ব্যর্থ প্রেম- সুনীল গঙ্গোপাধ্যায়। 10 শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ- ১৪ বৈশাখ /২৭ এপ্রিল | ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| বুধবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। ব্লাক্স দাদার আয়োজিত কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু গুন থাকে। উপযুক্ত পরিবেশ আর চর্চার মাধ্যমে যা বিকশিত হয়। আমি মনে করি কমিউনিটি তে কাব্যচর্চার এমন পরিবেশ থাকলে প্রত্যেকের ভেতরের সুললিত গুণগুলো পূর্ণ মাত্রায় বিকশিত হবে। কবিতা আবৃত্তি করা মোটেই সহজ কোনো বিষয় নয়। এর জন্য দরকার সুন্দর কন্ঠ, কবিতার অর্থ বোঝার মত সব ক্ষমতা এবং সে অনুযায়ী আবেগের বহিঃপ্রকাশ। আর অবশ্যই স্পষ্ট উচ্চারণ কবিতা আবৃত্তির জন্য বাধ্যতামূলক। যদিও এগুলোর কোনটাই আমার মধ্যে তেমন একটা নেই। তারপরেও শুধু ভাল লাগা থেকে আমার এই চেষ্টা। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

কবিতাটির ভাবার্থ, আমার কাছে যা মনে হয়েছে-

প্রতিটি ব্যর্থতা কবিকে নতুনভাবে ভাবায়, নতুন নতুন শিক্ষা দেয়। এ সংসারের দুঃখ যখন তাকে গ্রাস করে তখন তিনি মানব সমাজ থেকে দূরে নির্জনতার মধ্যে শান্তি খুঁজে বেড়ান। সার্থক মানুষদের অসীম অতৃপ্তি দেখে আর তার ভাল লাগেনা। তাদের যত আছে তত চাই। সে সমস্ত মানুষ থেকে দূরে পশুপাখি ও সাধারন মানুষ দের মধ্যে তিনি শান্তি খুঁজে বেড়ান। সারা পৃথিবীর সবকিছুকে তার আপন মনে হয়। প্রকৃতপক্ষে কবি নিজেকে ভালবাসতে শিখেছেন। তিনি মনে করেন, যে নিজেকে ভালবাসতে পারে না সে অন্যের ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কেউ দুঃখ দিয়েছে বলে তিনিও যে অন্য কাউকে দুঃখ দেবেন এটা তার ইচ্ছা নয়। তার মধ্যেও যে অহংকার আছে এটা আর কেউ না জানলেও তিনি ঠিকই অনুধাবন করতে পারেন।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Sort:  
 4 years ago 

খুব ভালো হয়েছে ভাই আপনারা আবৃত্তি টি।কিন্তু ডিলে টা বেশি হয়ে গিয়েছি এই জন্য সাউন্ড টা একটু রোবোটিক হয়ে গিয়েছে। তা ছাড়া সবকিছু একদম পারফেক্ট।আর কবিতা আবৃত্তি করার জন্ম আপনার কন্ঠ টাও বেশ ভালো।

 4 years ago 

সত্যি বলতে কি ভাই, আমি পুরস্কার পাবার জন্য আবৃত্তি করিনি। শুধু ভাল লাগা থেকে চেষ্টা করেছি। আর রেকর্ডিং এর ব্যাপারটা আমার কাছে বেশ ঝামেলা ছিল। তাই ঠিকমত টিউন করতে পারিনি। ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। পরবর্তীতে বিষয়গুলো মাথায় থাকবে

 4 years ago 

ভাই কি দরাজ কণ্ঠ আপনার। কবিতাটি যখন আবৃত্তি করলেন তখন মুগ্ধ হয়ে শুনছিলাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ-প্রেম কবিতাটি আপনি অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি করেছেন। যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। সত্যিই ভাই মন থেকে বলছি অসাধারণ হয়েছে আপনার কবিতা আবৃত্তি। ছোট দাদার আয়োজনে কবিতা প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার অংশগ্রহণ টি যেন সফল হয় এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন।

 4 years ago 

ভাই আপনার কমেন্ট গুলো পড়লে সত্যি সত্যি বিশ্বাস করতে ইচ্ছে করে যে আমি একজন ভালো আবৃত্তিকার হাহাহাহা কিন্তু আমিতো জানি আমি কতটুকু পারি। ধন্যবাদ উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

 4 years ago 

ব্যর্থ প্রেম- সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা আবৃত্তি করেছেন দারুন হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই

 4 years ago 

আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে>

আপনার এই অংশটুকুর আবৃত্তি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে।

 4 years ago 

যাক আবৃত্তিটির অংশবিশেষ হলেও আপনার যে ভালো লেগেছে এতেই আমি সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ উৎসাহ দিয়ে এই মন্তব্যটুকু করার জন্য।

 4 years ago 

ব্যর্থ প্রেমিক কবিতাটি আপনার কন্ঠ শুনতে পেয়ে সত্যিই খুবই ভালো লাগছে। আপনার মিষ্টি কন্ঠে এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। সত্যি অসাধারণ আপনি কবিতা আবৃত্তি করতে পারে।

 4 years ago 

আপনার মিষ্টি কন্ঠে

না হেসে পারলাম না আপনার লাইনটুকু পড়ে। সত্যিই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে অনেক ভালো লাগে। পারি বা না পারি আগ্রহ বেড়ে যায় কয়েক গুণ। ধন্যবাদ ভাই

 4 years ago 

বাহ!! ভাইয়া সুন্দর হয়েছে তো আপনার কবিতা আবৃত্তি। আপনি ঠিকই বলেছেন ভাইয়া কবিতা আবৃত্তি করতে হলে অবশ্যই স্পষ্ট উচ্চারণ বাধ্যতামূলক। সঠিক উচ্চারণ সুন্দর করে করতে পারলেই কবিতা আবৃত্তি যেন জীবন্ত হয়ে উঠে।

 4 years ago 

আমি যদিও আবৃত্তিতে পটু নই, তবে ভুল গুলো ঠিকই ধরতে পারি। অনেকেরই দেখলাম উচ্চারণগত সমস্যা আছে। তাই এ কথাটি উল্লেখ করেছিলাম। সহমত পোষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

ভাইয়া আপনিও দেখি কবিতা কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার এত সুন্দর কবিতাপাঠ শুনে আমার খুব ভাল লাগল।আসলেই আপনার সুন্দর কন্ঠ রয়েছে এবং কবিতাপাঠের দক্ষতা রয়েছে।

 4 years ago 

অংশগ্রহণ করার জন্যই করা। পুরস্কার জেতা আমার উদ্দেশ্য নয়। কন্ঠ খারাপ তাই বলে কি চেষ্টা করবো না, এটা তো হয়না। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

নিজেকে লুকিয়ে রেখে লাভ কি বলুন তো। এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন কখনও বলেননি। সুন্দর হয়েছে ভাই মাঝে মাঝে করবেন । আমাদের ভাল লাগবে। এগিয়ে যান । ধন্যবাদ।

 4 years ago 

আপনি যে ধৈর্য ধরে আমার কবিতা আবৃত্তি শুনেছেন এতেই আমার অর্ধেক সফলতা অর্জিত হয়ে গেছে। মোট আটজন শ্রোতা আমার আবৃত্তি শুনেছেন এটা কি কম কথা বলুন তো। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37