ফটোগ্রাফি পোস্ট - 📷 "এলোমেলো কিছু ফটোগ্রাফি। "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আমি আজ এলোমেলো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আশাকরছি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
এলোমেলো ফটোগ্রাফিঃ
সারাদিন,রাত অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।বৃষ্টিতে সব জায়গায় পানি আটকে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।তবে আমার শ্বশুরবাড়িতে সারাদিন,রাত বৃষ্টি হলেও বৃষ্টির পানি কোথাও আটকে থাকে না।অনেক বৃষ্টি হলে কিছুটা কাঁদা কাঁদা হলেও পানি কখনও জমে না।এজন্য ভালো লাগে আমার।তবে ঢাকাসহ সারাদেশের খবরে দেখছি পানিতে বেহাল অবস্থা।এই দুর্ভোগ আসলে কারো কাম্য নয়।
সকালবেলা হাঁটা আমার অনেকদিনের অভ্যাস হয়তো অনেকেই জানেন।একদিন সকালে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গিয়েছিলাম।সেখানে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি করি।সকালের আবহাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।তাই আমি সকালবেলা হাঁটাহাঁটি করতে বরাবরই ভালোবাসি।আর ফটোগ্রাফি করা আমার আরো একটি ভালোবাসার কাজ।
নিজেদের গাছ থেকে পেয়ারা খাওয়ার আনন্দ কে কে উপভোগ করেছেন জানাবেন তো!আমি সেদিন বড় লাঠি দিয়ে পেয়ারা পেরেছিলাম গাছ থেকে।আমার আম্মু ও ছিল আমার সাথে।পেয়ারা গুলো কিন্তু খুবই মজা খেতে।
এখন বাজারে নানা নামের ও স্বাদের আম পাওয়া যায়।আম খেতে ভীষণ ভালো লাগে আমার।বিশেষ করে আম রুপালী।তবে আমে ওজন কিন্তু বৃদ্ধি পায়।তাই যারা আম খেতে পছন্দ করেন কিন্তু ওজন বৃদ্ধি পাওয়ার ভয়ে আম খাওয়া বাদ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আম রাতে নয় বরং দুপুরে খাবেন।আর বিকেলে অবশ্যই হাঁটবেন।তবে আম ও খাওয়া হলো আর ওজন ও নিয়ন্ত্রণে থাকলো।
বৃষ্টি ভালো লাগলে ও আমার কখনো ই অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না।বৃষ্টি হলে বাইরে বের হওয়া যায় না।বিশেষ করে আমার হাঁটাহাঁটি বন্ধ হয়ে যায়।এতে ভীষণ খারাপ লাগে আমার।বাইরে না গিয়ে তখন জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখি।খুবই বিষন্ন অনুভব হয় তখন।
আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |