"কৃষ্ণসায়র ফুলমেলা"(এলোমেলো কিছু ফটোগ্রাফি পর্ব: 45)

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

এলোমেলো কিছু ফটোগ্রাফি পর্ব: 45

GridArt_20251025_162609606.jpg

আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ শেয়ার করবো এলোমেলো কিছু ফটোগ্রাফি।যার মধ্যে ফুল,পাতাবাহার ও গাছের ছবি থাকবে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

এলোমেলো কিছু ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

গোলাপ ফুল

IMG_20251025_162128.jpg

এটি হচ্ছে ফুলের রানী গোলাপ।আর গোলাপ ফুল সকলের পছন্দের একটি ফুল।যা বিশ্ব বাজারে এক বিশাল জায়গা করে নিয়েছে।রেসিপি থেকে শুরু করে পারফিউম তৈরি পর্যন্ত সকল কাজেই গোলাপের ব্যবহার এক অনন্য দৃষ্টান্ত।গোলাপ ফুলের নানা প্রজাতি ও রঙের রয়েছে।

অজানা ফুল

IMG_20251025_162012.jpg

এটি একটি অজানা ফুল।এই ফুলটি ছোট ছোট হলেও খুবই সুন্দর দেখতে।সাদা ও হালকা বেগুনি রঙের ফুলটি দারুণ একটি কম্বিনেশন দ্বারা গঠিত।ফুলটি যখন শুকিয়ে যাচ্ছে তখন গাড় বেগুনি রং ধারণ করছে।একটি গাছে অনেকগুলো ডাল রয়েছে।যেখানে এক একটি ডালে অনেকগুলো ফুলযুক্ত রয়েছে।

পাতাবাহার

IMG_20251025_161946.jpg

এটি হচ্ছে পাতাবাহার।একটি টবে অনেকগুলো পাতাবাহারের চারা রয়েছে।এই চারাগুলি এক একটি আলাদা রোপন করলে অনেক বড় গাছে পরিণত হবে।তবে এই পাতাবাহার গাছের পাতাগুলির পাতার উপর রঙের পরিবর্তন হয় ধীরে ধীরে।তাছাড়া পাতাগুলো পুরু টাইপের ও কিনারায় কুচানো ডিজাইন থাকে।

বনসাই গাছ

IMG_20251025_161858.jpg

এটি হচ্ছে বনসাই গাছ।অর্থাৎ এই গাছটি অনেকটা বট গাছের মতো দেখতে হলেও ছোট আকৃতির হয়ে থাকে।যেটি টবের মধ্যে লাগানো সম্ভব হয়।তাছাড়া বনসাই গাছগুলোর গুড়ি দেখতে অনেক আকর্ষণীয়।যেটি বেশ পেঁচানো আকৃতির হয়ে থাকে।

চন্দ্রমল্লিকা ফুল

IMG_20251025_162210.jpg

এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল।এই ফুল অনেক প্রজাতির ও রঙের হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।এই ফুলগুলোরও বাণিজ্যিক চাহিদা রয়েছে।এই ফুল দীর্ঘদিন ধরে তাজা থাকে।আর সময়ের সঙ্গে সঙ্গে রঙের পরিবর্তন হয়।

ডালিয়া ফুল

IMG_20251025_162248.jpg

এটি হচ্ছে ডালিয়া ফুল।ডালিয়া ফুলগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে।এই ফুলগুলো সংকর প্রজাতির বেশি হয়ে থাকে।এখানে সাদা রঙের ডালিয়া ফুলের মধ্যে হলুদ রঙের কম্বিনেশনটি দেখতে দারুণ লাগে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61221.02
ETH 1642.72
USDT 1.00
SBD 0.42