স্বরচিত কবিতা : "তোমার কাছে অল্প কিছু চাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

"

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সত্যি বলতে কবিতা লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লিখতে অনেক সময়, ধৈর্য এবং অনুভূতির প্রয়োজন। কবিতা লিখবো বললেই লেখা যায় না। অনেক দিন হয়েছে কবিতা শেয়ার করা হয়না। তাই ভাবলাম আজ একটি কবিতা শেয়ার করবো।


20240529_020213.jpg


কবিতার মূলভাব


একটি কবিতার অনেক গভীর অর্থ থাকে। আপনি কবিতা লিখবেন আর সেই কবিতার যদি অর্থই না থাকে তাহলে কবিতা লিখে কি লাভ বলেন। যাই হোক আজ আমি ভালোবাসার মানুষের কাছে অল্প কিছু চাওয়া পাওয়া নিয়ে কবিতা লিখেছি। যে সত্যিকার অর্থে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটির কাছে চাওয়া পাওয়া খুবই সামান্য থাকে। তারা হাজারো "না" এর মধ্যে একটি শব্দ খুঁজে বেড়ায় সেটা হলো প্রিয় মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দ শুনতে পাওয়া। তারা যখন প্রিয় মানুষের মুখ থেকে প্রতিদিন এই একটি শব্দ শুনতে পায় তখন তারা মনে করে ভালোবাসা স্বার্থক। তাদের জীবনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এমন অনেক মানুষ রয়েছে যারা ভালোবাসার কাঙ্গাল। তাদের কাছে এই একটি শব্দ শুনাই যথেষ্ট। যাই হোক চলুন কবিতা শুরু করা যাক


"তোমার কাছে অল্প কিছু চাওয়া"


লেখিকা: তানজিমা


কখনও বলিনি ভালোবাসতেই হবে,
ভালোবাসি কখনও বলতেও হবে না,
মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে,
আমার কাছে ছুটে আসতে হবে না।
কিংবা আমার জন্য তোমাকে
রাত জাগা পাখির মতো
ছটফট করতেও হবে না।
সবার মতো সবসময় আমার
সাথে দেখাও করতে হবে না।
কিংবা বিকেল বেলা আমায়
নিয়ে ঘুরতেও যেতে হবে না।
এমন হাজারো "না"এর মাঝে
তোমায় শুধু একটা কাজ
করতে হবে, আমি যখন তোমায়
প্রতিদিন একবার বলবো "ভালোবাসি"
তুমি লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে
আদর মাখা গলায় একবার বলবে,
"বড্ড ভালোবাসি পাগলি তোমায়"।


আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে আমার। আপনার লেখায় কবিতাটির মাঝে এক অকৃত্রিম ভালবাসার চমৎকার রূপ দারুণভাবে ফুটে উঠেছে। আমি আশা করি আগামী দিনে আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আমরা করতে পারবো।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন কবিতার মধ্যে যদি অর্থ না থাকে তাহলে সেই কবিতাকে কবিতা বলা যায় না। নিজের দুঃখ কষ্ট ভালোবাসার সব কিছু কবিতার মধ্যে প্রকাশ পায়। আপনি আজকে তোমার কাছে অল্প কিছু চাওয়া নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

তোমার কাছে অল্প কিছু চাওয়া খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে সুন্দরভাবে ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কবিতার মাধ্যমে ভালোবাসার অনুভূতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ

 2 years ago 

কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কবিতা ছিলো,কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা সুন্দর এই কবিতা পড়ে মুগ্ধ হলাম আমি। বেশ দারুণ কবিতা লিখে শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা। কবিতার প্রতিটা লাইন ছিল অসাধারণ।

 2 years ago 

আসলেই প্রিয় মানুষটার কাছে তেমন কিছু চাওয়ার নেই শুধু সেই একটু ভালবাসলেই হবে। কারণ আমরা যে ভালোবাসার কাঙ্গাল মন চায় ভালবাসতে ভালোবাসা পেতে। দারুন একটি কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া প্রিয় মানুষের কাছে ভালোবাসা ছাড়া আর কোনো চাওয়া পাওয়া থাকে না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করে সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতা ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমিও তাই মনে করি আপু কবিতা লিখতে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরে সময় নিয়ে নীরব মনে লিখতে হয়। তাহলেআপু খুব সুন্দর কবিতা লেখার সুযোগ হয়। আপনি প্রিয় মানুষের কাছ থেকে ছোট্ট একটি চাওয়া নিয়ে খুব সুন্দর কবিতা লিখলেন। অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু কবিতা সুন্দর পরিবেশে ও নিরবে বসে লিখলে ভালো হয়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন, সত্যি কারের ভালোবাসার মানুষের কিন্তু সত্যি খুব কম চাওয়া পাওয়া থাকে। যেটা কিনা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারি। আসলে ভালবাসার মধ্যে যদি চাওয়া থাকে তাহলে সেটা আর কখনোই পরিপূর্ণতা হয় না। আপনার আজকের কবিতার বিষয়টা ভীষণ ভালো লেগেছে। আর কবিতা লেখা পড়েও ভালো লাগলো।

 2 years ago 

আপু যেই ভালোবাসায় চাওয়া পাওয়া কম থাকে সেই ভালোবাসা খাঁটি থাকে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনি দারুন একটি কবিতা শেয়ার করছেন আমাদের মাঝে। স্বরচিত কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে যে কবিতাটি শেয়ার করছেন এটা পড়ে বেশ ভালই লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58987.61
ETH 1553.63
USDT 1.00
SBD 0.42