বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ভালো লাগা কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় ফটোগুলো আপনাদের ভাল লাগবে। আসুন এক নজরে ফটোগুলোর সাথে পরিচিতি লাভ করি।


img_1711871484358.jpg

Edit by infinix mobile gallery


আলোকচিত্র: ১

কমলা লেবু

IMG_20221128_133311_441.jpg



কমলালেবুর আলোকচিত্রটি ধারণ করেছিলাম এক নার্সারি থেকে। এখন কমলালেবু আবার ধরা পেতেছে। আমাদের বাড়ির টিউবওয়েল পাড়ের গাছেও নাকি কমলালেবু ধরেছে। আমি এই সমস্ত ফল ফুলের ফটোগ্রাফির ধারণ করতে ভালোবাসি। আগের ফটোগ্রাফি করতাম গ্যালারি সুন্দর করে সাজিয়ে রাখতে। আর এখন সুযোগ পেলে ফটোগ্রাফির ধারণ করি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করার উদ্দেশ্যে।


আলোকচিত্র: ২

ধানক্ষেত

IMG_20220921_181704_540.jpg



মাঝেমধ্যে সুযোগ পেলে প্রাকৃতিক পরিবেশের ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। হতে পারে সেটা নিরিবিরি ফসলের মাঠ। অথবা কোন ফুলের বাগান নার্সারি বা পার্ক। এই চিত্রটা ধারণ করেছিলাম পুকুরের নিকটে থাকা এক ধানক্ষেত থেকে।


আলোকচিত্র: ৩

আকাশের চিত্র

IMG_20230913_172029_732.jpg



আকাশে যখন সাদা সাদা মেঘ জমে থাকে তখন সেই সুন্দর দৃশ্য ফটো ধারণ করতে আমার খুবই ভালো লাগে। তবে একদম খোলা আকাশের চেয়ে কোন গাছের আড়াল থেকে যদি ফটো ধারণ করা যায় সেগুলো কিন্তু আরো সৌন্দর্য বৃদ্ধি করে। আমি এই ফটোটা ধারণ করেছিলাম বাঁশ বাগানের নিকট থেকে। আকাশের সাদা মেঘের সাথে বাঁশ বাগানের বাঁশ গাছ বেশ মানিয়েছে। আর উভয় মিলে ছবিটার সুন্দর্য বৃদ্ধি করেছে।


আলোকচিত্র: ৪

মাছ ধরার খরা জাল

IMG_20231008_130920_638.jpg



বর্ষার সময়ে খালের মধ্যে খরা জাল পেতে মাছ ধরা চলে। আর এমন দৃশ্য আমি অনেকবার দেখেছি কিন্তু মাছ ধরে কিভাবে সেটা এই বছরে প্রথম দেখলাম। আগে শুধু মনে মনে ভাবতাম এই দিয়ে কিভাবে মাছ ধরে। তবে এবার স্বচক্ষে দেখতে পেরেছি আমাদের গ্রামে আসতে পথে।


আলোকচিত্র: ৫

গার্ডেনিয়া জেসমিন ফুল

IMG_20220823_133225_676.jpg



এই ফুলটা ঘন ধবধবে সাদা তাই আমার খুবই পছন্দের। আরো বেশি পছন্দের সুবাস রয়েছে তাই। আমাদের দেশে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি ফুল পাওয়া যায়। তবে আমার কাছে সাদা ফুলগুলো একটু অন্যরকম ভালো লাগে।


আলোকচিত্র: ৬

বৃষ্টিভেজা জাম্বুরার পাতা

IMG_20230317_192144_316.jpg



আমাদের ঘরের সম্মুখে রয়েছে একটি জাম্বুরা গাছ। কোন এক রাতে বৃষ্টির পর টিউবওয়েল এর দিকে বের হয়েছিলাম। ঠিক ওই মুহূর্তে বৃষ্টি ভেজা পাতা দেখে ক্যামেরাবন্দি করেছিলাম।


আলোকচিত্র: ৭

নতুন আলু

IMG_20230303_180942_291.jpg



আমার আব্বার দোকানটা হেমায়েতপুর বাজারের নিকটে। দোকানের সম্মুখে হাট বাজার বসে। আর সেখান থেকে আমি এর চিত্র ধারণ করেছিলাম। লাল গোল আলু বয়লারের মাংসের সাথে রান্না করে খেতে বেশ ভালো লাগে।


আলোকচিত্র: ৮

জগ

IMG_20230220_181605_897.jpg



এগুলো ৮০ টাকা দামের জগ। এগুলা পানি রাখার জন্য যেমন উপযোগী ঠিক তেমনি বেলের শরবত গোলানোর জন্য বেশি উপযোগী। বিভিন্ন কালারের জগ গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে একটাই সমস্যা উপরের ঢাকনাটার সাথে ধরার হাতল। ঢাকনা খুললেই জগের বডি ধরা ঝামেলা হয়ে যায়।


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@simransumon


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  
 2 years ago 

অনেক ধরনের ফটোগ্রাফি নিয়ে আপনি আজকে পোস্ট করেছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার আব্বুর দোকান হেমায়েতপুর সেখান থেকে লাল আলুর অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। তাছাড়া নার্সারি থেকে কমলালেবুর ফটোগ্রাফিটি ও দারুন হয়েছে।

 2 years ago 

হ্যাঁ এগুলো দোকানের সামনে বিক্রয় হয়

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি নিয়ে আজকের এই সুন্দর পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে সব থেকে আকাশের চিত্র এবং জাম্বুরা পাতার ফটোগ্রাফিটি সবথেকে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফিগুলার সাথে চমৎকার ভাবে বর্ণনাগুলো উপস্থাপন করেছেন।

 2 years ago 

জাম্বুরার পাতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে নীল আকাশের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাছে থাকা কমলা লেবুর ফটোগ্রাফি টাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আকাশের ফটো তুলতে আমার খুবই ভালো লাগে আপু

 2 years ago 

আপনি আজকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে বৃষ্টি ভেজা জাম্বুরার পাতাটা দেখতে ভীষণ ভালো লাগছে। এছাড়া ফুল ও পেঁয়াজের ফটোগ্রাফিটা বেশ সুন্দর হয়েছে। সব মিলিয়ে এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে প্রথমের কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে সব থেকে ভাল লেগেছে আপু। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের যে, কোন ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি সব সময় প্রকৃতিকে অনেক ভালোবাসি। অনেক সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রকৃতির মাঝ থেকে ফটো তুলতে আমার খুব ভালো লাগে।

 2 years ago 

বিভিন্ন ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তোলা সব গুলো রেনডম ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফি করতে আমারো ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বর্তমান সময়ের কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে, হোক সেটা ভেরিফাইড মেম্বার অথবা নিউ মেম্বার সকলের ফটোগ্রাফি দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা আজকের এই ফটোগ্রাফি টা অসাধারণ ছিল চমৎকার ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। বেশ কয়েক বছর আগে থেকে আমি নতুন মোবাইল হাতে পাওয়ার পর এমনিতেই ফটো উঠাতাম।

পোস্টে বেশ কিছু ভুল আছে। পোস্ট সাবমিট করার আগে একবার চেক করলে এতগুলো ভুল থাকতো না। আশা করি পরবর্তীতে এই বিষয়ে যত্নশীল হবেন।

 2 years ago 

আচ্ছা ভাইয়া,ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য বেশ অসাধারণ। কমলা লেবু দুটি দেখতে খুবই সুন্দর লাগছে। বৃষ্টিভেজা জাম্বুরার পাতা সৌন্দর্য বেশ দারুণ। জাল পেতে মাছ ধরার দৃশ্য দেখে খুব ভালো লাগলো এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66197.34
ETH 1948.91
USDT 1.00
SBD 0.38