আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি মূলত আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ফটোগ্রাফি গুলো একে একে দেখে নেওয়া যাক।

IMG_20230519_120934-01.jpg

লোকেশন

তো প্রথমে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা মূলত কুটুস কাটা ফুলের ফটোগ্রাফি। এটা একটি বন্যফুল। এগুলো বেশিরভাগ বনে জঙ্গলে বা রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো দেখতে অনেক কালারেরই হয়ে থাকে তবে আমাদের এলাকায় বেশিরভাগ এই গোলাপি এবং সাদা কালারের টাই দেখা যায়। আমার কাছে এই ফুলটা দেখতে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230519_120856-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত কুটুস কাটা গাছের ফলের ফটোগ্রাফি। আসলে ওই ফুলটার যখন ফটোগ্রাফি করেছিলাম তার সাথে এই ফলগুলোর একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এ ফলগুলো দেখতে ছোট ছোট গোল গোল হয়ে থাকে এটা দিয়ে হয়তোবা অনেকেই ছোটবেলায় খেলাও খেলেছে। যাইহোক আপনারা কি কখনো এই ছোট ছোট ফল নিয়ে খেলা খেলেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230519_121013-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত কুটুস কাটা গাছের পাতার ফটোগ্রাফি তবে এখানে পোজ দেওয়ার জন্য স্পেশাল একজন ছিল সেটা নিশ্চয়ই আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন। তো এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করে রেখেছিলাম আজকে সেগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।

IMG_20220809_095900-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত মেহেগুনি গাছের একটি ফল। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক গুলোই মেহেগুনি গাছ আছে তো একদিন আমি দেখি একটা মেয়েগুনির ফল এভাবে পড়ে আছে। আর দেখি ফলটার বোটার কাছ দিয়ে জেলির মত বেরিয়ে আছে। তো এটা দেখে কেন জানি ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো এই ফটোটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20231201_134950-01.jpeg

IMG_20231201_134957-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত শীতকালের নীল আকাশের ফটোগ্রাফি। আসলে শীতকালে বেশিরভাগ সময় আকাশগুলো মেঘ মুক্ত থাকে। যার কারনে অনেক সময় এরকম গারো নীল আকাশ দেখতে পাওয়া যায়। তো গত শুক্রবারে বাড়ি বাড়ি ফেরার সময় তীব্র রোদের মাঝে এরকম নীল আকাশ দেখতে পেয়ে ভালই লাগলো তাই দু একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। শীতকালে নীল আকাশের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20230519_120742-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত একটি বন্য পাতার ফটোগ্রাফি। বাড়ির আশেপাশে এই পাতাগুলো অনেক দেখতে পাওয়া যায়। পাতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, তবে আমরা হয়তোবা কখনো সেভাবে এইসব বন্য পাতার দিকে নজরই দেয় না। যাইহোক এই বন্য পাতার ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20231013_104947-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা মূলত তেলাকুচা ফুলের ফটোগ্রাফি। এটাকেউ একটা বন্যফুল বলতে পারেন। তবে এই তেলাকুচা গাছগুলো লতার মতো হয়ে থাকে। এই ফুলগুলো সাইজের বেশ ভালোই বড় হয় এবং সাদা কালারের হয়ে থাকে। দেখতে অতটা সুন্দর না হলেও একেবারে খারাপ না। তো আপনারা ছোটবেলায় কেউ তেলাকুচা ফল নিয়ে খেলা খেলেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একদমই অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ এরকম ফটোগ্রাফিগুলো দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ প্রথমেই যে ফুল এর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনার তোলা অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। শীতের নীল আকাশের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নীল আকাশের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38