এটা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরপাড়ের প্রাকৃতিক পরিবেশ। সামনে একটি শিশু গাছের চারা বড় হয়ে উঠছে। গাছটা লাগানো হয়নি এমনিতেই বের হয়েছে। তবে গাছটা রেখে দেওয়া হয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। হয়তো এই গাছে কোন ফল হয় না বা বিশেষ কোনো কাজে আসে না তবুও গাছটা হলে হয়তো একদিন কাজে লাগবে হয় পুকুরপাড়ে একটু ছায়া হবে অথবা খড়ির কাজে লাগবে।।

Photography device: Infinix hot 11s
গাংনী
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গায় অনেকগুলো তরমুজ পালা দেওয়া রয়েছে। আমাদের মেহেরপুর অঞ্চলে অনেক অনেক তরমুজ হয়ে থাকে। স্থানীয় বাজারগুলো ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এগুলো রপ্তানি করে। তবে যে মুহূর্তে তরমুজ নিয়ে দেশে বেশ ঝামেলা সৃষ্টি হয়েছিল ওই মুহূর্তে লক্ষ্য করেছিলাম বাজারে অনেক জায়গায় এভাবে তরমুজ পালা দেওয়া রয়েছে কিন্তু মানুষজন খুব কম কিনছে।

Photography device: Infinix hot 11s
জুগীরগোফা,গাংনী-মেহেরপুর
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাউ এর বানের লাউ ঝুলছে। পুকুর পাড়ের এমন টাটকা শাকসবজি রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। আর পুকুরের চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না পরিবারের সবাই পছন্দ করে।

Photography device: Infinix hot 11s
জুগীরগোফা,গাংনী-মেহেরপুর
এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানির মধ্যে ভাসমান একটি পাতি হাঁসের দৃশ্য। পুকুরে যখন পাতি হাঁসগুলো খেলা করে দেখতে খুবই ভালো লাগে। আমার মোবাইল খুজলে হয়তো শত শত পাতি হাঁসের ফটো রয়েছে। এমনিতে আমি খুবই পছন্দ করি এই সমস্ত পাখির ফটো ধারণ করতে। গরমের দিন প্রশান্তির খোঁজে যখন গাছের নিচে একটু বসি, তখন পাতি হাঁস গুলোর খেলা করা দেখতে ভালো লাগে আমাদের।

Photography device: Infinix hot 11s
জুগীরগোফা,গাংনী-মেহেরপুর
এখানে দেখতে পাচ্ছেন এক ফালি পেঁপে। পাকা পেঁপে খুবই ভালো লাগে খেতে। আর এগুলো শরীরের জন্য খুবই উপকার। আর যদি হয় নিজের গাছের তাহলে তো কোন কথাই নেই। এটা অবশ্য আমাদের নিজের গাছের ছিল।

Photography device: Infinix hot 11s
গাংনী
বর্তমান সময়ে দেশে লক্ষ্য করা যায় প্রায় কাঁঠাল গাছে গাছে অনেক কাঁঠাল ধরেছে। ঠিক তেমনি একটি কাঁঠালের চিত্র আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আমাদের বাড়ির অতি নিকটে একটি গাছে এতগুলো কাঁঠাল ধরেছে। এমন সুন্দর চিত্র দেখে আমি আর থেমে থাকতে পারি নাই। তাই মোবাইল নিয়ে অনেক সুন্দর ভাবে ফটোটা ধারণ করার চেষ্টা করেছিলাম।

Photography device: Infinix hot 11s
জুগীরগোফা,গাংনী-মেহেরপুর
বছরের প্রথম আমটা আমার হাতে এসে জুটে ছিল। পূর্বে বলেছি আমাদের আট দশটা আমের গাছ রয়েছে, প্রত্যেক গাছে আম ধরেছে। তবে এই গাছের আমটা একটু আগে থেকেই পেকে যায়। তাই বেশ কিছুদিন আগে আমটা গাছের থাকা অবস্থায় দেখেছিলাম আর গাছের সাথে একটা বাঁশের লগা ছিল। ঠিক তারই মাধ্যমে আমটা সংরক্ষণ করেছিলাম। অতঃপর কেটে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম।


Photography device: Infinix hot 11s
গাংনী

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


বিভিন্ন পরযায়ের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুবই দারুন লাগছে দেখতে সেই সাথে খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
পাকা আম একাই একাই খেয়ে নিলেন আপু কাজটা কিন্তু ভালো বললেন না আমাদেরকে লোভ লাগিয়ে নিজে নিজে খেয়ে নিলে না খাই মন খারাপ করলাম 😔😔। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি ইউনি ক কিছু ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছেন আপনি। বর্তমানে ফলমূলের সিজেন এসে গেছে তাই তো গাছে গাছে বিভিন্ন ফল লক্ষ্য করা যাচ্ছে। তরমুজের একটা সময় বেহাল অবস্থা হয়ে গিয়েছিল এটা আমাদের সকলেরই জানা। আপনার ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে আমার কাছে ভালো লেগেছে পাকা আম এবং পুকুরে ভাসমান পাতি হাঁসের ফটোগ্রাফিটি। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য, ধন্যবাদ।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফি বেশ ভালো ছিল তবে বিশেষ করে আমার কাছে পাকা আমের ফটোগ্রাফি। এবং কাঁঠাল গাছে কাঁঠালের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো লাগলো আপু আপনার মন্তব্য পড়ে।
আপনি আজকে বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে পাকা আমের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে এখানি খেয়ে ফেলি। এছাড়া ও বাকি ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিলো। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমটা কিন্তু খুব সাধের ছিল।
বেশ সুন্দর কিছু ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপনার ফোটোগ্রাফি গুলো। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার করা ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।
প্রথম এবং শেষ ফটোগ্রাফি গুলো জাষ্ট ওয়াও হয়েছে। প্রথম দেখলাম কাঁচা আমের ছরা আর শেষে দেখলাম পাকা আমের বড়। মানে কাটলেই বড়া বের হয়ে যাাসবে। আমটা দেখেই বুঝা যাচ্ছে গাছ পাঁকা আম। ধন্যবাদ।
হ্যাঁ ভাই গাছপাকা।
বাহ আপনি তো বেশ চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার আমের ফটোগ্রাফি দেখে আমার খেতেও খুব ইচ্ছে করতেছে। তরমুজ আমাদের এখানেও অনেক আছে। তরমুজের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। সবচেয়ে ভালো লাগবো সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমাদের এলাকায় তরমুজ চাষ হয়