কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20241203_145518.jpg

Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুলের উপরে কুয়াশার ফোটা পড়ে রয়েছে যার কারণে দেখতে অসাধারণ লাগছিল। এ ফুলগুলোর মধ্যে অসংখ্য জাত রয়েছে তবে সবগুলো জাতই অসাধারণ। এ ফটোগ্রাফিটি করেছি ব্যান এর উপর থেকে।ব্যান এ করে অনেক ফুলের চারা বিভিন্ন জায়গা নিয়ে যায় বিক্রি করার জন্য।হঠাৎ চোখের সামনে পড়লো তাই ফটোগ্রাফি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20241203_145711.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুলের মধ্যে ও অসংখ্য জাত রয়েছে তবে এই জাতটি কিছুটা আনকমন।এ ফটোগ্রাফিটি আমাদের পুকুরপাড় থেকে করা, যেখানে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে। তবে এই জাতটি নতুন করে লাগানো হয়েছে আগে যে জাতের রঙ্গন ফুল ছিল সেগুলো শুধু লাল ছিল।এই জাতটি নতুন করে লাগানো হয়েছে কারণ এটি কিছুটা আনকমন জাত ।আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20241203_145738.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুলের এই জাতটি কমন বলা চলে।তবে সবচাইতে বেশি কমন জাত হচ্ছে গোলাপি কালারের বাগান বিলাস।এই গাছগুলো দিয়ে ঘরের আশেপাশে লাগিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায়। একবার এক জায়গাতে গিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছি পুরো চালের উপরে বাগান বিলাস দিয়ে ডিজাইন করে রেখেছিল ।যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20250106_082206.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বন্য ফুলের উপর একটি মাছি বসে আছে। মাছিটি অনেক ভয়ঙ্কর লাগছে কারণ মাছিটির হাত পায়ের কাঁটাগুলো ও বেশ ভয়ংকর চিত্রধারণ করছে। যাইহোক ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাদের উপর থেকে।এ ধরনের দৃশ্য মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায় তখন ফটোগ্রাফি না করে পারিনা।যাইহোক যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন।

৫নং-ফটোগ্রাফি

20241203_145914.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুলের মধ্যে ২৬৩টি জাত রয়েছে। আর এই কথাটা আমি প্রায় সময় আপনাদের মাঝে শেয়ার করেছি। সত্যি বলতে এই গোলাপ ফুলটি সাদা এবং কমন একটি জাত । আর এতগুলো জাতের মধ্যে আমরা কয়টা জাতইবা দেখতে পাই। কমন কিছু হয়তো নার্সারিতে গেলে দেখতে পাওয়া যায়, তবে মাঝে মাঝে বিশেষ কিছু কালারের দেখতে পাওয়া যায় যেগুলো আনকমন।তবে সাদা গোলাপ আমার অনেক ভালো লাগে, আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20250228_102651.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি গম ক্ষেতের ফটোগ্রাফি।শুক্রবার বাড়িতে ছিলাম তাই ছেলেকে নিয়ে হাটতে বেরিয়ে ছিলাম তখন এই ফটোগ্রাফিটি করলাম । মাঝে মাঝে এদিক ওদিক বেরোলে যে কোন কিছু ফটোগ্রাফি করার মত চোখে পড়লে সেটা ফটোগ্রাফি করে নেই । যদিও এটি অনেক আগে ফটোগ্রাফি করেছি তবে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বরাবরই আপনারা তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ভালো লাগলো পলাশ ভাই সুন্দর মন্তব্য পড়ে।

 last year 

বা বাহ কি মধুর,মধুর ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অপলক নয়নে চেয়ে রইলাম। বর্ণনাগুলি তো অসাধারণ হয়েছে ভাই। রঙ্গন ফুল গোলাপ ফুল এবং ফুলের উপর বসে থাকা একটি মাছির ফটোগ্রাফি সহ প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে একদম মুগ্ধ করার মতো হয়েছে। এরকম দুর্দান্ত ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

চেষ্টা করেছি ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো থেকো ্।।

 last year 

আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। সাদা রঙের ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ধারণ করার সাদা গোলাপের ফটোগ্রাফি টা চমৎকার হয়েছে। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি খুবই ক্লিয়ার। অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ ফাতেমা আপু ভালো থাকবেন।

 last year 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

আপনি সবসময় সুন্দর মন্তব্য করেন রিয়াদ ভাই ধন্যবাদ।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি করার দক্ষতা সত্যি অনেক বেশি প্রশংসনীয়। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে অচেনা ফুলের উপর থেকে মৌমাছির মধু সংগ্রহের ফটোগ্রাফি টা সব থেকে বেশি আকর্ষণীয় হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ দাদা সব সময় পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি দেখলে তো মাথা ঘুরে যায়। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। চার নাম্বার ফটোগ্রাফিটা কিভাবে ক্যাপচার করেছেন সেই চিন্তাই করছি। ধন্যবাদ।

 last year 

ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো থাকবেন।,

 last year 

গম ক্ষেত সামনাসামনি আমার কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। সাদা গোলাপের ফটোগ্রাফি এবং প্রথম চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি সত্যি মনোমুগ্ধকর ছিল। বেশ দক্ষতার সাথে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।,

 last year 

আমার কাছে আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে সবসময় খুব ভালো লাগে। সব সময়ের মত আজকেও খুবই মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতেই পারছি না। তবে আমার কাছে চার এবং পাঁচ নাম্বার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখে।

 last year 

ধন্যবাদ সুন্দর ও মন্তব্যের জন্য। 🪄❇️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58562.44
ETH 1569.33
USDT 1.00
SBD 0.38