আমার স্বরচিত কবিতা:- ও কবি মশাই।
আমি @tuhin002
from Bangladesh
০৫ অগ্রহায়ণ মাস ১৪৩০ বঙ্গাব্দ।
৩০ জামাদিউল আওয়াল ১৪৪৫ হিজরি। ২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম "ও কবি মশাই" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
তুমি কি জানো?
তোমাকে দেখে বিবর্ণ হয়না আমার সুখ!
ক্লান্ত হয়না আমার চোখ।
এই যে কবি মশাই তুমি কি জানো?
তুমি ভারি অদ্ভুত কবিতা প্রেমিক!
তোমার সাথে পথে আলাের হয়েছিল কথা,
সেদিন পলাশের পাপড়িতে ভরে গিয়েছিল তোমার বাড়ির শান বাঁধানো ঘাট।
তোমার আমার ভালোলাগার মোড়ে এসে বেঁকে গেছে আমাদের ভালোবাসার গন্তব্যের দিক।
ভালোবাসার রাস্তা হতে ফিরতি পথে,
তোমার এক বন্য আদিম নেশার ঝোঁক!
সত্যি বলছি,
তোমার চোখে ঢের বেশি অভিব্যাক্তি!
তোমার চোখে দেখেছিলাম উন্মুখ কবিতার শোক!
তোমার বাড়ির রাত্রির পান্থশালা,
প্রেয়সী তোমার শব্দ তরঙ্গে।
অথচ তুমি তোমার কবিতার চিলেকোঠায়,
তপ্ত রোদে দাঁড়িয়ে।
চুপিসারে ইন্দ্রিয়াতীত হচ্ছে তোমার বেণু।
এই যে কবি মশাই তুমি কি জানো,
কবিতার পার্থক্য কি শুধু শব্দে আর বর্ণে!
কবিতার পার্থক্য তো হয় স্নিগ্ধ কাঠগোলাপে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও "ও কবি মশাই" নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1726541756983107965?t=bmjCn3kql4mqjGijUjx1Lg&s=19
বাহ যেমন কবিতা তেমন কবিতার নাম প্রতিটা কথার ভাবমূর্তি অন্তর্নিহিত বিষয়টি একমাত্র যিনি কবিতা লেখে তিনিই ভালভাবে অনুধাবন করতে পারে। আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা লাইনের অর্থবহ কথা বিষয়টি পড়ে খুবই ভালো লাগলো।
আমি কবিতা লেখার সময় সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। একটু ভালো কবিতা লিখতে গেলে সময় লাগে। সময় লাগলেও আমার লেখা কবিতাটি আপনাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক।
বাহ, ভাইয়া আজকে আপনি আমাদের মাঝে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিকে নিয়ে অনেক সুন্দর মনোভাব ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে। এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি লিখে চেষ্টা করেছি আর সেই লেখাটি আপনাদের ভালো লেগেছে এটাই আমার প্রাপ্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন আমার মন খারাপ থাকে তখন একটা টপিক্স নিয়ে আমি লেখালেখি শুরু করি। লেখালেখি করার মাধ্যমে মনকে ভালো করার চেষ্টা করি। কবি মশাই নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আসলে মন খারাপ থাকলে কবিতা লিখতে ইচ্ছা করে। আর তখন কবিতা লেখাটা অনেক সুন্দর হয়ে থাকে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি সবসময়ই আমাদের সাথে খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতাটা একটু ভিন্ন ছিল। পড়ে খুব ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
সব সময় চেষ্টা করে থাকি আপু ভিন্ন ভিন্ন ধরনের কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার লেখা কবিতাটি আপনি পড়েন এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
জাস্ট মাইন্ডব্লোয়িং ভাইয়া!! আপনি তো পুরাই তো অসাধারণ লিখেছেন কবিতাটি। খুবই ভালো লেগেছে কবিতাটি পড়ে। ☘️
দারুন লিখেছেন আপনি কবিকে কেন্দ্র করে। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একজন অভিজ্ঞ ইউজার। প্রতিনিয়ত আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কবিতা পড়তে পারি। আপনি আজকে কবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে কবিতাটি লিখলেন। পড়ে অনেক ভালো লাগলো কবিতাটি।
আমি জানি আপু কবিতার মধ্যে রস থাকতে হয়। আর রস না থাকলে কবিতা পড়তে ভালো লাগে না। যেভাবে লিখলে আপনাদের পড়তে ভালো লাগবে ঠিক সেভাবে লেখার চেষ্টা করে থাকি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।