ রাখার একমাত্র অবলম্বন। আমরা যতই যাই করি না কেন প্রকৃতি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। সুস্থ প্রকৃতি মানে হচ্ছে আমাদের সুস্থতা। অসুস্থ প্রকৃতি মানে আমরা সবাই অসুস্থ। বর্তমান সময়ে মানুষ বিভিন্ন কারণেই প্রকৃতিকে দূষিত করে দিচ্ছে।
প্রকৃতিকে যেমন ধ্বংস করে দিচ্ছে তেমনি মানুষ চার দিক থেকে বিপদে পড়ে যাচ্ছে। বর্তমান সময়ে প্রচন্ড হলে গরম সহ্য করতে পারি না। বৃষ্টি হলেই চারদিকে বন্যা হয়ে যায়। আর বৃষ্টি না হলে চারদিকে খরা তৈরি হয়ে যায়। শীতকাল আসলেই শীতের জন্য কোথাও থাকতে পারিনা। সবকিছুর মধ্যে একেবারে ভারসাম্যহীনতা হারিয়ে গেছে বলতে হয়। আমাদের এই সুন্দর প্রকৃতি রক্ষার জন্য সবুজ প্রকৃতি খুবই দরকার। একমাত্র সুন্দর সবুজ প্রকৃতি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। আমাদের বসবাসের জায়গা আমাদের বসবাসের পরিবেশ সুস্থ রাখতে পারে। যখন আমাদের চারপাশের প্রকৃতি সুস্থ থাকে তখন আমরা মানব জাতিরা সুস্থ থাকতে পারবো।
বন্ধুরা আপনারা যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন সময়ের করা। এখানে আমি রাঙ্গামাটি থেকেই সংগ্রহ করেছিলাম কিছু ফটোগ্রাফি রয়েছে। রাঙ্গামাটি শহর খুব সুন্দর। যখন গতবছর শীতকালে রাঙ্গামাটি ভ্রমণ করছিলাম অনেকগুলো ভিডিও এবং ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম যা আমি পর্যায়ক্রম আপনাদেরকে শেয়ার করেছি। সেখান থেকে ফোনের গ্যালারিতে থাকা দুটি ফটোগ্রাফি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রাঙ্গামাটির সবুজ প্রকৃতি খুবই সুন্দর যা দেখলে চোখ ফেরানো যায় না।
এছাড়াও আমাদের কক্সবাজারের আশেপাশের থেকে নেওয়া আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। যেগুলো অবশ্যই বিকেল বেলায় ঘুরতে যাওয়ার সময় সংগ্রহ করেছিলাম। বিভিন্ন সময়ের সংগ্রহ করা এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এমন সুন্দর প্রকৃতির মাঝে ঘুরতে গেলে খুব ভালো লাগে। এত সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটাতে গেলে খুব ভালো লাগে। এত সুন্দর প্রকৃতি দেখলে মনে হয় যে আসলে আমাদের প্রকৃতি এখনো ধ্বংস হয়ে যায়নি এখনো আছে। বিশেষ করে শহরের আশেপাশের প্রকৃতি গুলো আমার খুব ভালো লাগে। এত সুন্দর এরিয়া গুলো খুব সুন্দর করে সজ্জিত করে রাখা হয়।
সমুদ্র সৈকতের পাশাপাশি জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখা হয় যা খুব আকর্ষণ করে সবাইকে।
যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয় তখন সেই সুন্দর দৃশ্যগুলো ফোনের গ্যালারিতে ধারণ করে রাখি। এই সুন্দর প্রকৃতি গুলো যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| লোকেশন | কক্সবাজার |
| ক্যাটাগরি | রেনডম ফটোগ্রাফি। |
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
মাথাব্যথা থাকলে আমারও কোন কাজ করতে ইচ্ছা করে না। এভাবে শুয়ে বসে অলস দিন কেটে যায়। যাই হোক আপু তারপরওতো আপনি কষ্ট করে পোস্ট তৈরি করেছেন। আপনার আজকের ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে। প্রথম ফটোগ্রাফিটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
মাঝেমধ্যে ঘুম কম হলে মাথা ব্যাথা হয় মনে হয় যে তখন জীবনটাই আসলে বরবাদ।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু প্রকৃতি ধ্বংস করে দিলে আমরাই বিপদে পড়বো। আর প্রকৃতি ধ্বংস হওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মতামত পড়ে ভালো লেগেছে।
আপু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একসাথে রাঙামাটি আর কক্সবাজারের ফটোগ্রাফি দেখে ফেললাম। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো দেখে অনেক অনুপ্রমাণিত করলেন।
প্রকৃতির সৌন্দর্য যতই দেখি শুধু দেখতেই মন চায়।মন জুড়ালে ও চোখ জুড়ায় না শুধু দেখতেই ইচ্ছে করে।তাইতো মন উজাড় করে এই সব দৃশ্য উপভোগ করি।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছ থেকে এত প্রশংসা শোনে সত্যি অনেক ভালো লাগলো।
আপু আজ আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে।এই অসাধারণ প্রকৃতি আছে বলেই আমরা এখনো সুস্থ আছি। প্রাণ ভরে বেচেঁ থাকার জন্য নিঃশ্বাস নিতে পারছি। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। প্রকৃতির মাঝে গেলে যেমন শান্তি লাগে। ঠিক তেমনি সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি দেখতেও কিন্তু অনেক ভালো লাগে।
সবুজ প্রকৃতি একমাত্র আমাদের সুস্থ থাকার অবলম্বন।
https://x.com/nahar_hera/status/1835372754377613818?t=0bhNOn-bHnsy2eaWvz2cXA&s=19
প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।খুব দারুন ভাবে ক্যাপচার করেছেন ফটোগ্রাফি গুলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ সময় দিয়ে পোস্ট ভিজিট করলেন।
প্রাকৃতিক পরিবেশ থেকে বেশি চমৎকার সব ফটো ধারণ করে শেয়ার করেছেন আপনি। অনেক সুন্দর ছিল আপনার ধারণা করা ফটোগুলো। আমি তো মুগ্ধ নয়নের তাকিয়ে দেখলাম আপনার সুন্দর সব ফটো। এই সমস্ত ফটোগুলো আমার খুবই ভালো লাগে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগার জন্য।
আমরা প্রকৃতির উপর যেমন অত্যাচার চালাচ্ছি দিনশেষে এর ফলাফল আমাদেরই কিন্তু ভোগ করা লাগছে। প্রাকৃতিক দৃশ্য গুলো চমৎকার লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। সবমিলিয়ে বেশ ভালো লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আপনাকে।।
আসলে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু প্রকৃতির যত্ন করছি না।
আপু আপনি আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। খুবই চমৎকার ভাবে আপনি এগুলো আপনার ফোনে ধারণ করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগার জন্য।