সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে ফুলের ও পোকার ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20221128_073735.jpg

Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি একটি ধুন্দল এর ফুল।আর ফুলের উপরে একটি ভ্রমর বসে আছে। এই ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাদের উপরে। ছাদে গিয়ে দেখতে পাই একটি ভ্রমর এক ফুল থেকে আরেক ফুলে উড়াউড়ি করছে । যদিও এতে করে ফুলের পরাগায়ন হচ্ছে। আর তখন আমিও ক্যামেরা নিয়ে সুযোগ সন্ধানে বসে আছি, কিভাবে ভ্রমরের ফটো উঠানো যায়। হঠাৎ ধুন্দল ফুলের ফটোগ্রাফি করতে করতে দেখি ফুলের মাঝে এই ভ্রমরটি এসে বসলো অল্প সময়ের জন্য । আর সেই সুযোগটা কাজে লাগিয়ে এই ফটোগ্রাফিটি করে নিয়েছি।আর সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

২নং -ফটোগ্রাফি

20230730_113414.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটি একদমই সুপরিচিত ফুল,যেটাকে আমরা সবাই জবা নামে চেনি। যদিও এই ফুলের মধ্যে অসংখ্য জাত রয়েছে।তবে এই সাদা জবা সচরাচর দেখতে পাওয়া যায়। জবার মধ্যে হাইব্রিড প্রজাতীয় অসংখ্য জাত আছে, যেগুলো এক একটা দেখতে একেক রকম।আর বিভিন্ন প্রজাতীয় জবা ফুল দেখতে হলে আপনাকে বিভিন্ন নার্সারি ঘুরতে হবে তখন দেখতে পাবেন । যাইহোক আমাদের এলাকায় জবা ফুলের সাদার চাইতে লাল প্রজাতি বেশি রয়েছে । তবে জবা ফুল গ্রামাঞ্চলে মানুষের ঘরের আশে পাশে অনায়াসে দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ এই ফটোগ্রাফিটি করেছি আমার এক কাকার ফুল বাগান থেকে।আশা করছি জবা ফুলটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20230118_125948.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি টমেটোর ফুল।টমেটোর ফুল সাধারণত শীতকালে দেখতে পাওয়া যায়।আমাদের ছাদে টমেটো চারা লাগিয়েছিলাম অনেক গুলো।বৃষ্টির কারণে অনেকগুলো চারা মারাও গিয়েছে।যাই হোক যে কটা বেঁচে আছে সেগুলোতে ফুল এসেছে। সকাল বেলা ছাদে এক পলক ঘুরে আসলাম। আর সেখানে দেখি টমেটোর ফুল খুব সুন্দরভাবে ফুটে আছে তখন ফটোগ্রাফি করে নিলাম।আসলে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করলে অন্যরকম ভালো লাগে কাজ করে। সেজন্য আমি আর আম্মু মিলে ছোটখাটো এরিয়া হলেও কিছু কিছু সবজি চাষ করি।আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আপনাদের মনভূত হবে।

৪নং-ফটোগ্রাফি

20230117_143424.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটিও সবার সু পরিচিত ও পছন্দের একটি ফুল।আসলে এই গোলাপ ফুলটির কালার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার পিংক এবং ক্রিম কালার কম্বিনেশনে দেখতে খুব সুন্দর লাগছে ।এই ফুলটি আমাদের পুকুর পাড়ের বাগানে ফুটে রয়েছিল। হাঁটতে গিয়ে দেখেই লোভ সামলাতে পারলাম না। তখন বাড়িতে গিয়ে মোবাইলটি এনে ফটোগ্রাফি করে নিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, গোলাপ ফুলের মধ্যে ২৬৩ টি জাত রয়েছে ।আর নার্সারি ছাড়া সচরাচর এত জাতের গোলাপ ফুল কমই দেখা যায়। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20230320_103923.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি ছোট বিড়াল ছানার ফটোগ্রাফি।এটি আমার এক শালিকার আদরের বিড়ালছানা। হঠাৎ করে তাদের ঘর থেকে পালিয়ে এদিকে চলে এসেছিল। আমি আবার বিড়াল খুব পছন্দ করি। বিড়াল দেখলেই অন্যরকম ভালোলাগা কাজ করে। তখন বিড়ালটিকে দেখতে পেয়ে ফটোগ্রাফি করে নিলাম।যাই হোক পরবর্তীতে আমার শালিকা বিড়ালটিকে খুঁজতে এসে পেয়ে গেলো। তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ হাসি ঠাট্টা করলাম এরপর শালিকা বিড়ালটিকে কোলে করে নিয়ে গেল তাদের ঘরে। আজকে সেই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20200131_192846.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন শীতকালের অন্যতম একটি বৈশিষ্ট্য আগুন পোহানোর ফটোগ্রাফি।একটা সময় ছিল শীতকালে খড়কুড়ো বা ছোটখাটো লাকড়ি জালিয়ে আগুন পোহাতাম।এখন সেগুলো শুধু স্মৃতিই রয়ে গেল। তবে এখানে ভিন্ন কিছু ঘটেছে, আর সেটা হল কাবাব এর জন্য কয়লা তৈরি করছিলাম। রেডিমেত কয়লার চাইতে এভাবে কয়লা তৈরি করলে ভালই ফিডব্যাক পাওয়া যায়। আর এই ফাঁকে আগুনও পোহানো হয়ে যায় । তখন এই ফটোগ্রাফিটি করলাম।তবে কয়েক অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু একটি অ্যাঙ্গেল থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে।

৭নং-ফটোগ্রাফি

20230117_093732.jpg
Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সিমের ফুলের ফটোগ্রাফি ।এই সিমের ফুলের কালারটি বেশ চমৎকার। আমাদের ঘরের পাশে ছোটখাটো করে অনেক রকমের সবজি করার চেষ্টা করি। তার মাঝে এইবার সিম গাছও ছিলো।বাজারে পর্যাপ্ত পরিমাণে সিম রয়েছে তবে নিজেদের গাছে মাত্র ফুল ফুটছে।দেখা যাবে নিজেদের গাছে যখন সিম খাবার উপযুক্ত হবে, তখন বাজারের সিমের দাম কমে গেছে। কিন্তু এখন বাজারে সিমের রেট অনেক বেশি। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ ভাই পাশে থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏,

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি এবং সব কয়টি ফটোগ্রাফির বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি এবং বিড়াল ছানার ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিদ্যুৎ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

 3 years ago 

আপনি কিন্তু দারুন ফটোগ্রাফি করতে পারেন, প্রতিটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে আপনার প্রথম ফটোগ্রাফি টা দেখতে পারতেছি দারুন ছিল, ভ্রমর বসে আছে। আমাদের সকলের প্রিয় জবা ফুলটি দুর্দান্ত ছিল, এই কালারের টা বেশি ভালো লাগে আর ফুলের রানী গোলাপকে বলা হয়, গোলাপের ফটোগ্রাফিটা আমাকে মুগ্ধ করলো এবং বিড়াল ছানাকে দেখে অনেক কিউট লাগতেছে, দারুন ছিল ফটোগ্রাফি ও বর্ণনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও প্রশংসামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থেকো সব সময়।।

 3 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। যেখানে লক্ষ্য করে দেখলাম ফুলের ফটোগ্রাফি, আগুন জ্বালানোর ফটোগ্রাফি সহ আরো অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্য। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদা জবা ফুলের ফটোটা কারণ এই ফুলটা আমি খুবই পছন্দ করি।

 3 years ago 

সুমন ভাই আপনাকে ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। 💥💐

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি এবং তার সাথে বর্ণনা গুলো অসাধারণ ভাবে পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো আপু ভালো থাকবেন। 💐🙏

 3 years ago 

ভাই ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে তবে আপনার এখানে বিড়াল আর আগুনের ফটোগ্রাফিটা কিন্তু চমৎকার হয়েছে। অনেক সুন্দরভাবে এই ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ,।

 3 years ago 

ভাইয়া আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। একদম নিখুঁত ভাবে ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি একদম কাছ থেকে তুলা হয়েছে বলে দেখতে বেশি ভালো লাগছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকুন সবসময়। 🙏

 3 years ago 

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি তাছাড়া আগুনের শিখা বিড়ালের দৃশ্য খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যিই আজকে আপনি বেস্ট অ্যালবাম নিয়ে হাজির হয়েছেনৃ ভালো লাগলো আমার কাছে যেটা করতে আমিও পছন্দ করি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রশংসামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। 💥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38