$puss কয়েন নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৯-২০২৪)

1000062826.png

Banner Credit // @alsarzilsiam

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। $puss কয়েন নিয়ে আমার অনুভূতি । আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। অনেক ব্যস্ততা মাঝেও চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি গিয়েছিলাম আমাদের মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে এসে বাড়িতে বেশ কিছু সময় পর হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া পর আবারো মাঠে গিয়েছিলাম পাট কাটার জন্য। মাঠে পাট কাটা শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আবারো চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। আজকে অ্যানাউন্সমেন্ট দেখার পরেই ভাবলাম হয়তো সবাইকে সামনের সাত দিন $puss কয়েন নিয়ে পোস্ট করতে হবে। তাই আমি ডিস্কোড সার্ভার থেকে একটি লোগো ডাউনলোড করে চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........


স্টিমেট প্ল্যাটফর্মের প্রথম মিমি কয়েন $puss কিছুদিন আগেই আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা বড় দাদা নিজেই তৈরি করেছে এই কয়টি। যেহেতু এই কয়েনটি তৈরির ক্রেডিট আমার বাংলা ব্লগ কমিউনিটি তাই আমি মনে করি প্রত্যেকটা ইউজারের কাছে কম বেশি এই কয়েন থাকা দরকার। এই কয়েনটি মার্কেটে নিয়ে আসা হয়েছিল গত শুক্রবারের দিন তখন আমি অ্যানাউন্সমেন্ট দেখার পরেও কিনতে পেরেছিলাম না। আসলে কিভাবে কয়েন কিনতে হয় এই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু TronLinkPro ওয়ালেট আমার অনেক আগে থেকেই ছিল। যদি সেই সময় আমার ধারণা থাকতো তাহলে আজকে সত্যিই বেশ ভালো একটা প্রফিট হতো আমার। তবে তার বেশ কিছুদিন পরে আমি $puss কয়েন কিনেছিলাম। আশা করি তাও বেশ ভালো প্রফিট পাব এখান থেকে। তবে আমার ইচ্ছা আছে আমি অনেকদিন হোল্ড করে রাখবো নিজের কাছে। শেষ পর্যন্ত দেখি কি হয়। জীবনে অনেক কয়েন হোল্ড করছিলাম খুব কম প্রফিট পেয়েছি অন্যান্য কয়েন থেকে আশা করছি এই কয়েন থেকে আমি বেশ ভালো প্রফিট পাব।


আসলে ব্লক চেনের জগতে কোন কয়েন সম্পর্কে কারোর কোন প্রেডিকশন কাজ করে না এটা আমি অনেক আগে থেকেই জানি। তবে সকলে সকলের জায়গা থেকে মন গড়া একটি প্রেডিকশন করে ঠিক হবে কিনা হবে সেটা পরের কথা। যেহেতু এটা ডি সেন্ডেলাইজ একটা প্লাটফর্ম তাই এই কয়েনের কোন মালিকানাধীন নেই আশা করছি আপনারা সবাই ভালোভাবে বুঝে শুনে কয়েনে ইনভেস্ট করবেন। আসলে কিপ্ট কারেন্সিতে যুক্ত হওয়ার পর থেকে আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। আমি অনেক ছোট বেলা থেকেই এই কিপ্ট কারেন্সির সাথে যুক্ত আছি। তাই আমি সবাইকে বলতে চাই আপনারা আপনাদের নিজের মতামতের উপর ভিত্তি করে কয়েনে কম বেশি ইনভেস্ট করবেন। তবে যেহেতু এটা আমাদের কমিউনিটির একটা কয়েন তাই আমি বলব সকলের ওয়ালেটে ৫০০০ কয়েন থাকা প্রয়োজন। আশা করছি কয়েনটি কিভাবে কিনতে হয় আপনারা সকলেই জানেন। এই বিষয়ে আমাদের দাদা অনেক আগেই আপনাদের সকলকে পোস্টের মাধ্যমে অবগত করেছেন।

1000062835.jpg

TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7

আমি উপরে আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমাদের $puss কয়েনের একটি স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। নিচে আমি অনেক সুন্দর ভাবে $puss কয়েনের লিংক আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম মিমি কয়েন $puss এর বয়স মাত্র ১৩ দিন। আপনারা কিভাবে এই কয়েন কিনবেন সেই সব বিষয়ে দাদার লেখা একটি পোস্ট আছে ফলো করলে আপনারা সবাই বুঝতে পারবেন। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি। আশা করি সকলের কাছে বেশ ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 years ago 

প্রথমেই পুশ কেনার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই ভাই। এখন শুধু দেখবার এই পুশ কিভাবে আমার বাংলা ব্লগ কে একটি শক্ত জমিতে দাঁড় করিয়ে দেয়। সুন্দর করে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করলেন। সবটা পড়ে ভীষণ ভালো লাগলো। প্রথমদিকে কিন্তু একটু অসুবিধা হলেও আমরা সকলে যে পরের দিকে কিছু কিছু করে কিনতে পেরেছি এটাই ভীষণ ভালো একটি বিষয়। শুভেচ্ছা নেবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে দারুন দেখতে অনুমতি শেয়ার করেছ। আসলে এটা যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মের একটা নিজস্ব কয়েন। তাই আমি মনে করি এটা সবার থাকা প্রয়োজন। দাদা আমাদের জন্য মূলত এই মজার কয়েকটি নিয়ে এসেছে। যদিও তোমার প্রথমে কোন trx ছিল না তারপরে তুমি trx ক্রয় করে পরে পুশ কয়েন কিনেছো। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তবে তোমার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ বন্ধু শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও তোমার কথা একমাত্র আমাদের নিজস্ব কয়েন তাই আমিও মনে করি প্রত্যেক ইউজারের কাছে থাকা বেশ প্রয়োজন।

 2 years ago 

$puss কয়েনের ফিউচার ভালো। কিন্তুু এখন মানুষ সেটা বুঝতেছে না। অলরেডি যারা প্রথমে বাই করে ছিল তারা অনেক লাভমান হয়েছে। ধীরে ধীরে সবার নজরে $puss কয়েন চলে আসলে ভালো একটি জাগায় চলে যাবে। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি $puss কয়েনের ফিউচার অবশ্যই বেশ ভালো।

 2 years ago 

পুস কয়েন সম্পর্কে আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যি এটা আমাদের কমিউনিটির কয়েন তাই আমাদের সবার কেনা উচিত। যদি ও প্রথম দিন বুঝতে পারিনি। যাইহোক চারদিনের দিন কিছু কিনেছি। আশাকরি আরো কিনব।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আমার অনুভূতিগুলো পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমি দুইদিন আগে পুশ কয়েন কিনলাম। আপনিও বেশ ভালো পরিমাণ পুশ কয়েন ক্রয় করেছেন। পুশ কেনার অনুভূতি জাস্ট অসাধারন। আমি আমার অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে অনুভূতি তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36