ফোটোগ্রাফি 📸📸 || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারো প্রতি সপ্তাহে ন্যায় ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে।চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি শেয়ার:-
এই ফুলের নাম হচ্ছে গোলাপ 🌹 ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শীতের সময়ে বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যাচ্ছে নার্সারিতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে লাল গোলাপ। কিন্তু এই কালার টা অনেক সুন্দর লাগছে।
এইটা হচ্ছে সাদা গোলাপ ফুল।এই কালার ফুল সবসময় দেখা যায় না শীতের সময়ে বেশি দেখা যায়।শান্তি, একতা এবং শুদ্ধতার প্রতীক কে সাদা গোলাপ ফুলকে বলা হয়ে থাকে। বেশিরভাগ বিয়েতে কিন্তু সাদা গোলাপ ফুল ব্যবহার হয়ে থাকে।
এই ফুলের নাম হচ্ছে জারবেরা ফুল।এই ফুলটি সারাবিশ্বে বাজারে চাহিদা রয়েছে অনেক। এই জন্য আমাদের দেশে এই ফুল চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এই ফুল চাষ করার জন্য পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন হয়ে থাকে। এই গাছ উচ্চতা প্রায় ৩০-৫০ সে.মি.পর্যন্ত হতে পারে। এই ফুল লাল, হলুদ, সাদা কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে। সাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল-মে মাসে বেশি ফুল ফোটে।
এই ফুলের নাম হচ্ছে সূর্যমুখী ফুল।সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। সূর্যমুখী গাছ লম্বায় ৩ মিটার হয়ে থাকে।এই ফুলের বীজ মাড়াই করে তেল বের করা হয়। এই তেল অনেক উপকারী।এই ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে।
এইটা হলুদ গোলাপ ফুল।এই রঙের গোলাপ আমি আগে কখনো দেখিনি।জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক বলা হয়ে থাকে হলুদ গোলাপ ফুলকে।আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ ফুল। আমার কাছে অনেক ভালো লেগেছে এই হলুদ রঙের ফুলটি।
এই ফুলের নাম হচ্ছে মোরগ ফুল।এই ফুলটি বাংলাদেশ বেশ জনপ্রিয় একটা ফুল।মোরগফুলকে মোরগঝুঁটি এবং লালমুর্গা নামেও ডাকা হয়ে থাকে। এই ফুলের মঞ্জরিটি দেখতে মোরগের মাথার ঝুঁটির মতো বলেই এর নামকরণ করা হয়েছে মোরগঝুঁটি ফুল।লাল, কমলা, হলুদ, সাদা, সোনালী ও মিশ্ররঙের মোরগফুল দেখতে পাওয়া যায়।
এইটা হচ্ছে ক্যাকটাস।এই গাজ গুলো আমার কাছে ভিশন ভালো লাগে। ঘরের মধ্যে টেবিলের উপর টিভির সাইটে কাঁচের টবের মধ্যে রেখে দিলে অনেক সুন্দর দেখায়। অনেক দিন পর্যন্ত এই গাছ বেঁচে থাকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন ভাইয়া যেখানে প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে যদি বেস্ট ফটোগ্রাফির কথা বলি তাহলে ২নং ফটোগ্রাফি তে থাকা সাদা গোলাপ ফুলের ছবিটা আমার কাছে বেশি ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
জ্বী ভাইয়া শীতকালে নার্সারিতে বিভিন্ন ধরনের ফুল বিশেষ করে গোলাপ ফুল দেখা যায়। আমার কাছে সূর্যমুখী ফুল টা একটু বেশি ভালো লেগেছে, সূর্যমুখী ফুল থেকে যে তেল বের করা হয় তা জানতাম না। আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো তা বলতে হয়।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
শীতকাল এমন একটা সময় যখন সবকিছুই তাদের সৌন্দর্য বৃদ্ধি করে।
সূর্যমুখীর ছবিটা আমার মনে ধরেছে,সব একদম পারফেক্ট লেভেলে ছিল।
অন্যান্য ছবিগুলোও দারুণ ছিল। শুভ কামনা রইলো।
ঠিক বলেছেন ভাইয়া শীতের সময়ে বাগানে সৌন্দর্য দেখার মতো। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ।
গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি তো গোলাপ ফুল ভীষণ পছন্দ করি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনার গোলাপ ফুল পছন্দ জেনে ভালো লাগলো ভাইয়া। আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে।
গোলাপ ফুল কম বেশি সবাই পছন্দ করে। আর শীতের সময় বিভিন্ন রকম ফুল দেখা যায় চারদিকে অনেক ফুলের সমারোহ থাকে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং মোরগ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু।এই শীতের সময়ে নার্সারিতে সুন্দর সুন্দর ফুল এবং গাছের সমারোহ দেখা যায়।
সত্যি ভাইয়া শীতকালে হরেক রকমের ফুল দেখা যায়।এটা সত্যি ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তারপর আবার গোলাপ ফুল। আপনার প্রতিটি ফুল অনেক সুন্দর লাগছে। আসলে মোরগ ফুল অনেক সুন্দর, বিশেষ করে এর ঝুঁটি গুলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু শীতকালীন সময়ে হরেক রকমের ফুল দেখতে পাওয়া যায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো আপু।
গত শীতে আমি একটা জারবেরা ফুল গাছ এনে লাগিয়ে ছিলাম,কিন্তু গাছটা মরে গিয়েছে। এই ফুলটা আমার বেশ ভালো লাগে। যাই হোক গোলাপ ফুল গুলোর কালার গুলো অনেক মিষ্টি লাগছে।কোনটা রেখে কোন ফুলটা বেশি সুন্দর বলবো তাই ভেবে পাচ্ছি না।ভালো ছিলো।ধন্যবাদ
জারবেরা ফুল আমি আগে কখনো দেখিনি। এইবার প্রথম দেখেছি। গোলাপ ফুল গুলো আসলে দেখতে মিষ্টি ছিল। সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমার মনে হয় সবটুকু শীতের ঋতুতে বেশি ফুল ফোটে। আপনি খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার কিন্তু ফটোগ্রাফির মধ্যে আমার প্রত্যেকটা ফুলই ভালো লেগেছে।এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্যাকটাস। এ চারিদিকে কাটা থাকলেও এর মাঝখানে যে ফুলটি হয় আসলে ফুলটি দেখতে গর্জিয়াস লাগে।
আমার কাছে ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এবং তুলতে অনেক ভালো লাগে।এই জন্য প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি ফটোগ্রাফি পোস্ট করতে।
ফটোগ্রাফি গুলো দেখতে দারুন হয়েছে আপনার।ফটোগ্রাফির মাধ্যমে এমন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখা যায় যা আগে কখনো দেখিনি।ফটোগ্রাফির মাধ্যমে জারবেরা ফুল দেখে অনেক ভালো লেগেছে।হলুদ গোলাপও দেখতে অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভ কামনা রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি গুলি বেশ দারুণ ছিল ভাইয়া। আর আমার কাছে সাদা গোলাপ খুবই ভালো লাগে। সূর্যমুখী ফুলটি সত্যিই দারুন হয়েছে। একদম দারুণ দেখাচ্ছে আমার কাছে। সবগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। ভালো থাকবেন সব সময়।
আপু গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটা ফুল। বিশেষ করে শীতের মৌসুম গুলো তে নানা ধরনের ফুল দেখতে পাওয়া যায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।