সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে সব ফুল দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20230625_121323.jpg
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত ও জনপ্রিয় একটি ফুল ,যেটাকে আমরা রেইন লিলি বলে থাকি। রেইন লিলির মধ্যে কয়েকটি জাত ও কয়েকটি কালার রয়েছে। তবে আমি সর্বোচ্চ দুটো কালার দেখেছি। একটি লাল আর একটি হচ্ছে লাল ও হলুদের সংমিশ্রণে যেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই ফটোগ্রাফিটি করেছি একটি নার্সারি থেকে। সেখানে অনেক রকম ফুলের মাঝে এই রেইন লিলি ফুলও দেখতে পেলাম। তখন এই প্রজাতির ফুল দেখে ফটোগ্রাফি করে নিলাম।আর সেটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

২নং -ফটোগ্রাফি

20230730_113547.jpg

Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে আছেন এটি কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি ।এই কাঠগোলাপ ফুলের ফটো তুলেছিলাম একটি বিল্ডিং এর পাঁচ তলা ছাদের উপরে।সেখানে এক ব্যক্তি বাগান করেছিল এবং সে বাগানে অনেক ধরনের ফুলের চারা লাগানো ছিল।শুনে অবাক হবেন কাঠ গোলাপের মধ্যে নাকি ৭৬ টা জাত রয়েছে।যখন ফটোগ্রাফি করতে যাই সেখানে , বাগানের মালিকের সাথে দেখা হয়।আমি যখন ফটোগ্রাফি করছিলাম তখন তিনি কাঠগোলাপ ফুলের এই বর্ণনাটি দিলেন।সত্যি বলতে ওনার বাগানেই শুধুমাত্র কাঠগোলাপের প্রায় দশটি জাত রয়েছে । খুব ভালো লাগলো কাঠগোলাপের ফুলগুলো । তখন এই ফটোগ্রাফিটি করলাম।

৩নং-ফটোগ্রাফি

20230730_113410.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা জবা ফুল। আর এটিও ফটোগ্রাফি করেছি সেই ছাদের উপরে। জবা ফুলের মধ্যেও অসংখ্য জাত ও কালার রয়েছে। আর সাদা জাতের জবা ফুল সবার সুপরিচিত। সত্যি বলতে ফটোগ্রাফি করার জন্য অনেক জায়গাতে যাওয়া হয়। যেহেতু ছাদের উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তাই সেখান থকে এই ফটোগ্রাফিটি করে নিলাম। যদিও অনেকগুলো ফটোগ্রাফি করেছি তবে রেনডম ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে আপনাদের সাথে একটি ফটো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20230607_112221.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হলো জবা ফুলেরা হাইব্রিড জাতের ফটোগ্রাফি। আরেকদিন যখন সেই ছাদে উঠি তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষে তখন এই ফটোগ্রাফিটি করি।বৃষ্টি পড়ে থাকায় এই জবা ফুলটি দেখতে ভারী সুন্দর লাগছিল। হলুদ ও লালের সংমিশ্রণে জবা ফুলটি অন্যরকম রূপ ধারণ করেছে। আর সত্যি বলতে বৃষ্টির ফোঁটা যে কোন ফুল অথবা পাঁপড়িতে পড়লে সেটার সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। আমি কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20230607_112356.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কাঠগোলাপ ফুলের আরো একটি জাতের ফটোগ্রাফি।আর এই ফটোগ্রাফিও করা হয়েছে একই ছাদের উপর থেকে ।একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে বাগানের মালিক বলেছিল কাঠ গোলাপের মধ্যে নাকি ৭৬ টা জাত রয়েছে। এই জাতটিও সেখানে লাগানো হয়েছিল ।যেহেতু সেখানে ফটোগ্রাফি করতে গিয়েছিলাম তাই সব ধরনের ফুলের ফটোগ্রাফি করলাম। ফুলগুলো গাছে সুন্দর ফুটে আছে তাই ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20230330_122311.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন হলুদ কালারের গোলাপ ফুল। আর এই ফুলটি ও সেই বাগান থেকে ফটোগ্রাফি করা। তবে সেখানে গোলাপ ফুলের তেমন একটা জাত দেখতে পেলাম না। শুধু একটি গোলাপ ফুলের গাছ পেলাম যদিও ২৬৩ জাতের গোলাপ ফুল রয়েছে।যাইহোক কি আর করার হয়তো সে ব্যক্তি গোলাপ ফুল পছন্দ করেনা তাই হয়তো গোলাপ ফুলের চারা লাগেনি। অথবা গোলাপ ফুলের চারা লাগিয়েছিল বা সেগুলো টিকে নাই সেটাও হতে পারে ।যাইহোক এই একটি ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

৭নং-ফটোগ্রাফি

20230606_120548.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। আর নয়ন তারা ফুলের মধ্যে সাতটি কালার এবং জাত রয়েছে।নয়নতারা ফুলের মিশ্র প্রজাতির একটি জাত রয়েছে সেটি দেখতে আরো বেশি সুন্দর। যাইহোক সাদা জাতের নয়ন তারা ফুলও কিন্তু কম সুন্দর নয়। আশা করছি আজকের এই ফুলগুলো আপনাদের ভালো লাগবে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের মনোভূত হবে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কাঠ গোলাপ ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার সৃজনশীলতা ও ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি ও বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ একটি মন্তব্য করেছেন ভাই, ভালো থাকুন সবসময় এই কামনা করি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

❣❤💐💐

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া সবগুলো ফটোগ্রাফি একদম চোখ ধাঁধানো সুন্দর ছিল। ফটোগ্রাফির মাধ্যমে প্রতিটা ফুলের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। কাঠ গোলাপের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্যও ভালোবাসা ও শুভকামনা রইল।

 3 years ago 

বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার ধারণা করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে সব থেকে রেইন লিলি ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। কেননা এর আগে এরকম কালারের রেইন লিলি ফুল আমি দেখিনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ভালো থাকবেন আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। দেখলেই চোখ ধাদিয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা জবা ও কমলা ও লাল এর মিশ্রনের জবা ফুলের ছবিটি সবচেয়ে সুন্দর এসেছে। আশা করছি এভাবে সামনে আপনি আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ভালোবাসা নেবেন। ্।

 3 years ago 

বাহ ভাইয়া প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি গুলো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার কাছে কাঠ গোলাপের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার ব্যাখ্যায় মন্তব্য করার জন্য।্

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে, সত্যি বলতে ফটোগ্রাফির মধ্যে যে ফোকাসটি প্রয়োজন ছিল সেটা যথাযথ ছিল। আর সুন্দর বর্ণনার মাধ্যমে সবার মাঝে তুলে ধরাতে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

 3 years ago 

ধন্যবাদ যাচাই করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

হাইব্রিড জবাটা দেখতে বেশ সুন্দর। তবে নামটা শুনে একটু হাস‍্যকর লাগল হা হা। রেইন লিলি কাঠগোলাপ, গোলাপ নয়নতারা সবগুলো ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল ভাই। প্রতিটা ফটোগ্রাফি বেশ সুন্দরভাবে ক‍্যাপচার করেছেন। সুন্দর আমাদের সঙ্গে সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্টের আওতায় রাখার জন্য ভাল থাকবেন।,

 3 years ago 

আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেরে খুবই খুশি হয়েছি৷ অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এখানে শেয়ার করা প্রত্যেকটি ছবি একটি থেকে একটি অসাধারণ হয়েছে। আর প্রথম দিকে আপনি যে কাঠগোলাপ ফুলটি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে্।,

 3 years ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগছে। বৃষ্টির সময় ফুল গুলো দেখতে আরো কেন জানি অনেক সতেজ মনে হচ্ছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক দারুণ লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ ভালো থাকবেন ্।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39