জেনারেল রাইটিং - মিথ্যাচার এবং গুজব ও প্রপাগাণ্ডা।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, মিথ্যা ও প্রপাগাণ্ডা ছড়ানো।


gdj-corruption-2727571_1280.png


আমাদের দেশে বর্তমানে লক্ষ্যনীয় হারে বাড়ছে মিথ্যা, গুজব এবং প্রপাগাণ্ডা ছড়ানো। দুঃখজনক ভাবে, বর্তমানে এসব ঘটনা ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য খুবই সুক্ষ্মভাবে এসব কাজ করা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে। যার বেশিরভাগই হয় রাজনৈতিক ভাবে প্রকাশ্যে আনা। সমস্যা ব্যক্তিগত বা পারিবারিক, যাইহোক না কেন, বিষয়টিকে রাজনৈতিক ভাবে প্রকাশ করা হয়।

আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য সাধারণ মানুষ রাজনীতিকে অপছন্দ করে, ক্ষেত্রবিশেষ ঘৃণাও করে। একারণে রাজনীতি জড়িয়ে কোন মিথ্যাচার এবং গুজব ছড়ালে তা সাধারণ মানুষকে বেশি স্পর্শ করে এবং সহজেই বিশ্বাস করে।

এমন নির্লজ্জ মিথ্যাচারের কারনে আমরা নিজেরাও কোনটি সত্য তা বুঝতে পারিনা। এতে করে অনিচ্ছাকৃত ভাবে আমরা নিজেরাও সত্য থেকে বহুদূরে চলে যাই। খুব গুরুতর ইস্যু না হলে সত্য অনুসন্ধান করার ইচ্ছাও আমাদের হয় না। এতে করে আমরা সম্ভবত আংশিক সত্য, আংশিক মিথ্যা, আংশিক গুজব একটা ঘটনা সত্য হিসাবে মেনে নিয়ে পরবর্তী ইস্যুর দিকে মনোনিবেশ করি।

এর দীর্ঘমেয়াদি প্রভাব আমাদের উপর, বিশেষ করে আমাদের যুব সমাজ এবং কোমলমতি কিশোরদের উপর পড়বে। তারা প্রকৃত সত্য জানা থেকে দূরে চলে যাবে। ফলে, আমরা বিকৃত এক ইতিহাস নিয়ে বেচে থাকবো। আমাদের নিজস্বতা বলতে কিছু থাকবে না। আমাদের সত্য এবং প্রকৃত ইতিহাস বলতে কিছুই থাকবে না।

আমাদের অবশ্যই এইসব মিথ্যাচার, গুজব এবং প্রপাগাণ্ডা থেকে বেচে থাকতে হবে। প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করতে হবে। সত্য প্রচার করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41