সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেষ্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেষ্ট অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে পোকা,পাতা বাহার ও ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20231027_155714.jpg

Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি পাতা বাহারের ফটোগ্রাফি। পাতাবাহার মধ্যে অসংখ্য জাত রয়েছে এবং বাড়ির বা ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে এই পাতাবাহারের ভূমিকা অপরিসীম।নানার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম।সেখানে খাওয়া-দাওয়া শেষে ছাদে উঠেছিলাম একটু ঘুরার জন্য। পরে দেখতে পাই সেখানে বিভিন্ন রকম পাতাবাহার রয়েছে। তখন এই পাতাবাহারটি বেশি আকর্ষণীয় লাগলো আমার কাছে । তাই সেখানে গিয়ে এই পাতাবাহারের ফটোগ্রাফিটি করে নিলাম।তবে কিছু কিছু পাতাবাহারে ফুলও ধরে। যদিও এই পাতাবাহারে কোন প্রকার ফুল ধরেনা তবে কালার কম্বিনেশন খুবই সুন্দর।যাইহোক আশা করছি আপনাদের ভালো লাগবে এই ফটোগ্রাফিটি।

২নং -ফটোগ্রাফি

20231226_122655.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফুল দেখতে পাচ্ছেন এটি একটি বন্যফুল।এগুলো জমিতে বা ঝোপে জঙ্গলে দেখতে পাবেন।অনেক সময় বণ্যফুল গুলো দেখতে খুব চমৎকার লাগে।যদিও আমরা এই ফুল গুলোকে এভোয়েড করে চলি বা আমাদের কার্যক্ষেত্রে এটার ভূমিকা তেমন একটা নেই বললেই চলে।সকাল বেলা হাটাহাটি করতে গিয়ে জমির পাশে ফুলটি দেখতে পেলাম। তখন এই ফটোগ্রাফিটি করলাম,ফটোগ্রাফি শেষে দেখি বেশ ভালই উঠেছে।যদিও কয়েক এঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি, তবে আপনাদের মাঝে একটি এঙ্গেলের ফটোগ্রাফি শেয়ার করলাম। যাই হোক আশা করছি আজকের ফুলটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20231109_073557.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ধুন্দল ফুলের উপরে ভ্রমরের মধু খাওয়ার দৃশ্যের ফটোগ্রাফি। শীতকালে ধুন্দলের উপযুক্ত সময় এবং এ সময় প্রচুর পরিমাণে ধুন্দল পাওয়া যায়। যাই হোক আমাদের ছাদের উপরে ধুন্দল গাছ রপন করা হয়েছিলো।তখন ছাদে গিয়ে দেখি ভ্রমর এসে ফুলের মধু খাচ্ছে।তখন এই ফটোগ্রাফিটি করলাম। এই ধরনের দৃশ্য গুলো খুব সহজে ক্যামেরাবন্দি করা যায় না। আর ক্যামেরাবন্দি করতে পারিলে এগুলো দেখতে খুব চমৎকার লাগে।তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করছি আপনাদের মনভূত হবে।

৪নং-ফটোগ্রাফি

20231107_072942.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাকড়সা জালে আটকে থাকার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমাদের ছাদের নিচে থেকে করা। ছাদ থেকে নামার পরে দেখতে পাই মাকড়সাটি। এটি মোটামুটি বড় আকারের মাকড়সা।যদিও এই মাকড়সা গুলো ক্ষতিকর নয়, তবে দেখতে অনেক চমৎকার।এই কালারফুল মাকড়সাটির কয়েকটি ফটোগ্রাফি করেছি।তবে সে গুলো থেকে একটা ফটোগ্রাফি শেয়ার করলাম।যাই হোক আজকে এটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করছি আপনাদেরও পছন্দ হবে ।

৫নং-ফটোগ্রাফি

20220220_113223.jpg

Location
#Device:S-G,M32
শীতকালের আরেক অপরূপ সৌন্দর্যের নাম হচ্ছে সরষে ফুলের বাগান।কিছু কিছু জায়গায় অনেক বড় বড় জমিতে এই সরষে ফুলের বাগান করা হয়ে থাকে।তবে শহরের অপেক্ষায় গ্রামে এই দৃশ্য গুলো বেশি দেখতে পাওয়া যায়।আসলে সরষে ফুলের বাগান আমার খুব পছন্দের।চারোদিকে দেখতে মনে হয় যেন হলুদের বিছানা।যাইহোক এই সুন্দর দৃশ্যের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত।যেহেতু ভালো লাগার একটি বিষয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের মনভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20230606_120649.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন এলাচির ফুলের একটি চমৎকার ফটোগ্রাফি।আসলে এই ফুলটি খুব একটা দেখতে পাওয়া যায়না।কারণ মানুষ সচরাচর এলাচির চাষ করে না।তবে আমি একটা কাজে ফেনীতে গিয়েছিলাম,তখন ছাদে উঠে দেখি এক লোক অনেক সুন্দর একটি বাগান করেছে।আমি সেখানে কিছুক্ষন ঘুরে ঘুরে ফটোগ্রাফি করলাম।সেই সাথে এই এলাচির ফুলের ফটোগ্রাফিও করে নিলাম। তবে এলাচির ফুল আমাদের এলাকায় দেখতে না পাওয়া গেলেও, যারা চাষ করে তাদের এলাকায় সব সময় দেখতে পাওয়া যায় । যাইহোক আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদেরও পছন্দ হবে ।

৭নং-ফটোগ্রাফি

20231107_083329.jpg

Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি টক জাতীয় পাতা গাছের ফুলের ফটোগ্রাফি।এই গাছ ও ফুল গুলোর ফটোগ্রাফি করেছি আমাদের ছাদের উপরে।যদিও এই গাছ লাগানোর পর তেমন একটা কষ্ট করতে হয় না,এগুলো এমনিতেই বেড়ে উঠে।আর এই গাছের পাতা গুলো খাওয়া যায়।আর এই পাতা গুলো দিয়ে ভর্তা বা আরও ভিন্নতর রেসিপি করা যায়।তবে এই পাতায় ভিটামিন সি যথেষ্ট রয়েছে।আর এই ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাদের উপর থেকে। যাইহোক আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাই প্রতিটা ফটোগ্রাফি ভালো লেগেছে বিশেষ করে কালারফুল পাতা বাহারের ফটোগ্রাফিটা দূর থেকে আকৃষ্ট করেছে সেই সাথে ৩ নং ফটোগ্রাফিতে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্যটা ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালোলাগার জন্য এই ফটোগ্রাফি গুলো শেয়ার করা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

🙏🦄🙏

 2 years ago 

সকাল সকাল চমৎকার কিছু আলোকচিত্র দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে দেখতে সত্যি খুব ভালো লাগলো।
আসলে ফটোগ্রাফির পোস্ট দেখলে সেটি ঘুরে দেখে সৌন্দর্য উপভোগ করা এবং ভালো ফটোগ্রাফি করার জন্য নতুন আইডিয়া পাওয়া যায়।
আপনার ফটোগ্রাফির মধ্যে পাতাবাহার ফুল থেকে মধু সংগ্রহ করার দৃশ্য এবং মাকড়সা সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক ভাই ভালো ফটোগ্রাফি করার জন্য নতুন আইডিয়া পাওয়া যায়।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো দেখার আগ্রহ আমার একটু বেশিই থাকে। মাকড়সা জালে আটকে থাকার ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে ভাইয়া। সাদা রঙের বন্যফুল দেখেও অনেকে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আপনাদের এরূপ সাপোর্ট ও ভালোবাসা পেলে ভালো কিছু করতে পারবো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো আমার বরাবরই একটু বেশি ভালো লাগে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি দেখার মতো ছিলো। এলাচির ফুল ও সাদা বন্যফুল দেখতে অসাধারন ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

জি ভাইয়া ফুল গুলো আসলেই সুন্দর ছিল ধন্যবাদ।

 2 years ago 

বেশ কয়েকটি ফটোগ্রাফি মিলিয়ে আসলেই একটি বেস্ট এলবাম তৈরি করেছেন। এলাচির ফুল আপনার পোষ্ট দেখেই আজ প্রথম দেখলাম ভাই। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি ই বেশ ভালো লেগেছে। মধু সংগ্রহরত মৌমাছির ছবি তোলা আসলেই বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও টকপাতার ফুলের ছবি দেখে মনে পড়ে গেলো, একদিন আমি এটির ভর্তা করেছিলাম, কিন্তু এতই টক যে আমিও খেতে পারি নি 🙈

Posted using SteemPro Mobile

 2 years ago 

মজা পেলাম আপু খুব ভালো লিখেছেন ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাই আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর হয়েছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো খুজে পাচ্ছিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ছবি মনমুগ্ধকর।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে।

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফিকে অনেক দারুন লেগেছে আমার কাছে। তবে প্রথম যে ফটোগ্রাফিটা মামার ছাদের উপরে পাতা বাহারের গাছ এটা দেখে খুব বেশি ভালো লাগছে। খুব বেশি সুন্দর হয় এগুলো।সরিষা ফুলের বাগানটাও দারুন লেগেছে। সর্বোপরি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ,সন্ধ্যার মন্তব্যের জন্য ।

 2 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে সাতটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। তবে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে পাতাবাহারের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। টক পাতার ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামাল ভাই অনেক অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37