কবিতা :- কাজল কালো চোখেতে।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @tuhin002
from Bangladesh
৩০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।

২৭ মহররম ১৪৪৪ হিজরি। ১৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


20230814_102802_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম "কাজল কালো চোখে " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- কাজল কালো চোখে
লেখা - তুহিন খান

তোমার ঐ কাজল কালো চোখেতে
আমার দিবস কাটে বিষম ভাবেতে
তোমার চোখের চাউনিতে
পাগল হয়ে যায় আমি যে।



আকাশের দিকে তাকিয়ে থাকি
আরও তাকায় জোসনা রাত্রে তারায়,
আলোর বেগের যত মেলা যায় যে দেখা
হৃদয়ের হাহাকার গুলো যায় না যে বোঝা।

তোমার কাজল কালো চোখের মাঝে
জল জল করে জোনাকির আলোতে।
কখনো কি মনে হয়েছে তোমার কাছে
এক ফোটা শিশির বিন্দু জমা ওই চোখে।

তোমার বাঁকা চোখের আঁধারে
রঙ মিশিয়ে আমাকে ধরে রাখে
তোমার দু নয়নে তুমি কার জন্য
ভাসাও কাজল কালো আঁখিতে
দেখিনিত তোমার পাশে কেউ আছে।

তোমার জন্য আমার মনটা যে
পড়ে আছে ওই দূরের আকাশে
যত দূরে চোখ যায় দেখি তোমায়
মনের মাঝে রয়ে যায় আমার হৃদয়।


ছোট কুটিরে বসে আছো তুমি
তোমার চোখের চাউনি আমাকে পাগল করে
যায় দেখিতে ইচ্ছে করে ওই নয়ন ভরে।
চোখের কাজলের আঁখির তারা
ধীরে ধীরে বয়ে যায় বাতাসের মেলায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, কাজল কালো চোখে। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 3 years ago 

আপনার লেখা কাজল কালো চোখেতে কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণ কবিতাটা লিখেছেন যা অসম্ভব সুন্দর ছিল। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আপনি এই কবিতাটি লেখার জন্য। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন। এরকম সুন্দর কবিতা গুলো কিন্তু পরবর্তীতে ও আপনার কাছ থেকে দেখার অপেক্ষায় থাকলাম। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর কবিতা দেখতে পাবো।

 3 years ago 

আসলে আপু প্রথম দিকে কবিতা আমি লিখতে পারতাম না। কিন্তু এই বাংলা ব্লগে আসার পরে চেষ্টা করতে করতে এখন মোটামুটি পারি। আমি সব সময় চেষ্টা করি কবিতা লেখার আগে কি কবিতা লিখবো তার টপিক্স নির্ণয় করি। এবং ওই টপিক্সের উপর ভিত্তি করে আমি লিখে থাকি। যথেষ্ট সময় লাগে একটি কবিতা সম্পন্ন করতে।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করেন জেনে ভালো লাগলো ভাইয়া। এতে পোস্টের ভেরিয়েশন আসে। আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপনি। পড়তে খুব ভালো লেগেছে সহজ ভাষায় লেখার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু চেষ্টা করে যাচ্ছি নিজের পোস্টের ভেরিয়েশন আনার আমি প্রতি সপ্তায় ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করি। আর তার উপর ভিত্তি করে এই সপ্তাহে আমি একটি কবিতা লিখেছি। আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমার কাছে মনে হচ্ছে আপনি সত্যি কারের কবি হয়ে উঠেছেন। আসলে যে কোন মানুষের চোখের দিকেই তাকালে বেশ ভালো লাগে মামা। কবিতাটি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

বিভিন্ন রকম অনুভূতি আমাদের মনের ভেতর কাজ করে। আর বিভিন্ন রকম এই অনুভূতিগুলোকে তুলে ধরে যদি কবিতা লেখা হয়, তখন সেই কবিতা গুলো অনেক সুন্দর হয়। আপনি খুবই সুন্দর করে এই কবিতাটা লিখেছেন। আপনার লেখা কবিতাটা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। আমার বাংলা ব্লগের সবাই এখন অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে, আর সেগুলো পড়লে মনটা একেবারে ভরে যায়।

 3 years ago 

আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে কবিতার নাম অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কাজল কালো চোখেতে কবিতাটি অসাধারণ হয়েছে। আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে আস্তে আস্তে সবাই কম বেশি কবিতা লিখতেছি। তবে আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আশা করি সামনে আরো সুন্দর কবিতা লিখবেন। অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কাজল কালো চোখেতে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মনে হয় কেহই এর আগে কবিতা লিখেনি। শুধু আমার বাংলা ব্লগে কাজ করতে এসে সবাই মোটামুটি কবিতা লেখা শিখে গেছে, ধন্যবাদ ভাই আপনাকে।