বৃষ্টির কবিতা 🌧️ মেঘ বালিকা 🌧️

in আমার বাংলা ব্লগ3 years ago

০৪ জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

১৮মে , ২০২৩ খ্রিস্টাব্দ
২৭শাওয়াল, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


বৃষ্টি একধরনের তরল পদার্থ বা পানি, আকাশ থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে পড়ে। পৃথিবীর নিকটস্থ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির জন্য মেঘের সৃষ্টি করে। এই মেঘ গুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে তা ভূপৃষ্ঠে ঝরে পড়ে - একেই বলে বৃষ্টি। বৃষ্টিকে কেন্দ্র করে মানুষের আবেগের শেষ নেই ।লেখা হয়েছে কত গল্প নাট্য কবিতা এবং কাব্যগ্রন্থ। মানুষের ভালোবাসাকে অনেক সময় তুলনা করা হয় বৃষ্টির সাথে। বৃষ্টি এলে যেমন মানুষের বুকে ভালোবাসাটা বৃদ্ধি পায়। তেমনি পুরনো কষ্টগুলো ভেসে ওঠে। বেশ কয়েকদিন ধরেই রাতে এবং দিনে রিমঝিম বৃষ্টি হচ্ছে। মনটা অনেক ফুরফুরে তাই বৃষ্টিকে কেন্দ্র করেই কবিতাটি লিখে ফেললাম। যাহোক আমার কবিতায় আজ আমি প্রকাশ করার চেষ্টা করেছি এই বৃষ্টির দিনে গ্রাম বাংলার বাস্তব দেখা কিছু দৃশ্য এবং বুকের মধ্যে থাকা ভালোবাসার কিছু অনুভূতি। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়তই ভালো কবিতা লেখার জন্য ।কতটা ভালো করতে পেরেছি জানিনা ।তবে আপনাদের উৎসাহ পেয়ে খুব ভালো লাগে।

drops-2404441_1280.jpg

Source


মেঘ বালিকা

এলিয়ে খোঁপা বৃষ্টি নামাও,

আষাঢ় গগন মেঘে,
ভিজাও শীতল তপ্ত মাটি
পুকুর নদী ডোবায় লেক।
গা ধুলিয়ে সবুজ মাঠে
ফুল পাখি আর কাশবেন
বৃষ্টি দুপুর বালিকার নূপুর
বহে না ঘরে মন৷
বৃষ্টি নামে টিনের চালে
বৃষ্টি ঝরে রিম ঝিম টুপ টুপ !
কলমি দোলে ঢেয়ের তালে
হাসে কদম কেয়া গাছের ডালে।
মাছ গুলো সব সাঁতার কাটে
মাছরাংগা খুব চুপ !
বৃষ্টি যেন স্বর্গের পরি
প্রেমিক চোখের বারি।
ধান কাউনের মাঠ ভিজে যায়
মিষ্টি গাছের আম।
বৃষ্টি নামে সবুজ বাগে,
বৃষ্টি নাচে মেঘের কোণে
বৃষ্টি দেখার সাধ আছে যার
আচলটা মেলে দাও।
বৃষ্টিতে কুড়াও একমুঠো সুখ
বৃষ্টি ঝরে আজ!!
বৃষ্টি ঝড়ুক চোখের পাতায়
স্বপ্ন বুনি যাক।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বৃষ্টি ভেজা দিন মানে স্মৃতির পাতায় নিজের অস্তিত্ব খোঁজা। আর বৃষ্টি ভেজা দিনে পুরনো স্মৃতিগুলো বেশি মনে পড়ে। ভাইয়া আপনার লেখা কবিতা সত্যি চমৎকার হয়েছে। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু বৃষ্টি ভেজা দিনে নিজের পুরনো স্মৃতিগুলো বারবার খোঁজে ফিরে মনে পড়ে।।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। বৃষ্টি ভেজা দিনে মানুষের অনেক স্মৃতি মনে পড়ে। আপনার কবিতার প্রতিটি লাইন পড়তে বেশ চমৎকার ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে এবং বৃষ্টি ভেজা দিনের কথা মনে হয়েছে জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।।

 3 years ago 
 3 years ago 

আপনার বৃষ্টি কবিতা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর করে একটা কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো পড়ে ভালো লাগলো। বৃষ্টির দিনে কম বেশি সবার স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় বৃষ্টিতে ভিজে অনেক মজা করেছি।

 3 years ago 

বৃষ্টির দিনের সাথে আসলেও কমবেশি আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তবে ছোটবেলার স্মৃতি গুলো বেশি মনে পড়ে এখনো।।

 3 years ago 

আপনার কবিতাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝেমধ্যে লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। হয়তো একাধিক বার আবৃত্তি করা হয় না তবুও পড়ে থাকি বেশ ভালোই লাগে।

 3 years ago 

আপনি নিয়মিত ভাবে আমার কবিতাগুলো ফলো করেন জানতে পেরে খুবই ভালো লাগলো আসলে চেষ্টা করে যাচ্ছি ভাল করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38