ফটোগ্রাফি পোস্ট - 📷 "এলোমেলো কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতি। "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আমি আজ এলোমেলো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আশাকরছি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

এলোমেলো কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতিঃ


46716.jpg

46713.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম এলোমেলো কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতি নিয়ে।আশাকরছি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন সকালে হাঁটাহাঁটি করা আমার প্রতিদিনের অভ্যাস।আমার আম্মুকে নিয়ে আমি বৃষ্টি না হলে প্রতিদিন সকালে হাঁটতে বের হই।আর হাঁটাহাঁটি করলে আমি একেকদিন একেক পথটা হাঁটার জন্য ব্যবহার করি।গতকাল গিয়েছিলাম যে পথটা দিয়ে সেই পথে গ্রাম থেকে মাথায় করে এক চাচা শাপলা নিয়ে যাচ্ছিলেন।আমি চাচার কাছ থেকে শাপলা কিনে নিয়েছিলাম।আমি সব সময় চেষ্টা করি গ্রাম থেকে আসা কারো কাছ থেকে সবজি কেনার।আমি চাচার মুখটা ইচ্ছে করেই তুলিনি।খেটে খাওয়া অসহায় মানুষের মুখ সবাইকে দেখিয়ে লাভ নেই।তবে মুখটা দেখার চাইতে এদের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরী।এই মানুষ গুলো তাদের সবজির ন্যায্য মূল্য কখনও পায়না।

45989.jpg

45971.jpg

45964.jpg

এরপরের ফটোগ্রাফি গুলো নদীর পাড়ের।সকালবেলা চারিদিক শান্ত,তখন নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ মনকে আনমনা করে দেয়।

45957.jpg

45958.jpg

46223.jpg

আমার শ্বশুরবাড়িতে আম গাছ কম থাকলেও কাঁঠাল গাছ বেশ কয়েকটাই আছে।আমার আব্বু ও একটি কাঁঠাল গাছ লাগিয়ে গিয়েছিলেন।সেই কাঁঠাল গাছে দুই বছর থেকে কাঁঠাল ধরে।কাঁঠাল গুলো খেতে যেমন মিষ্টি,তেমনি সুন্দর ঘ্রাণ।

45962.jpg

নদীর বুকে নৌকা চলছে ডাবের কাঁদি নিয়ে।আর সেই দৃশ্য দেখছে একটি কবুতর।আর দুটো দৃশ্য দেখে আমি আমার মোবাইলে ধারন করে নিয়েছিলাম।

45942.jpg

45814.jpg

হাসবেন্ড খেতে চেয়েছিল পাটিসাপটা পিঠা।তাই শীতকাল না হলেও আমি পাটিসাপটা তৈরি করে দিয়েছিলাম।তারই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশাকরছি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আর আমার সুন্দর অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।আপনাদের অনুপ্রেরণা পেলে আবার হয়তো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হয়ে যাব।

আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

46614.jpg

46603.png

Sort:  
 22 hours ago 

অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38