!!কুইজ!কুইজ!কুইজ!! ৩ স্টিম প্রাইজ পোল। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার,১২ ই নভেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



question-g8677c293c_1920.jpg

Pixabay



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমাদের কমিউনিটি হ‍্যাংআউটে জনপ্রিয় হয়ে উঠেছে কুইজের ইভেন্ট টা। সবাই এতে অংশগ্রহণ করে বেশ জমজমাট একটা সময় কাটে সবার। যাইহোক আজ আমি আপনাদের সামনে একটি কুইজ রাখতে চাচ্ছি। এটাই আজকের আমার পোস্টের বিষয়। কুইজ আমার খুবই পছন্দ। এবং আমাদের কমিউনিটিতে অনেক বুদ্ধিমান এবং প্রতিভাবান সদস্য আছেন। একসময়ে আমি ফোনে কুইজ খেলতাম। যাইহোক এটা ম‍্যাথমেথিক‍্যাল একটি কুইজ। এই প্রশ্নটি সবার জন্য উন্মুক্ত। আমার আমার ব্লগের সব সদস্য অংশগ্রহণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।



কুইজ!! কুইজ!!কুইজ!!



মি.ক এর তিনটা বউ আছে। এবং তার তিনটা শ্বশুরবাড়ি। মি.ক তার তিন শ্বশুরবাড়িতেই যাবে। মি.ক এর তিন শ্বশুরবাড়িতে তিনটা গেট আছে। এবং তিনটা দারোয়ান আছে।মি.ক বাড়ি থেকে X পরিমাণ টাকা নিয়ে বের হয়।

১ম শ্বশুরবাড়ি

মি.ক যখন
প্রথম শ্বশুরবাড়ি যায় যাওয়ার সময় মি.ক দারোয়ানকে ১ টা টাকা দিয়ে ভেতরে যায়। এবং তার প্রথম শ্বাশুরির সাথে দেখা করলে শ্বাশুরি মি.ক এর কাছে থাকা টাকা দ্বিগুন করে দেয়। এরপর আসার সময়,
মি.ক আবার দারোয়ান কে ১ টাকা দেয়। এরপর সে দ্বিতীয় শ্বশুরবাড়ি যায়।

দ্বিতীয় শ্বশুরবাড়ি:

দ্বিতীয় শ্বশুরবাড়ি ঢোকার সময় সে দ্বিতীয় শ্বশুরবাড়ির দারোয়ানকে ১ টাকা দেয়। বাকি টাকা দ্বিতীয় শ্বাশুরিকে দিলে সেই টাকা দ্বিগুণ করে দেয় শ্বাশুড়ি। এবং আসার সময় আবার দারোয়ানকে ১ টাকা দিয়ে চলে আসে। এবার তৃতীয় শ্বশুরবাড়ি যাবে মি.ক।

তৃতীয় শ্বশুরবাড়ি

এবারও সেই একই ঘটনা ঘটে। যাওয়ার সময় সে দারোয়ানকে ১ টাকা দেয়। তার কাছে যে টাকা ছিল সেটা তার তৃতীয় শ্বাশুড়ি দ্বিগুণ করে দেয়। এবং বের হয়ে আসার সময় দারোয়ানকে ১ টাকা দেয়।এবং বের হয় আসার পর মি.ক দেখে আর কাছে আর কোনো টাকা নেই।

এখন

প্রশ্ন: মি.ক নিজের বাড়ি থেকে তাহলে কত টাকা নিয়ে বের হয়েছিলেন???



কুইজে অংশগ্রহণ করার নিয়মাবলি।

১। আপনাকে অবশ‍্যই আমার বাংলা ব্লগের সদস্য হতে হবে।

২। আপনার কাঙ্ক্ষিত উওর এই পোস্টে কমেন্ট করবেন।

৩। একবার উওর দেওয়ার পর সেই কমেন্ট এডিট করলে সেটা গ্রহণযোগ্য হবে না।

৪।কুইজের উওর ১৫ নভেম্বর ২০২১ রাত ১২ টার আগে দিতে হবে।

৫। উওর দেওয়ার সময় কমেন্টে আমার বাংলা ব্লগ এর দুইজন সদস‍্যকে মেনশন করতে হবে(বি:দ্র: এডমিন, মডারেটর এদেরকে মেনশন করা যাবে না।)

৬| প্রথম সঠিক উওরদাতা বিজয়ী বলে গণ‍্য হবেন।



কুইজের বিজয়ী আমার পক্ষ থেকে পাবেন ৩ স্টিম পুরষ্কার।





সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Sort:  
 5 years ago 

@emon42
@bidyut01

আমার মনে হচ্ছে এক টাকা 🤔🧐
ধন্যবাদ ইমন ভাই কি এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য

 5 years ago 

ধন্যবাদ আপনার কাঙ্ক্ষিত উওরের জন্য। তবে আমার পোস্টে আমাকেই মেনশন😄।

 5 years ago 

ভাইয়া এইটা কি কুইজ দিলেন? মাথা তো পুরাই ঘুরতেছে। যতবার অংক টা দেখি ততবার এ মাথা ঘুরে যাচ্ছে। বেশি পেঁচানো জিনিষ মাথা নিতে পারে না।
যাইহোক অনেক কষ্টে আমি এই উত্তর পেয়েছি।
উত্তরঃ2.625

@labib2000
@tauhida

 5 years ago 

ভাইয়া আমার একটি প্রশ্ন ছিল। এটি আপনি কোন যুগের অংক দিয়েছেন? এই যুগে তো এই টাকা নিয়ে কোথাও যাওয়া সম্ভব না। আর দারোয়ানকে একটাকা তাহলে তো সুস্থ অবস্থায় বাড়ি করা যাবে না।

 5 years ago 

😂😂😂

 5 years ago 

ধন্যবাদ আপনার কাঙ্ক্ষিত উওরের জন্য। আপনার জন্য শুভকামনা।।

উত্তর: ২.৬২৫ টাকা।
@ashik333
@limon88

 5 years ago 

ধন্যবাদ তোমার উওরের জন্য।।

 5 years ago 

কি ভালো শ্বাশুড়ি টাকা দ্বিগুণ করে দেয়। এরকম শাশুড়ি প্রত্যেক জামাইয়ের দরকার। হা হা

উত্তরঃ ২.৬২৫ টাকা।
হিসেব কপ্রে বের করলাম।

IMG20211112110413.jpg

 5 years ago 

ধন্যবাদ ভাই আপনার উওরের জন্য।।

@emon42
@bidyut01
লোকটি শ্বশুরবাড়িতে দুই টাকা নিয়ে গিয়েছিল। বিষয়টি পড়ে এবং চিন্তা করে আমি এটাই বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট করার জন্য। যদিও মাথায় একটু স্লো মেরে ছিল।

 5 years ago 

ধন্যবাদ ভাই আপনার উওরের জন্য।।

 5 years ago 

@tania69- 2 steem
@rasel72- 1 steem
@engrsayful -1 steem

আপনাদের তিনজন কে এই কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হলো।

_20211117_162857.JPG

অনেক ধন্যবাদ তোমাকে।।।🥰🥰🥰

 5 years ago 

ধন্যবাদ। এরকম কন্টেস্ট বার বার চাই

 5 years ago 

😍😍

 5 years ago 

ইয়ে।ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

আপনাকে বেশি দিছে। এটা আমাদের দুইজনের মাঝে শেয়ার করে দেন, কমে যাবে। হা হা

 5 years ago 

আমি ফাস্ট হয়েছি।😎😎

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39