ফোটোগ্রাফি 📽️📽️ || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারো প্রতি সপ্তাহে ন্যায় ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। ফটোগ্রাফি করতে অন্য রকম ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগা থেকে আজকে আপনাদের সাথে কয়েকটি রেনডম ফটোগ্রাফি করেছি। সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করবো।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি শেয়ার:-

📸📸 ফটোগ্রাফি :-০১ 📽️📽️


IMG-20230806-WA0015.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে এডেনিয়াম ফুল।এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন:- লাল, মেরুন,গোলাপী, ঘিয়ে,সাদা,হলদে,নীলাভ ইত্যাদি রঙের হয়ে থাকে।এই ফুল উৎপাদন করা খুব সহজ।বীজ থেকে চারা উৎপাদন করা যায়।এই ফুলের সৌন্দর্য রুপ সবসময় মুগ্ধ করে সবাইকে।এই ফুল গরমকালে ফুল দিয়ে থাকে।


📸📸 ফটোগ্রাফি :-০২ 📽️📽️


IMG-20230806-WA0016.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে অরেঞ্জ মার্মালেট ফুল। এই ফুল উজ্জ্বল আলোতে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ফুল থাকে।এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।যেমন:- লাল, হলুদ,কমলা, হলুদ রঙের হয়ে থাকে। দেখতে একদম মাল্টার কালারের মতো লাগে।


📸📸 ফটোগ্রাফি :-০৩ 📽️📽️


IMG-20230806-WA0017.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে রিং পর্তু ফুল বলা হয়ে থাকে।এই ফুলটি একদম নতুন মনে হয়েছে আমার কাছে। আগে কখনো নাম শুনিনি।এই ফুলের আকার ছোট হয়ে থাকে। কিন্তু দেখতে বেশ কিউট লাগে। সহজেই রোপণ করা যায়। কয়েকটি কালারের হয়ে থাকে।এই গাছের মধ্যে একটি ফুল মাএ আসছিলো। এখনো পুরোপুরি বড় হয়নি।


📸📸 ফটোগ্রাফি :-০৪ 📽️📽️


IMG-20230806-WA0014.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে কাঠ মালতী ফুল।এই ফুলের পাঁচটি পাপড়ি থাকে।এই ফুলের রঙ সাদা বা হলুদ। এটি সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ফুল হয়ে থাকে। এই ফুলের গাছ ১৪ মিটার বেশি উঁচু হয়না।কাঠ মালতি আর টগর ফুল একই ফুল কিন্তু।


📸📸 ফটোগ্রাফি :-০৫ 📽️📽️


IMG-20230806-WA0013.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে মিনি টগর ফুল।টগর ঝোপঝাড়বিশিষ্ট চিরহরিৎ গাছ। এই গাছ কে সিলেট অঞ্চলে দুধফুল বলে ডাকা হয়।ঝাঁকড়া মাথার জন্য টগর গাছ বেশি সুন্দর দেখায়।এই গাছের পাতা ৪-৫ ইঞ্চি পর্যন্ত লম্বা ও এক দেড় ইঞ্চি চওড়া হয়ে থাকে।এই ফুলের ওষুধি গুণ রয়েছে অনেক।এতে কৃমি ও চুলকানি দূর হয়। ঘামাচিতে টগরের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার হয় অনেকটা।


📸📸 ফটোগ্রাফি :-০৬ 📽️📽️


IMG-20230806-WA0012.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে কাঁটামুকুট ফুল বলা হয়ে থাকে।এই গাছ পানি ও সরাসরি সূর্যের আলো পড়তে পছন্দ করে।এই জন্য গাছে নিয়মিত পানি দিতে হবে।ডাল কাটার সময় একদম ডালের গোঁড়া থেকে কাটতে হবে।এই গাছের কাঁটা গুলোতে একটু হাত লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।


📸📸 ফটোগ্রাফি :-০৭ 📽️📽️


IMG-20230806-WA0011.jpg

Location

এই ফুলের নাম হচ্ছে লিপিস্টিক প্লান্ট।এই ফুলটি অনেক পুরাতন একটা ফুল। দেখতে অনেক সুন্দর দেখায়।আসলে এই ফুল দেখতে একেবারে লিপস্টিকের মতো।এই ফুল গুলো সচারচর খুব একটা দেখা যায় না। যেখানে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম সেখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের বাগান রয়েছে।বাড়ির ছাদের উপর কত ধরনের গাছ তার কোন হিসাব নেই।


ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭


IMG-20220722-WA0013.jpg

আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।

আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

বেশকিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখতে ভীষণ ভালো লাগলো। কতো যে ফুলের নাম এখন দেখতে পাই।শেষের ফুলটা আমি দেখেছি কিন্তু নাম জানা ছিল না।আপনার পোস্টের মাধ্যমে নামটা জেনে নিলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে অসাধারণ লাগছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। তবে বিশেষ করে লিপিস্টিক প্লান্ট ফুলটি বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।লিপিস্টিক প্লান্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।এই ফুলটি দেখতে দারুন লাগে।

 3 years ago 

সবগুলো ছবি আমার ভালো লেগেছে, এডনিউ ফুলটা একটু ব্যতিক্রম ছিল, এই ফুলটা আমার পরিচিত বলে মনে হচ্ছে না। নতুন একটা ফুলের সাথে পরিচয় হলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া ফুলটি আমার কাছে অপরিচিত ছিল। চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে ভাই । বিশেষ করে অরেঞ্জ মার্মালেট ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লাগছে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। কাঁটামুকুট ফুল গুলো দেখতে সুন্দর লাগছে‌। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। সবসময় চেষ্টা করি নতুন ভাবে ফুটিয়ে তোলার জন্য। ফুল আমার অনেক পছন্দের। এইজন্য বেশি ভাগ ফুলের ফটোগ্রাফি বেশি করা হয়।

 3 years ago 

চমৎকার কিছু ফুলের ছবি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট তৈরি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। ফটোগ্রাফি গুলোর করার সাথে সাথে আপনি ফুলগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের মাঝে আলোচনা করেছেন,যা খুবই ভালো লেগেছে আমার।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ছিল। অনেক নাম জানা এবং অজানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখতে। প্রকৃতির এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমার সব সময় ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে।এই জন্য সময় করে ফুলের ফটোগ্রাফি গুলো করে থাকি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

সাতটি ফুলের সুন্দর একটি এলবাম বানিয়েছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। চেষ্টা করছি ভাইয়া সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।

 3 years ago 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর আপনার ফটোগ্রাফি থেকে চারটি ফুলের নাম নতুন করে জানতে পারলাম। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

নতুন ফুলের নাম জানতে পেরেছেন শুনে ভালো লাগলো। আসলে নতুন নতুন ফুল দেখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ অসাধারণ কিছু ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এর মধ্যে আমার পঞ্চম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে আপু ফুল আমার অনেক পছন্দের। ফুড দেখলে অন্যরকমের ভালো লাগা কাজ করে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38