আমার স্বরচিত কবিতা:- শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম।
আমি @tuhin002
from Bangladesh
২৪ মাস ১৪৩০ বঙ্গাব্দ।
২৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ০৯ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম " শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
বাইরে অঝোরে রিমঝিম বৃষ্টি।
এমন আবহাওয়াতেই প্রকাশ পাচ্ছে শ্রাবণ মাস।
আমি তখন বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে,
খোশ গল্পে মগ্ন ছিলাম আমার প্রিয় রং চায়ের সঙ্গে।
হঠাৎ কান ঝালাপালা করা বজ্রপাত,
ভেসে আসলো আচমকা।
কোন এক সুন্দরী রমণীর কন্ঠ।
আমি তো আবার এদিক ওদিক তাকালাম,
ওমা কাউকেই দেখতে পেলাম না।
এই সেই ভাবতে ভাবতে,
চোখ পড়ল ভেজা শহরের রাস্তাতে।
রাস্তায় যাকে দেখলাম,
সেতো মানুষ নয় সাক্ষাৎ পরী!
কি মায়াবী দুটি চোখ তার।
এক পলক তাকিয়ে থাকতেই,
মনে হলো কত শত বছর কেটে গেল।
দেখলাম মেয়েটি শ্রাবণের অঝোর বৃষ্টিতে ভিজছে।
সে যেন শ্রাবণকে ডেকে বলছিল-
ওহে বর্ষা মুখরিত শ্রাবণ তোমাকে আমার
এই মন উজাড় করে দিলাম আজ।
তুমি আমায় তোমার মুষলধারে
বৃষ্টি হয়ে কাছে টেনে নিও।
আমি তখন বেলকনিতে দাঁড়িয়ে
আফসোস করতে লাগলাম,
ইস আমি যদি এই শ্রাবণের বৃষ্টি হয়ে
তোমায় আপন করে নিতে পারতাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter Link
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার লেখা প্রতিটা কবিতা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার কবিতাগুলো পড়লে সত্যি মনের মাঝে প্রেমের একটা ফিলিংস লাগে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাগ্নে তুমি তো প্রেমে পড়োনি তাই এখন তোমার মনে প্রেমের ছোঁয়া লাগছে। আমার লেখা কবিতা গুলো তোমার ভালো লাগে এটা জেনে ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লেখা কবিতা আমি সবসময় পড়ার চেষ্টা করি। আজকে শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন আপনি। আপনার লেখা এই কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দেখার কারণে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি পছন্দ করি। আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপু যে আপনি আমার কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করেন। আর এই বিষয়টি জেনে খুব ভালো লেগেছে।
আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই খুবই পছন্দ করি। আপনার লেখা কবিতা গুলো এর আগেও অনেকবার পড়েছি। আজকে ভিন্ন রকমের একটা টপিক তুলে ধরেছেন দেখছি এই কবিতার মাধ্যমে। আপনার লেখা কবিতাটা পড়ার সময় আমি তো একেবারে কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আমার লেখা কবিতাটি আপনার পড়ে ভাল লেগেছে সেটা জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।
কবিতাটি সত্যিই খুব ভালো লেগেছে পড়ে। শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম কবিতাটি খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি। প্রতিটি লাইন বেশ সুন্দর ভাবে সাজিয়েছেন। সত্যি চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনাকে অনেক ধন্যবাদ,আপনার চমৎকার মন্তব্য করার জন্য।
পুরাই আউটস্ট্যান্ডিং ভাইয়া! আপনি তো সেই লেভেলের কবিতা লেখেন 🖤। খুবই ভালো লাগলো ভাই কবিতাটি পড়ে। দারুণ একটা মুহূর্তের কথা কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন 🦋
ভাই আমি চেষ্টা করি ভালো কোন কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ কবিতাটি দারুণ লিখেছেন আপনি। দারুণ মুডের একটি কবিতা লিখলেন শ্রাবণের বৃষ্টি ভেজা প্রেম। সত্যি কবিতাটি শিরোনাম যেমন সুন্দর হয়েছে। তেমনি পড়তে অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু রোমান্টিক কবিতাটি লিখে আমাদেরকে আনন্দ দিলেন। অনেক ভালো লেগেছে এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে।
যাক আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই। কবিতার নামটি যেমন সুন্দর এবং পুরো কবিতা
পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আমি যেমন কবিতা লিখতে পছন্দ করি তেমনি কবিতা পড়তেও আমার অনেক ভালো লাগে। পড়ার মাধ্যমে ও অনেক জ্ঞান অর্জন করা যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপু আপনার মত আমিও কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তেও ঠিক তেমন ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।