স্বরচিত কবিতা : রিমঝিম বৃষ্টি।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Link

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি স্বরচিত কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি কবিতাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যথা সম্ভব সহজ সাবলীল ভাষায় কবিতাটি রচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদদের বুঝতে সুবিধা হবে।

কবিতার সারমর্ম-

অনেকদিন গরমের প্রচণ্ড তাপের দহনে পড়ে পৃথিবী প্রায় ছারখার হয়ে যাচ্ছিল। এই গরমে টিকে থাকা সম্ভব হচ্ছিল না কারোর। হঠাৎ রাতে মেঘের গর্জন দিয়ে রিমঝিম করে মুষলধারায় বৃষ্টি পড়তে শুরু করলো। তখন কবি মাঝরাতে জেগে উঠলো। জানালার পাশে দাঁড়িয়ে, বৃষ্টির রিমিঝিমি শব্দ ও বাতাসের সাথে ভেসে আসা শিউলি ফুলের গন্ধে কবি মুখরিত হয়েছিল। তখন কবি বৃষ্টিকে রহমতের পানির সাথে তুলনা করেছেন। ওই সময় কবির প্রিয় মানুষটি জাগ্রত ছিল। তবে সে এই বৃষ্টির দিকে কোন খেয়াল ছিল না। কবি মনের অজান্তেই রিমিঝিমি বৃষ্টি নিয়ে এই কবিতাটি রচনা করেছেন। কবি চাই তার প্রিয় মানুষটি যেনো তাকে অনুমতি দেয় এই বৃষ্টিতে একটু ভিজতে। কবির মনে বৃষ্টির শীতল হাওয়া ভালোবাসার দোলা লাগে। তাই কবি মনে করেন যে, বৃষ্টি এসেছে প্রেম নিয়ে।

তাছাড়া বৃষ্টি আসলে মনের মধ্যে একটি অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। বৃষ্টির শীতল হাওয়া মনের মধ্যে প্রেমের দোলা দেয়। আর যদি রাতে বৃষ্টি হয়, তাহলে সেটা আরো রোমান্টিক হয়। বৃষ্টি সত্যি খুব সুন্দর একটি জিনিস। বৃষ্টিকে ভালোবাসে এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যুগে যুগে বৃষ্টিকে নিয়ে কবিরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন। বৃষ্টি আজও আছে, ভবিষ্যতেও থাকবে। থাকবে না কবিরা, কিন্তু বেঁচে থাকবে কবিদের মনের মাধুরী দিয়ে লেখা এই কবিতাগুলো।

রিমঝিম বৃষ্টি

প্রচণ্ড গরমের উত্তাপ কমাতে
নেমছে হঠাৎ রহমতের বৃষ্টি।
বৃষ্টির শীতলতায় পেলাম মনে প্রশান্তি
এযে রবের এক দারুন সৃষ্টি।

বৃষ্টির রিমিঝিমি শব্দ
প্রেমের প্রতি ইঙ্গিত করছে।
শিউলি ফুলের গন্ধ বৃষ্টির সাথে ছড়িয়ে পড়ছে
মেঘের গর্জনে মনের কোনে ভয় জমেছে।

এই বাদলা দিনে হবে কি আমার ছাতা
তোমায় নিয়ে লিখছি আমি প্রনয়ের কবিতা।
রিমঝিম বৃষ্টিতে দারিয়ে দুজনে
আকাশের দিকে তাকিয়ে বলবে কি ভালোবাসার কথা।

বৃষ্টি এসেছে প্রেম নিয়ে
মাঝ রাতে ঘুম থেকে জেগে
বৃষ্টির দিকে রয়েছি তাকিয়ে।
এই শিতলতায় পেতাম যদি তোমার ছোয়া।

ঠাণ্ডা বৃষ্টির হাওয়ায়,
তোমায় নিয়ে রিমঝিম বৃষ্টিতে ভিজে
নাচতে ইচ্ছে করছে।
এমনি দিনে প্রেমের দোলা জাগে।

রয়েছি দুজন জেগে
তুমি কাছে থেকেও নেয় কাছে,
তোমার মনের দিকে আমি রয়েছি তাকিয়ে
দিবে কি আমায় এই বৃষ্টিতে ভিজতে।

বন্ধুরা এই হলো আমার আজকের স্বরচিত কবিতা। যথা সম্ভব চেষ্টা করেছি,পক্তি গুলো মিল রাখার জন্য। আমাদের উচিত কবিতার অর্থের দিকে মনযোগ দেওয়া। বুঝার চেষ্টা করা। আজকে এখান থেকেই বিদায় নিতে হবে। আবার আপনাদের সাথে দেখা হবে। নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। পরিবারের সাথে থাকবেন। সবার জন্য শুভ কামনা।।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

QPJMWN~1.GIF

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে বৃষ্টি আসলেই যেন মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর এই বৃষ্টির অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। রিমঝিম বৃষ্টি এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বৃষ্টিময় অনুভূতিগুলো যেন সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

 2 years ago 

ভাইয়া বৃষ্টি আসলেই যেনো মনের মধ্যে কেমন অনুভূতি জাগ্রত হয়। তাইতো বৃষ্টির দিনে অনেকেই কবি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি কমেন্টস করার জন্য।

 2 years ago 

বাহ বেশ দারুন একটি কবিতা লিখে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বেশ ছন্দের সাথে মিল রেখে কবিতাটি শেয়ার করেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ কিছু লিখলে অবশ্যই বৃষ্টির দিনে ছাতা হয়ে আপনার পাশে দাঁড়াবে। ঠিক বলেছেন বৃষ্টির দিনে প্রত্যেকটি মানুষের মনেই প্রেমের দোলা দিয়ে যায়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্য ভালোবাসার মানুষটি সব সময় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। সে কথাটি কবিতার লাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি কবিতা পড়তে অনেক ভালোবাসি। তাই যখনি কোনো কবিতা দেখি তখনি পড়তে বসে যাই , আসলেই আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে , ভালোবাসার মানুষকে নিয়ে দারুন লিখেছেন । আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি কবিতা পড়তে ভালোবাসেন যেনে অনেক ভালো লাগলো। তাছাড়া ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখতে বসলে লাইনের যেন শেষ হয় না। আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

রিমিঝিমি শব্দ ও বাতাসের সাথে ভেসে আসা শিউলি ফুলের গন্ধে কবি সাহেব মুখরিত হয়েছিল এই কথাটা শুনে অনেক ভালো লাগলো। আর এখন বৃষ্টির কথা শুনলে মনের ভিতরে অন্যরকম একটা আকাঙ্ক্ষা কাজ করে, কতদিন ধরে যে বৃষ্টি দেখি না তার কোন ঠিক নেই। যাইহোক আপনার বৃষ্টি নিয়ে তৈরি করা কবিতাটি পড়ে তাও মনের ভিতর অনেক প্রশান্তি পেলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী ভাইয়া এই বৃষ্টির দিনে কোথা থেকে যেনো, শিউলি ফুলের গন্ধ বেরিয়ে আসছিল। আর আমার এই রিমিঝিমি বৃষ্টির কবিতাটি পড়ে আপনার মনের প্রশান্তি পেয়েছেন। এই কথাটা জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে অনেক ভালো লাগে। আর যখন সুন্দর বর্ষণ হয় তখন বেশ ভালো লাগা কাজ করে। আপু আপনি এত সুন্দর করে কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আপু বৃষ্টি আসলে যেমন আমাদের পরিবেশ সুন্দর হয়। আর বৃষ্টির এই রিমঝিম শব্দটা সবার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রিমঝিম বৃষ্টির কথা শুনে যেন বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছা করছে। আসলে বৃষ্টির অনুভূতিগুলো আপনি খুবই সুন্দরভাবে প্রকাশ করেছেন। এখন যে তাপমাত্রা আর যে গরম পড়েছে সকলেই যেন বৃষ্টির জন্য প্রার্থনা করছে। আর রিমঝিম এই বৃষ্টি ভেজা মুহূর্তগুলো শরীরকে শীতল করে দেয়। তাই রিমঝিম বৃষ্টির কবিতাটি পড়ে ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া প্রচন্ড গরমের পর হঠাৎ এই বৃষ্টিটা নামার কারণে আমার মনে এই কবিতাটি জাগ্রত হয়েছে। তাই আপনাদের মাঝে এই রিমঝিম বৃষ্টির কথাগুলো শেয়ার করলাম। আমার ও বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিল। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42