ক্রিয়েটিভ রাইটিংঃ-সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

in আমার বাংলা ব্লগlast year

রমাদান মোবারক!

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি। সুস্থতা ও অসুস্থতা সবকিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করি। যদিও শরীর তেমন ভালো না কিন্তু ভালো থাকা চেষ্টা করি সব সময়। দুঃখ যেমন রয়েছে সুখের সাথে তেমনি শরীরের সুস্থতার সাথে রয়েছো অসুস্থতা। সবকিছু মিলিয়েই যেন আমাদের জীবনটাকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হয়। আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন। বুঝতে পারছেন সবার ব্যস্ততা যেন শেষ হচ্ছে না। সামনে আমাদের ব্যস্ততা আরও বাড়বে। যেহেতু রোজার শেষে ঈদের দিন আমাদের অনেক বড় একটি দিন। বলতে গেলে যখন থেকে রোজার আগমন শুরু হয় তখন থেকে আনন্দ শুরু হয়ে যায়।

vecteezy_illustration-of-amazing-architecture-design-of-muslim-mosque_22875002.jpg

Image Source

আজকে আপনাদের সাথে রমজান মাসের অনুভূতিগুলো নিয়ে উপস্থিত হয়েছি। যে কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। আসলে ব্যস্ততা বলতে আমি সব সময় ব্যস্ত থাকি তা আপনারা অবশ্যই জানেন। কিন্তু মাঝে মাঝে ব্যস্ততা যেন অতিরিক্ত বেড়ে যায়। তো বন্ধুরা কি আর করার সেই ব্যস্ততা গুলো কাটিয়ে আমাদেরকে অবশ্যই স্বাভাবিক জীবন যাপন করতে হয়। আপনারা অনেকেই জানেন হয়তো আপনাদের ভাইয়া ওমরা হজে গেছিল। যেহেতু আমি অসুস্থ তেমন বের হতে পারি না। প্রয়োজনীয় সব জিনিস আমাকে কিনে দিয়ে গেছিল। আর কিছু বাড়তি জিনিস লাগলে বাসার সিকিউরিটিকে দিয়ে এনেছি। তাছাড়াও আমাদের দুই মেয়ে নিচের দোকানে যেতে পারে। তারা নিয়ে আসতো আমাদের এক পরিচিত দোকান থেকে। এভাবে চলছিলাম কোন রকম।

উনি যেহেতু ২৪ তারিখ বাসায় আসলেন তখন ২/১ দিন রেস্ট নিলেন। এরপরে কেনাকাটা শুরু। যেহেতু বাসার প্রয়োজনীয় সব জিনিস গুলো আমাকে কিনে দিয়েছিল প্রয়োজনীয় সব বাজার শেষ হয়ে যায় একেবারে। এখন যেহেতু রমজানের দিন চলে আসলো তো চিন্তা করলাম একেবারে রমজানের বাজারও করে নিব। রোজার জন্য আলাদা কিছু কেনাকাটা করতে হয় আপনারা তো সবাই জানেন। প্রথমেই কাঁচা বাজার গুলো করে নিলাম। বিশেষ করে মাংস আর মাছের আইটেমগুলো। প্রতিদিন যেহেতু বাজারে যাওয়া যাবে না অফিস থাকে সেজন্য। সাপ্তাহিক ছুটির দিনে বাজারগুলো করে নিলে সুবিধা হয়। এরপরে অন্যান্য শুকনো বাজার করে নিলাম। এগুলো গুছগাছ করতে করতে অবস্থা খারাপ।

যেহেতু আজকে আমরা সেহেরী খাবো প্রথম রোজা শুরু হবে আগামীকাল থেকে তখন আমাদের ব্যস্ততা অনেক। বিশেষ করে রমজান আসবে বললে আমাদের মধ্যে বেশ ভালো অনুভূতি কাজ করে। সকাল থেকেই কাজের খালাকে দিয়ে সবকিছু গুছিয়ে নিলাম। আর বাকিগুলা আমিও করেছি যতটুকু পারি। এরপরেই একটু আগে সেহেরীর জন্য রান্না শেষ করলাম। যেহেতু তারাবি নামাজ পড়তে হবে আজ থেকে তাই আগেভাগে রান্না গুলো শেষ করে একেবারেই প্রস্তুত হয়ে গেলাম। বন্ধুরা রমজানের অনুভূতিটা আসলে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। আমরা সৃষ্টিকর্তার কাছে সবাই হাত তুলে প্রার্থনা করি আমাকে যেন আগামী রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন। এটা বলার মূল কারণ হচ্ছে রমজান মাসের ফজিলত এত বেশি যে সৃষ্টিকর্তা তার বান্দাদের জন্য সমস্ত গুনাহ মোচনের দরজা খুলে রাখেন।

সেই সুযোগকে আমরা সবাই কাজে লাগাতে চাই। আসলে খাওয়া দাওয়া মুখ্য বিষয় নয়। তবে একদিকে মুখ্য বিষয় সেটা হচ্ছে যেহেতু আমরা সারাদিন রোজ থাকি তাহলে আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবারের দিকে নজর দিতে হয়। একদিকে আমাদেরকে প্রচুর পরিমাণে ইবাদতের দিকে মনোযোগ দিতে হয়। অন্যদিকে রমজানের খাওয়া-দাওয়া নিয়ে খুব সচেতন থাকতে হয়। সবকিছু মিলিয়েই বেশ সুন্দর একটি সময় যাই। যদিও পুরো একমাস আমরা রোজা রাখি কিন্তু সৃষ্টিকর্তার নেয়ামত আমাদের এত খারাপ লাগে না। কারণ যতই গরম হবে হোক রমজান মাসে অনেক বেশি আরাম পাওয়া যায়। কোথায় থেকে ৩০ টা রোজা শেষ হয়ে যায় আমরা টেরও পাই না। যখন আমাদের ছোটবেলায় রমজান মাস আসতো তখন রমজান মাসের চাঁদ দেখার জন্য বিকেল হলে একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যেতাম।

যেহেতু রমজান মাসের 1 তারিখে চাঁদ দেখা যাবে আকাশের সেই জন্য। যখন আমরা চাঁদ দেখতাম নতুন চাঁদ তখন আমরা খুশিতে লাফালাফি করে সেখান থেকে দৌড়ে দৌড়ে ঘরে চলে আসতাম। মা-বাবাদের বলতাম রোজা রাখব। তখন আমরা যেহেতু ছোট ছিলাম আমাদেরকে এত বেশি জোরাজোরি করত না। মাঝেমধ্যে আমাদেরকে ডেকেও দিত না। তবে আমরা মাঝেমধ্যে কয়েকটি রোজা রাখতাম। যেহেতু আমরা ছোট ছিলাম তখন মা-বাবার এত বেশি বাধ্য করতেন না। সেই অনুভূতিগুলো সত্যি অসাধারণ বলতে হয়। এখন আমরা আমাদের রোজাগুলো চাইলেও বাদ দিতে পারি না। যেহেতু রোজা আমাদের জন্য প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজ রোজা আমরা সবাই পালন করতে চাই।

আমরা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের চরিত্রের সমস্ত গুনাহ মোচন করে দিতে চাই। আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা এনে দিতে চাই পবিত্র মাসের পবিত্র ইবাদতের মাধ্যমে। প্রত্যেক মুমিনদের জন্য এই মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। তবে সৃষ্টিকর্তা এত সুযোগ দেওয়ার পরেও কিছু কিছু মানুষের কর্মকান্ড দেখলে সত্যিই খুবই হতাশ লাগে। গ্রামে হোক বা শহরে হোক এমন কিছু মানুষ দেখা যায় যারা খুবই স্বাস্থ্যবান এবং একদম যুবক। এই ধরনের মানুষ রোজা রাখেনা। তারা তিন বেলা খাই এগুলো দেখলে কেমন জানি খারাপ কাজ করে। এই রমজান মাসটা সৃষ্টিকর্তা আমাদের জন্য দিয়েছেন আমাদের ফজিলত এর জন্য ইবাদতের জন্য আমাদের গুনাহ মোচনের জন্য। সেই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা খুবই দুর্ভাগা জাতি।

সৃষ্টিকর্তা খুবই নারাজ হোন। সৃষ্টিকর্তা চাই তার বান্দারা গুনাহ করেও যেন তার কাছে ক্ষমা প্রার্থনা চাই। যেন তিনি বান্দাদের ক্ষমা করে দেন। এই সুযোগটা যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। আশা করি আমরা সবাই ইবাদতের মাধ্যমে আমরা পুরো রমজান মাস কাটাবো। এই রমজান মাসে যেন সবার সুস্থভাবে কাটাতে পারি পরিবারের সবাইকে নিয়ে সে প্রত্যাশা কামনা করছি। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন পরিবার সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

PUSS_Banner_2nd.png

Sort:  
 last year 

প্রথমে জানাই আপনাকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস এমন একটি মাস এই মাসে আমরা আমাদের গুনাহ গুলো থেকে মুক্তি পাওয়ার অনেক বড় সুযোগ। রমজান মাসে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি সাওয়াব পাবে। রমজান মাস সংযমের মাস এই মাসে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে খুব সুন্দর ভাবে বন্দী করে দিতে পারব। রমজান মাস উপলক্ষে খুবই সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

রোজার মাস আমাদের সবার জন্য খুবই ফজিলত। আল্লাহ সবার মঙ্গল করুক।

 last year 

রমজান মাসের অনুভূতি সত্যিই বিশেষ কিছু। ইবাদত, পরিবারকে নিয়ে প্রস্তুতি, ছোটবেলার স্মৃতি সবকিছুই খুব সুন্দর ভাবে ফুটিয়ে উঠে। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের যথাযথ হক আদায় করার তৌফিক দিন। রমজান মুবারক।

 last year 

ধন্যবাদ আপু ভালো লাগলো সুন্দর মতামত শেয়ার করার জন্য। রমজানের দিনে আপনার সুস্থতা কামনা করছি।

 last year 

রমজান মাস একটি পবিত্র মাস। এ মাসের যত বেশি ইবাদত করবে তত সব পাওয়া যাবে। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি ইবাদত করা। ধন্যবাদ আপু সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য।

 last year 

আমাদের সবার উদ্দেশ্য যেন সফল হয়। রমজানের দিনগুলো যেন সবার ভালো কাটে দোয়া করি।

 last year 

আমিও আমার পক্ষ থেকে আপনাকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। সুন্দর এই রমজান মাসটা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে যেন রোজা রাখার সেই তৌফিক দান করেন।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার পরিবারের সবাইকে নিয়ে রোজার দিনগুলো যেন ভাল যাই দোয়া করি।

 last year 

আমার ডেইলি টাস্ক

1000007874.jpg

 last year 

আপনাকে আপু পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই রমাদান মোবারক 🕌🌙। দীর্ঘ এক বছর পর আবার আমাদের মাঝে ফিরে এসেছে মাহে রমজান। এই মাসে যেন আমরা সবাই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারি। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

দোয়া করি ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন আপনার মঙ্গল করুক।

 last year 

আপু আপনাকেও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। জ্বি আপু আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া যে,আবারো রমজান মাস আমরা পেয়েছি। সামনের রমজান মাস পাবো কিনা জানিনা। দোয়া করি আল্লাহ তা'আলা আমাদের সকলকে যেন আবারও সামনের বছর রমজান পালন করার তৌফিক দান করেন আমিন।

 last year 

আল্লাহ যেন সবাইকে ৩০ টা রোজা রাখার তৌফিক দান করেন। আমার বেশ ভালো লাগছে আপনার অনুভূতি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62044.33
ETH 1652.47
USDT 1.00
SBD 0.42