সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাইরে, কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পারবেন সাত টাইপের রেনডম ম্যাক্রো ফটোগ্রাফি।আশা করছি আপনাদের আজকের এই ম্যাক্রো ফটোগ্রাফি অ্যালবামটি ভালো লাগবে।
প্রথমে যে পোকাটি দেখতে পাচ্ছেন, এটি খুবই বিষাক্ত একটি পোকা। এটি কামড় দিলে সেখানে অবশ্যই ইনফেকশন হয়ে যাবে। আর এই পোকার ম্যাক্রো ফটোগ্রাফি করেছি আমাদের পুকুর পাড়ে থেকে।দুপুর বেলা ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য বের হয়েছিলাম। তখন ম্যাক্রো লেন্স সাথে নিয়ে গিয়েছিলাম। সে কারণে ম্যাক্রো লেন্স দিয়ে এই পোকার ম্যাক্রো ফটোগ্রাফিটি করা।আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম।
Location
#Device:S-G,M32
এখন যে প্রজাপতিটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আমাদের পুকুর পাড়ে একই গাছের মধ্যেই, ফটোগ্রাফি করা। তবে এটি ম্যাক্রো লেন্স দিয়ে ফটোগ্রাফি করিনি। শুধু আমার মোবাইলের ম্যাক্রো অপশন দিয়ে ফটোগ্রাফি করেছি।সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
Location
#Device:S-G,M32
এখন যে মাছির ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন, এটিও আসলে ম্যাক্রো ফটোগ্রাফি করা।তবে লেন্স ব্যতিরেকে মোবাইলের ম্যাক্রো অপশন দিয়ে, এই ফটোগ্রাফিটি করেছি। মাছিটি দেখতে ভারী সুন্দর ছিল এবং এই ধরনের মাছি আসলে খুব কম দেখা যায়। যাই হোক সেই মাছিটির কয়েকটা ফটোগ্রাফি করলাম। সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন যে পোকাটি এটি হচ্ছে জোনাকি পোকা।আর এই জোনাকি পোকার ফটোগ্রাফি করেছি আমি কিছুদিন আগে। রাত্রি বেলায় হাঁটার জন্য যখন বের হয়েছিলাম। তখন দেখতে পাই অন্ধকারে এই জোনাকি পোকার আলো জ্বলছে। তখন এটাকে ধরার জন্য পিছে পিছে দৌড়ালাম। অবশেষে ধরতে পারলাম এবং হাতের উপর রেখে কয়েকটি ম্যাক্রো ফটোগ্রাফি করলাম। আর সেটি মোবাইলের ম্যাক্রো অপশন দিয়ে।
Location
#Device:S-G,M32
এখন যে প্রজাপতিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়ির সামনে ফটোগ্রাফি করেছি।একদিন বাজারে যাচ্ছিলাম হঠাৎ করে এই প্রজাপতিটি দেখতে পাই। তখন আমি এই ফটোগ্রাফি গুলো করলাম। সেখান থেকে একটি ফটোগ্রাফি তুলে ধরলাম আপনাদের মাঝে।
Location
#Device:S-G,M32
একদিন আমাদের খামার বাড়ির দিকে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ দেখি বন্যা ফুলের মাঝে এই পোকাটি বসে আছে। তখন কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। আর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
Location
#Device:S-G,M32
এখন আরেকটি প্রজাপতি দেখতে পাচ্ছেন। এটি আমাদের খামার বাড়িতে সেখানে একটি পাতার উপরে বসে রয়েছিল। তখন আমি ফটোগ্রাফি করতে গিয়েছিলাম,হঠাৎ প্রজাপতি উড়ে চলে যায়। পরবর্তীতে আবার ফিরে এসে বসে। তখন আমি এই ফটোগ্রাফি গুলো করি।সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
Location
#Device:S-G,M32
তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।


https://twitter.com/Nevlu123/status/1616316170910732288?s=20&t=9KEIxE42ZJXgiHFP-HCTOA
কি দারুন ক্রেয়েটিভ আইডিয়া। সত্যি সেলুকাস। এতো একেবার পোকামাকড়ের ঘর বসতি। তো ভাইয়া এত পোকামাকড় পেলেন কোথায়? যাক খুব অদ্ভত রকমের ভাল লাগছে। আমার কাছে প্রতিটি ছবিই বেশ ভালই লেগেছে।
আসলে পোকামাকড় ঘুরে ঘুরে ফটোগ্রাফি করেছি।একই জায়গা তো তারা আর বসে থাকে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
দুপুরবেলা ম্যাক্রো লেন্স নিয়ে বের হয়েছিলেন ফটোগ্রাফি করার জন্য আর পুকুরপাড় থেকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিষাক্ত এই প্রকার ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে। আসলে কিছু কিছু পোকা আছে যেগুলো আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। ভালো লাগলো আপনার এই ফটোগ্রাফি গুলো।
অনেক অনেক ধন্যবাদ সব সময় গঠনমূলক মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেন। আর আপনার ফটোগ্রাফি গুলা দেখে নিঃসন্দেহে বলা যায় যে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার।।
প্রতিনিয়তই আমি আপনার ফটোগ্রাফি ফলো করি এবং সেই সাথে নিজেও ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি।।
আজকে আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিশেষ করে প্রজাপতি।।
ভাই আপনাদের এরূপ ভালবাসা ও আন্তরিকতা ও প্রশংসা পেলে, আমার কাজের গতি অনেক বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
ভাই আপনার ফটোগ্রাফি যত দেখি ততই ভালো লাগে। আজকের ফটোগুলো অসাধারণ হয়েছে।খুবই সুন্দর করে ফটোগ্রাফি করে শেয়ার করলেন, ধন্যবাদ ভাই।
প্রিয় ভাই ভালোবাসা নিবেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থেকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করে যাওয়ার জন্য।
ওয়াও, ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। আপনি বরাবরই অসাধারণ ফটোগ্রাফি করে আমাদেরকে উপহার দিয়ে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি প্রতিনিয়ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি।
অনেক ভালো লাগলো আপনার প্রশংসা পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারন আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ম্যাক্রো ফটোগ্রাফি করেছেন।ম্যাক্রো ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব ভালো লাগলো। এইসব ম্যাক্রো ফটোগ্রাফি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এগুলো এক জায়গা বসে থাকে না তাই অনেক ধৈর্যের সাথে ফটোগ্রাফি করতে হয়। সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে চেষ্টা করি ভালোভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।।