পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার প্রস্তুতি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বৃহস্পতিবার । ২৩ মার্চ, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান অর্থাৎ রমজান মাস। এই রমজান মাসের ফজিলত বা গুরুত্ব অনেক। অবশ্য রমজান মাসের ফজিলতের গুরুত্ব শুরু হয় আরবি মাস রজব মাস থেকে। রমজান মাসের ফজিলতের উপর ভিত্তি করে রজব মাস হল বীজ বপণের সময় হিসেবে গণ্য করা হয়। তারপর রমজান মাসের ফজিলত এর উপর ভিত্তি করে সাবান মাসকে ফসলের যত্ন নেওয়ার মাস হিসেবে গণ্য করা হয়। আর ফসল ঘরে তোলার মাস হল পবিত্র রমজান মাস। অর্থাৎ পুরো মানবজাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আমাদের মাঝে প্রতিবছর আসে পবিত্র রমজান মাস। তাই এই রমজান মাস আমরা একটি বিশেষ মাস হিসেবে গ্রহণ করি। একই সাথে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি।
প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। কেননা রমজান মাসে রোজা করা আমাদের জন্য একটি ফরজ বা বাধ্যতামূলক ইবাদত। তাই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের খাওয়া ও পানাহার থেকে এক মাস নিজেকে বিরত রাখার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। রমজান মাস উপলক্ষে আমি গত ৪/৫ দিনের মধ্যে সকল ধরনের তেলেভাজা খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছি। একই সাথে চার পাঁচ দিনের মধ্যে সকল ধরনের শক্ত খাবার খাওয়া থেকে বিরত থেকেছি। যাতে আমি কোন ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার সম্মুখীন না হয় এবং একই সাথে আমার হজম শক্তি যেন স্বাভাবিক থাকে। তবে মানুষের শরীরের উপর কোন বিশ্বাস নেই, তারপরও রমজান উপলক্ষে এটা ছিল আমার পূর্ব প্রস্তুতি।
তাছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে আমি গত ছয়-সাতদিন আগে থেকে নিয়মিত খাবার খাওয়া শুরু করেছি অর্থাৎ সময়ের খাবার সময় মতো খাওয়া শুরু করেছি। একই সাথে প্রতিদিন আমি পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করছি। এই পানি পান করার বিষয়টা আপনারা হাস্যকর হিসেবে নিবেন না। যেহেতু পুরো এক মাস রোজা রাখতে হবে। পাশাপাশি এখনকার সময়টা খুবই শুষ্ক একটি সময়। একই সাথে দিনের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আবার দিনের সময়টাও দীর্ঘ হচ্ছে। তাই আমি যাতে সুস্থ থেকে রমজান মাসের রোজাগুলো সঠিক নিয়মে করতে পারি সেজন্য আমার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া, রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সাহরী খাওয়ার জন্য যথাসময়ে ঘুম থেকে ওঠার জন্য আমি নিজেকে প্রস্তুত করে ফেলেছি। এক কথায় পবিত্র মাহে রমজান মাসে রোজাগুলো করার জন্য আমি শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করে ফেলেছি।
পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আমাদেরকে সংযত থাকতে হয়। তাই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আমাদের সকলকে ভাষাগত দিক থেকে সংযত হওয়া উচিত। রমজান মাসে আমার মুখ দিয়ে যেন কোন ধরনের অবাঞ্ছিত ভাষা বের না হয় সেজন্য আমি অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছি। কেননা অন্যান্য ১১ টি মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস। যদিও কোন সময়ের জন্যই অবাঞ্ছিত ভাষা ব্যবহার করা আমাদের উচিত নয়। তবুও সময়ের পরিপ্রেক্ষিতে অবাঞ্চিত ভাষা মুখ দিয়ে বের হয়ে যায়। তাই কারো যদি এ ধরনের অভ্যাস পূর্বে থেকেও থাকে। তাদের উচিত হবে, এখনই এ ধরনের অভ্যাস পরিত্যাগ করে নিজেকে শুধরে নেওয়া। কারণ রমজান মাস হল আত্মশুদ্ধির মাস।
পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আমি আমার আচার-আচরণগত দিক থেকে নিজেকে প্রস্তুত করেছি। আমার আচরণ দ্বারা আমার বয়সের ছোট কিংবা আমার সমবয়সী কিংবা আমার বয়সে বড় ব্যক্তিরা যাতে কোন ধরনের কষ্ট না পায় সেজন্য আমি খুবই সতর্কমূলক প্রস্তুতি গ্রহণ করেছি। যেহেতু পরস্পরের সাথে খারাপ আচরণ করলে অবশ্যই রমজান মাসে পবিত্রতা নষ্ট করা হবে এবং একটি জঘন্য অপরাধ করা হবে। তাই আমাদের সকলের উচিত পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আচার-আচরণ ঠিক করা। এক কথায় আমাদের নৈতিকতার বিষয়টি প্রাধান্য দিয়ে পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করা।
সুপ্রিয় বন্ধুগণ, মাহে রমজান মাস আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই পবিত্র মাসটি যথাযথ নিয়মের মধ্য থেকে পালন করার জন্য আমি আমার প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য এবং রমজান মাসে রোজা রাখার জন্য নিজেদেরকে সঠিক নিয়মে প্রস্তুত করেছেন। মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে যেন এক মাস রোজা রাখার ধৈর্য এবং শক্তি দান করেন, আমিন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter link
মাহে রমজানের শুভেচ্ছা রইল ৷ আপনি এক মাস রোজা রাখতে পারেন এমনটাই প্রতার্শা করি ৷ আসলে ধর্ম পালন করা প্রতিটি মানুষের প্রয়োজন ৷ সে যে ধর্মের হোক না কেন ৷
আপনি রোজা রাখার পূর্ব প্রস্তুতি গুলো বেশ ভালোই লাগলো ৷ শুভকামনা রইল
ভাই,পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনি মানসিক ও শারীরিকভাবে বেশ সুন্দর প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনার রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। তাই মন প্রাণ থেকে দোয়া করছি আপনি যেন এই মাহে রমজানের ৩০ টি রোজাই ভালোভাবে পালন করতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে। আপনি মাহে রমজানকে সামনে রেখে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন।আপনার মত সব মুসলিম ভাই ও বোনেরা যেন চলতে পারে তারই সাহায্য আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত।ধন্যবাদ ভাইয়া সুন্দর করে লিখে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ছিল ভাই আপনার পোস্ট টা। রমজান উপলক্ষে সবারই কম বেশি প্রস্তুতি থাকে। আপনার প্রস্তুতির বিষয়টি জানতে পেরে ভালো লাগল। বছরের সবচেয়ে উওম মাস এটা। এই মাসে মানুষ সৃষ্টিকর্তার অতি নিকটে চলে যেতে পারে। সেজন্য এই মাস ঘিরে তো বিশেষ প্রস্তুতি থাকবেই।
রমজান মাস আসলে এটি আমাদের ফজিলতের মাস বলে থাকে। রমজান মাস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আপনি ঠিক বলেছেন আমাদের সকলের আচার-আচরণ সবকিছু ঠিক করা দরকার। আমরা যেন রমজানের মাস থেকে শিক্ষা নিয়ে পুরাবছর সবার সাথে ভালো ব্যবহার করতে পারে। অনেক সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।