ফটোগ্রাফি পোস্ট :- কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।
আজকে আপনাদের সাথে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে।ফটোগ্রাফি করার মাঝে আলাদা এক ধরনের আনন্দ খুঁজে পাই। প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে বেশ মজা লাগে। এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। প্রতিদিনের মতো আজকেও খুবই সাধারণ জিনিসের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন একে একে সব ফটোগ্রাফিগুলো দেখে নেয়া যাক।
এটা উচ্ছে ফুলের ফটোগ্রাফি।উচ্ছে গাছের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে।পাঁচ পাপড়ি বিশিষ্ট হলুদ রঙের এই ছোট ফুলটি দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এর পাপড়িগুলো হলুদ রঙের হলেও মাঝের অংশটুকু কমলা রঙের।উচ্ছে ফুলের পাপড়ির উপর শিশিরের বিন্দু বিন্দু জল পড়ে থাকায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। শীতের সকালে এই ধরনের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।
হলুদ রংয়ের ফুলটি দেখতে খুবই সুন্দর। যদিও এটা খুবই ছোট সাইজের ফুল তবুও দেখতে বেশ ভালো লাগছে। এটিও পাঁচ পাপড়ি বিশিষ্ট খুবই সুন্দর আকৃতির একটি ফুল। এই ফুল গাছের পাতাগুলো দেখতে অনেক আকর্ষণীয়। গাঢ় সবুজ রংয়ের পাতাগুলো হার্ট শেপ আকৃতির।
ফুলের উপর বসে থাকা ছোট পোকাটি দেখতে অনেকটা বড় পিঁপড়ার মত। তবে এই পোকা পিঁপড়ার মত দেখতে হলেও এটি পিঁপড়া নয়। পোকাটির দুটি পাখা আছে এবং পাখার সাহায্যে উড়তে পারে। পোকাটি যে ফুলের উপর বসে আছে এটি একটি ঔষধি গাছের ফুল।
এই ছবিতে বেশ অনেকগুলো বড় সাইজের ফুল দেখতে পাচ্ছি। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর।এগুলো গাজরের ফুল। গাজরের ফুল দেখতে যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না। গত বছর আমাদের সবজি বাগানে আমার বাবা এই গাজর গাছ রোপন করেছিল। তখন রোপন করা গাজর গাছে এই সুন্দর ফুল ফুটেছিল।
সর্বশেষে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি মশার ফটোগ্রাফি। অবশেষে মশারও একটি ফটোগ্রাফি করে ফেললাম। একটি গাছের পাতার উপর এই ছোট মশাটি বসেছিল। মশাটি দেখতে আসলেই ভীষণ সুন্দর। মাঠে যাওয়ার পথে এই মশাটি আমি দেখতে পাই এবং তখনই সেটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।
আজকে শেয়ার করা ফটোগ্রাফিগুলো কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পোস্টে কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।
| ডিভাইস | SAMSUNG Galaxy A10 |
|---|---|
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
| ফটোগ্রাফার | @jerin-tasnim |
| লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। আমার বেশ ভালো লেগেছে। ফুল ও কীটপতঙ্গের ফটোগ্রাফি করেছেন। নিশ্চয়ই মশা ও পিপড়ার ফটোগ্রাফি করতে বেশ সময় লেগেছিল। আর সময় নিয়ে ফটোগ্রাফি করলে সুন্দর হয়।আমার কাছে উচ্ছ ফুলের ফটোগ্রাফিটি বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন, মশা এবং পিঁপড়ার ফটোগ্রাফি করতে অনেক সময় লেগেছিল।
উচ্ছে ফুলটি আগেও দেখেছিলাম কিন্তু নামটি জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আর গাজরের ফুলের ফটোগ্রাফি টাও আমার কাছে ভালো লাগলো 🌼
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। গাজরের ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর।
বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন আপনি । আসলে ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। আজ আপনি বেশ দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে গাজর ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। গাজরের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সত্যিই ফুল আমাদের সবাইকে অনেক মুগ্ধ করে।ফুলের এই সৌন্দর্যের কারণে ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি পর্ব থেকে গাজর ফুলের ছবি আমি এই প্রথম দেখলাম যাইহোক নতুন কিছু দেখতে পেয়ে আমি খুশি হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আসলে গাজরের ফুলের মধ্যে এক অন্যরকম সৌন্দর্য বিদ্যমান। ফটোগ্রাফির থেকে সরাসরি দেখতে আরো বেশি সুন্দর।আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার বর্ননার মাধ্যমে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আমার কাছে ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।সত্যি কথা বলতে পোকামাকড়ের ফটোগ্রাফি করা বেশ কষ্টের।কিন্তু আপনি চমৎকার ভাবে ই শেয়ার করলেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু, পোকামাকড়ের ফটোগ্রাফি করা অনেক কষ্টের। তবে এগুলোর ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার মত আমারও জানা ছিল না যে গাজরের ফুল দেখতে এত সুন্দর হয়। গাজরের ফুল তো কখনো দেখিনি। আমার কাছে মনে হয় ফুলটি যতনা সুন্দর আপনার ছবি তোলার কারণে আরো বেশি সুন্দর লাগছে। তাছাড়া ফুলের ছবিটাও খুব চমৎকারভাবে তুলেছেন। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে।
জি আপু, গাজরের ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। ফটোগ্রাফির থেকে সরাসরি দেখতে আরো বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
একদম অসাধারন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ দেখা যাচ্ছে৷ এরকম সুন্দর ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখতে পেরে খুব খুশি হলাম৷ এর মধ্যে আপনি যে গাজরের ফুলগুলো শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ এরকম ফুল আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। গাজরের ফুলগুলো আসলেই দেখতে অনেক সুন্দর।