রমজান মাসের সূচনা

in আমার বাংলা ব্লগlast year
রমজান

1000038655.png

ছবি

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়েছে। রমজান মাসকে ঘিরে মুসলিম বিশ্বের আনন্দের দিনেই কারণ এই মাসটি ঘিরে রয়েছে নানান ফজিলত এবং নানান ধরনের শিক্ষা।

এই মাসকে সিয়াম সাধনার মাস বলা হয় অর্থাৎ এই মাসে আমাদের একটু সংযম করতে হয়। এই মাসকে ঘিরে বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হয়। শুধুমাত্র যে এই মাসে আমরা পাপ কাজ থেকে বিরত থাকব তা নয় বরং এই মাস আমাদের এই শিক্ষা গ্রহন করে বাকি ১১ টি মাস আমরা কিভাবে জীবন যাপন করবো। এই মাসে আমাদের সারাটা দিন রোজা রাখতে হয় এবং রোজা শেষ করে আমাদের রোজার নামাজ পড়তে হয় রাতে।

রোজা থেকে মিথ্যা কথা বলা পাপ কাজ করা এগুলো সম্পূর্ণ হারাম। যদিও নরমালি এই বিষয়গুলো হারাম কিন্তু যেহেতু এটা শিক্ষার মাস তাই এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রোজার মাসে যাকাত দেওয়া হয়। যারা হতদরিদ্র রয়েছে তারাও যেন ঈদের খুশি উদযাপন করতে পারে তাই এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এই মাস আমাদের সমস্ত খারাপ বিষয়গুলোকে ত্যাগ করতে হয়। এই মাস হল ত্যাগের মাস।

1000038656.png

ছবি

বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে বড় একটি ফেস্টেবল এর মধ্যে এই রমজান মাস পরে। রমজান মাসে ঘিরে মুসলিমদের নানা ধরনের আয়োজন এবং উদ্দীপনা দেখা দেয়। একসাথে বসে সেহেরী করা, ইফতার করা আমার বন্ধুদের সাথে নামাজ পড়তে যাওয়া সবার ভালো কামনা করা, এই সবকিছু ভালো ভালো শিক্ষা আমাদের এই রমজান মাস ঘিরে থাকে।

এইতো আজ থেকে শুরু হয়ে গেল রমজান মাস। আজকেই প্রথম রোজা এবং রোজা রেখেই এই পোস্ট লেখার চেষ্টা করছি। যদিও বর্তমানে মাথা একটু ধরেছে কারণ আনুমানিক এখন চারটা বাজে এবং প্রথম রোজাগুলো একটু কষ্ট হয়ে যায়। আবার আজকে হুট করে গরমের মাত্রা ও খুব বেশি বেড়ে গেছে যার কারণে এদিকে লোডশেডিং এর পরিমাণও বেড়ে যাচ্ছে। সবমিলিয়ে একটু হজরবল অবস্থার মধ্যেই রয়েছে। তবে আল্লাহ তায়ালার কাছে একটাই প্রার্থনা করছি আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং এই সবগুলো রোজা যেন আমরা ভালোভাবেই দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ তায়ালা আমাদেরকে দেন, আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: রমজান মাসের সূচনা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

সিয়াম সাধনার মাস শুরু হয়েছে। রোজার সাথে সাথে আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। কথা বার্তায় সংযম আনতে হবে। মাহে রমজানের আগমন উপলক্ষে দারুণ একটি ব্লগ পড়লাম। ধন্যবাদ।

 last year 

আমিন।

 last year 

রমজান মাসের তাৎপর্য ও শিক্ষার কথা এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যা সত্যিই প্রশংসনীয়। সংযম, ইবাদত ও ত্যাগের বার্তা যেন প্রতিটি শব্দে প্রকাশিত হয়েছে। প্রথম রোজার কষ্টের মধ্যেও ধৈর্য ধরে লিখেছেন, যা অনুপ্রেরণাদায়ক। আল্লাহ যেন আপনাকে ও সকল রোজাদারকে ধৈর্য ও শক্তি দান করেন। রমজান মোবারক ভাইয়া !

 last year 

রমজান মোবারক।

 last year 

অবশ্যই আমাদের উচিত রমজান মাস থেকে শিক্ষা নিয়ে, সারাবছর ভালোভাবে চলা। তাছাড়া আমাদের সবার উচিত রমজান মাসে বেশি বেশি নেক আমল করা এবং আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। কারণ যে ব্যক্তি রমজান মাস পেলো,কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না,তার চেয়ে দুর্ভাগা মানুষ আর নেই। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আল্লাহ আমাদের সকল মনের আশা পূরন করুন, আমিন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61300.19
ETH 1626.94
USDT 1.00
SBD 0.42