আমার ফেলে আসা শৈশব।
আমি @tuhin002
from Bangladesh
১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ।
০৫ রমজান ১৪৪৪ হিজরি। ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
স্মৃতির খাতা খুলে যখন বসি,
ভাবি একা একা ,
ফেলে আসা স্মৃতির বাক্সে যদি
তালা দিয়ে যেতো রাখা --
সেই ফেলে আসা পুরনো দিনের
রঙিন শৈশবের স্মৃতি গুলো,
আজো মনের দরজায় কড়া নাড়ে।
ইচ্ছে করে, যদি রুপ কথার যাদুর কাঠি দিয়ে,
ফিরে পাওয়া যেত দুরন্ত সেই কৈশোরে !!
মনের বাতায়নে পুরনো স্মৃতি গুলো,
এসে উঁকি মারে দুচোখের আয়নায়
নোনা জলেরা এসে ভীড় জমায়।
ফোঁটা ফোঁটা জল পড়ে ভিজে যায়,
শুকনো চোখের পাপড়ি।
এই বিষাদে ভরা হৃদয় ঘিরে,
ভীড় জমায় নানান ইচ্ছেরা।
ইচ্ছে করে যাদুর কাঠি ছুঁইয়ে,
ফিরে যেত চাই সেই সুন্দর কৈশোরে !!
সময়ের স্রোতে,শৈশব হারিয়ে গেছে।
পুরোনো ধুলো জমা স্মৃতির লাগাম টেনে।
বকুলের কড়া গন্ধে চিড় ধরা সময়
কুঁকড়ে গেছে সেই ফেলে আসা শৈশবের শরীর।
এখন মনের কোণে বিঁধে আছে বিষাক্ত তীরের মতো।
তবু ইচ্ছে করে সেই কৈশোরে ফিরে যেতে!!
শৈশবের রঙ্গিন দিনগুলি ,
আঁকা ছিলো প্রজাপতির রঙিন ডানায়।
অশ্রুজলে লেখা ছিল,
সেই হারানো দৃশ্যাবলী।
রঙিন এই পৃথিবীর বুকে,
সময়ের সমুদ্রে পুরনো স্মৃতিগুলো
সাজানো থাকে থরে থরে।
তবুও ইচ্ছে করে যাদুর কাঠি ছুঁইয়ে,
ধুলো জমা কৈশোরে ফিরে যেতে !!
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
এককথায় অসাধারণ একটি কবিতা উপস্থাপন করেছেন। দারুন লেগেছে আমার কাছে প্রতিটি লাইন।
সত্যিই যদি শৈশবে ফিরে যাওয়া যেতো ভীষণ ভালো লাগতো।
অসংখ্য ধন্যবাদ চমৎকার কবিতাটি উপহার দেয়ার জন্য।
প্রতিটা মানুষের জীবনে শৈশব জীবন হলো সব থেকে সুন্দরময়। যে জীবনটার কথা সারা জীবনেও ভুলতে পারেনা। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
শৈশবের স্মৃতি সত্যি অনেক মধুর যে দিনগুলো জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত শ্রেষ্ঠ ময় । সেই সময়ে থাকেনা কোন চিন্তা চেতনা জীবনের স্বাধীনতা ভরপুর থাকে । সেই মুহূর্তের অনুভূতি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করলেন।
শৈশবের জীবন প্রত্যেকটা মানুষের জন্যই শ্রেষ্ঠ একটা মুহূর্ত। যে মুহূর্তের কথা সবারই মনে পড়ে। ধন্যবাদ ভাই সুন্দর করার জন্য।
ভাই জীবনটা তখনই ভালো ছিল যখন যানতাম জীবন মানে কি ৷ আর ছুটতাম না এ জীবনের জন্য ৷ আসলে সময় এতো ঠুনকো তা কেড়ে নিল ৷ সময় বড় অদ্ভুত ৷ তবে ভাই এখন চাইলেও আর শৈশবে জীবনে ফিরে যেতে পারবো না ৷ কিন্তু মনে পড়ে সেই সৃতি গুলো যা থরে থরে সাজানো আছে মনের মনি কোঠায় ৷
আপনি ঠিকি বসেছেন যদি যাদুর কাঠি দিয়ে ফিরে পাওয়া যেত৷ তাহলে মন্দ হতো না ৷
আপনার সাথে আমি একমত ভাই শিশু জীবনটা এত সুন্দর ছিল যে জীবনে সুখ ছাড়া দুঃখ ছিল না। যা ইচ্ছা তাই করতাম কোন বাধা ছিল না। কিন্তু এখন বড় হয়ে পুরাটাই উল্টো হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।
মামা আপনি আজকে আমাদের মাঝে ফেলে আসা শৈশব এর স্মৃতি নিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে মামা। ঠিক বলেছেন মামা আপনি রঙিন এই পৃথিবীর মধ্যে কতই না স্বপ্ন থাকে সবার। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পৃথিবীটা হলো স্বপ্নময় এখানে সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
একেবারে ঠিক বলেছেন ভাই শৈশব যেন অশ্রুজলে লেখা থাকে। শৈশবের সেই রঙিন দিনগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে কিন্তু স্মৃতি টা রয়ে গেছে। চমৎকার লিখেছেন ভাই কবিতা টা।।
প্রতিটা স্মৃতি গুলো মানুষের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে যে মানুষ ইচ্ছা করলেই স্মৃতি গুলো ভুলে যেতে পারে না।
আমি ইতো পূর্বে লক্ষ্য করেছি আপনি বেশ চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। আপনার আজকের কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেছেন এই কবিতাটি তাই পড়তে বেশ ভালো লাগছে আমার।
আমার কবিতাটি পড়ে আপনার বেশ ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ।
শৈশবের স্মৃতি মনে করতে আসলে ভালই লাগে। আপনি আপনার শৈশবের কথাগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার ভাল লেগেছে আপনার কবিতা পড়ে।
এই লাইনগুলো আমার বেশি ভাল লেগেছে।
আমার লিখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল ধন্যবাদ ভাই।
শৈশবের স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। দারুন হয়েছে। আসলে শৈশবের স্মৃতিগুলো আমাদের সবার মনেই দোল দেয়,যা কিনা ফিরে আর আসবে না।ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার।
গঠন মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।