সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট ফটোগ্রাফি এলবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে সব ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20230730_113322.jpg

Location
#Device:S-G,M32
প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত একটি ফুল, যেটাকে আমরা জবা ফুল বলে থাকি।এই জবা ফুলের মধ্যে অসংখ্য জাত রয়েছে। তবে সাদা জবা যেকোনো যায়গায় প্রচুর দেখতে পাওয়া যায়।আর এই জবার বাকি জাত গুলো সচরাচর দেখতে পাওয়া যায় না।সেগুলো দেখতে হলে আপনাকে বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে দেখতে হবে। কারণ একই নার্সারিতেও সবগুলো জাত একসাথে দেখা সম্ভব নয়। যাহোক আমি আজকে শুধু আপনাদের মাঝে সাদা জবাটি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20220824_111724.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন আরো একটি পরিচিত ফুল, যেটা রঙ্গন নামে সবাই চেনে।এই ফুলটির ফটোগ্রাফি করেছি আমাদের পুকুর পাড়ে। আপনাদেরকে এর আগেও আমি জানিয়েছিলাম যে আমাদের পুকুর পাড়ে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছিল বাড়ির সৌন্দর্য রক্ষার্থে। সেখানে বিভিন্ন রকম ফুলের মাঝে এই রঙ্গন গাছটিও ছিল। রঙ্গন ফুলের যখন ফটোগ্রাফি করেছিলাম, তখন হঠাৎ প্রজাপতি এসে বসলো। যখনই ক্লিক করলাম এর মাঝেই প্রজাপতিটি এসে বসেছে ফুলের উপরে। এই স্বল্প সময়ে অল্প একটু দেখা যাচ্ছে প্রজাপতিকে। আর এরপরে যে আবার দ্বিতীয়বার ফটোগ্রাফি করবো সেই সুযোগ দেয় নাই প্রজাপতিটি উড়ে চলে গেছে।

৩নং-ফটোগ্রাফি

20230528_160917.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি আমেরিকান বেগুনের ফুল। সাধারণ বেগুনের চারার চাইতে আমেরিকান বেগুন গাছ রোপন করলে ভালো ফলন পাওয়া যায়। সেজন্যই বসতবাড়ির আঙ্গিনায় আমেরিকান বেগুনের চারা লাগানো হয়েছিল।আর সেই গাছে ফুল যখন আসলো ফটোগ্রাফি করতে গিয়ে দেখি একটি ক্যাটার পিলার ফুলের উপরে হাঁটতেছে। পরবর্তীতে দেখি গাছের অনেকগুলো পাতা খেয়ে ফেলেছে। এই ক্যাটারপিলার গাছ বা ফসলের জন্য অনেক ক্ষতিকর। যাইহোক সেই ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20210320_093409.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি লাল গোলাপ।এক বাড়িতে দাওয়াত ছিল, সে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখতে পাই তাদের বারান্দার পাশে এই গোলাপ ফুলটি ফুটে রয়েছে।গোলাপ ফুল আমি পছন্দ অনেক পছন্দ করি। যেখানেই গোলাপ ফুল দেখি সেখানেই মোবাইলটি পকেট থেকে বের করে ফটোগ্রাফি করা শুরু করি।তখন এই গোলাপ ফুলের কয়েকটি অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করে নিলাম। তবে আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20210203_110957.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন মোরগ ফুলের ফটোগ্রাফি।যদিও এই ফুলের সাইন্টিফিক নেম আমার জানা নেই। তবে এটা আমাদের আঞ্চলিক ভাষায় মোরগ ফুল বলে অভিহিত করা হয়। এই ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের ছাদের উপর থেকে।আমাদের ছাদের উপর এই মোরগ ফুল গাছটি উঠেছিল। যদিও এই গাছ রোপন করা হয়নি হঠাৎ করেই দেখি কিভাবে যেন এই গাছটি উঠে গেল নিজেও জানিনা। তখন কিছু ফটোগ্রাফি করে নিলাম এবং আজকে আপনাদের মাঝে একটি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

IMG_20200711_112543.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন চমৎকার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি।আর এই ফটোগ্রাফিটি করেছি যখন আমি ওমান ছিলাম তখন।এই কাঠগোলাপ ফুলের একটি তথ্য যেনে অবাক হবেন,আর সেটা হলো এই কাঠ গোলাপের মধ্যে ৭৬ টা জাত রয়েছে। এটিও কাঠগোলাপ ফুলের আরেকটি সুন্দর জাত।ওমানে যে জায়গায় আমি থাকতাম সেখানে অফিসের সামনে এই গাছটি ছিলো। ফুলগুলো গাছে সুন্দর ফুটে আছে তাই ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম।যদিও এর আগে আরো তিনটি জাতের ফটো আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফিটিও আপনাদের ভালো লাগবে ।

৭নং-ফটোগ্রাফি

20210320_112548.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি সাগর কলার মোচা।আমার এক কাকা সাগর কলা গাছ রোপণ করেছিল।সে অনেক কলা গাছের অনেক সেবা করতেন যাতে করে কলা গাছে ভালো মোচা আসে।কারণ ভালো মোচা মানেই তো ভালো কলার ফলণ।তার কষ্ট আসলে বিফলে যায়নি, তার পরিশ্রম অনুযায়ী ভালই মোচা বের হয়েছে এবং আশা করা যায় ভালো ফলও পাবে। আসলে যেকোনো গাছ ভালো ভাবে দেখাশোনা করলে ফলন ও ভালো হয়। যাইহোক আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আমাদের দিকে কলার মোচাকে তরুয়া বলে মানুষ । রান্না করে খেতে ভীষণ মজার হয় ভাইয়া। কাঠগোলাপের ফটোগ্রাফিটাও দারুণ ছিল ভাইয়া 😍

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই।এইভাবে পাশে থাকুন সব সময়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏🙏🙏

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। পুরো পোস্ট টিই ভালো লেগেছে তবে বেশি ভালো লেগেছে মোরগ ফুল আর আমেরিকান বেগুন ফুলের ফটোগ্রাফি। আপনার জন্যই অনেকদিন পর মোরগ ফুল দেখতে পেলাম। আপনাকে ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।।

 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন সত্যি দেখে খুবি ভালো লেগেছে আমার। আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।।।💐

 3 years ago 

খুব ভালো উপভোগ করলাম আপনার আজকের ফটোগ্রাফি গুলো সৌন্দর্যগুলো সত্যিই অসাধারণ।
বিশেষ করে জবা গোলাপ এবং মোরগ ফুল সব থেকে বেশি ভালো লাগলো।
উপস্থাপনাটাও অসাধারণ ছিল ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের ভালো লাগার জন্যই শেয়ার করলাম ভাই।

 3 years ago 

ইদানিং জবা ফুলের বিভিন্ন জাত দেখতে পাওয়া যায়। আগেকার দিনে জবা ফুল মানেই তো লাল জবা ছিল। যাইহোক ভাইয়া জবা ফুলের ফটোগ্রাফি টা খুব সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কাঠগোলা ফুলগুলো খুব ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আশা করি এইভাবে পাশে থাকবেন সব সময়।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সাদা রঙের জবা ফুলের ফটোগ্রাফি এবং মোরগ ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবন সর্বদায়।।

 3 years ago 

আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর লাগছে। বিশেষ করে জবা ফুল, কাঠগোলাপ ফুল এবং কলার মোচার ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে যেনে আনন্দিত হলাম ভাই।।💐।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু এইভাবে পাশে থাকুন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37