রাখি বন্ধন

ChatGPT Image Jan 17, 2026, 01_40_54 PM.png

Image Created by OpenAI

আমাদের ভারতীয় উপমহাদেশের লোকজ সংস্কৃতিতে রাখি পূর্ণিমা এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। বিশেষ করে শুধু ভারতীয় না, এশিয়ার মধ্যে মোটামুটি অনেকগুলো দেশের মধ্যেই এই প্রথা চালু হয়ে থাকে। আর এটা সাধারণ হয়ে থাকে প্রতি বছর শ্রাবণ মাসের দিকে। পূর্ণিমা তিথিতে পালিত এই দিনটি শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সমাজ, বিশ্বাস, আবেগ। রাখি পূর্ণিমার ইতিহাস বহু প্রাচীন। পুরাণে কথিত আছে, দেবরাজ ইন্দ্রের পত্নী শচী দেবী যুদ্ধের আগে ইন্দ্রের হাতে রাখি বেঁধে তাকে আশীর্বাদ করেছিলেন আর সেই বিশ্বাস থেকেই রাখি পরানোর প্রথার সূচনা।

আবার মহাভারতে দ্রৌপদী ও কৃষ্ণের সম্পর্কও রাখির উল্লেখ আছে। সুতরাং বলা যায়, এই প্রথা দ্বাপর যুগের আগের থেকেই চলে আসছে। আমাদের বাংলায় এই প্রথাকে ঝুলন পূর্ণিমা বলেও থাকে। এই প্রথায় মূলত বোন বা দিদি ভাই বা দাদার হাতে রাখি বেঁধে থাকে এবং তার দীর্ঘায়ু কামনা করে থাকে। রাখি আসলে শুধু একটা সুতো নয়, এটা এক প্রকার নৈতিক বন্ধন এর অঙ্গীকার। আরো একটা গভীর বিষয় আছে এর মধ্যে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিয়েছিলেন, যা এই উৎসবের সামাজিক গুরুত্বকে আরও গভীর করে তোলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58361.75
ETH 1559.17
USDT 1.00
SBD 0.38