স্বরচিত কবিতা আবৃতি :- সাহিত্যের রঙিন দিনগুলো।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @tuhin002
from Bangladesh
২৭ভাদ্র মাস ১৪৩০ বঙ্গাব্দ।

২৫ সফর ১৪৪৪ হিজরি। ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


Modern Promotion Business Agency Facebook Post_20230911_101054_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম " সাহিত্যের রঙিন দিনগুলো " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- সাহিত্যের রঙিন দিনগুলো ।
লেখা - তুহিন খান

রং মিলে যায় সাজের বেলা, গল্প বলে কে?
"শোলক বলা কাজলা দিদি" আর কি ফিরেছে?
উথাল পাথাল মনের মাঝে প্রশ্ন জাগে আজ।
আমের আঁটির ভেঁপু আর অপু, দুগ্গা দিদি কই?
তখন দিদির ছায়া মাখা আমার ফোকলা হাসি।
কারা লেখে ওসব গল্প, বুক কাঁপে না বুঝি তাদের।
হাঁটুর নিচে হাফপ্যান্ট আর ফিতে জামার বুকে।


মায়ের কাছে আজ কার দখলে ঘুম, এই নিয়ে মারামারি।
বেরঙিন ওই পাতায় মাগো আমার ছেলেবেলা।
স্ক্রিনের এপার ওপার এখন ওসব হাওয়ায় উড়াই।
কবেই করেছি পার রোববার সকাল চাঁদের বুড়ি আর ম্যাজিক ম্যান দিয়ে।

রোদ্দুরে আর রং নেই সেই যেমন ছিল আগে।
তবুও মনে জাগে, হালকা সবুজ ছেলেবেলা টাকে।
ঘুমহীন দুপুর আর সন্ধ্যার রেওয়াজ মনে জাগে যদি।
মোবাইলের এই যুগে, ওসব এখন ফিরে পাওয়া এতই সহজ বুঝি?

জানি সেসব সহজ নয়,
ব্যাকুল পাড়া মন আর রঙিন সেসব দিন।
কথা দিলাম তোমায় আজ,
রঙিন সুতোয় বেঁধে থাকবো আমরা গোটা জীবন।


লিংক

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, সাহিত্যের রঙিন দিনগুলো । যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।আসলে কবিতা লিখতে আমারও ভালো লাগে। আর মাঝে মধ্যে তা শেয়ার ও করে থাকি।আরেকটি কথা ভাই,পোস্টের টাইটেলে আবৃত্তি শব্দটি সম্ভবত হবে না।কারনটি এটা তো আবৃত্তি নয়।একটু দেখে নেবেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই এই কবিতাটি আমি লিখে আবৃত্তি করেছি। নিচে ভিডিও লিংক দেওয়া আছে। হয়তোবা আপনি নিচে দেখেন নাই।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে বলেছেন আপনি। আপনি কিন্তু অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন এটা কিন্তু বলতে হচ্ছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণটা।

 3 years ago 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শুনালেন।আপনার এই কবিতা আবৃতি আমার অনেক ভালো লেগেছে।সাহিত্যের রঙিন দিনগুলো কবিতার এত সুন্দর আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাই সাহিত্যের রং আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তাই চেষ্টা করেছিলাম সাহিত্যের রঙিন দিনগুলো কথা মনে করে কবিতাটি লেখার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সাহিত্যের রঙিন দিনগুলো কবিতাটা অনেক সুন্দর করে লেখা হয়েছে। আর এই কবিতার আবৃত্তি ও অনেক সুন্দরভাবে করা হয়েছে। আমি কবিতা লিখতে এবং পড়তে যেমন পছন্দ করি, তেমনই আবৃত্তি শুনতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সম্পূর্ণ কবিতাটা সুন্দর করে আবৃত্তি করার কারণে ই শুনতে অনেক ভালো লেগেছে। আপনার কন্ঠে এরকম কবিতা আবৃত্তি পরবর্তীতে শুনতে পাব আশা করছি।

 3 years ago 

আপু আপনার মত আমিও কবিতা লিখতে এবং পড়তে ভীষণ ভালোবাসি। আর ভালোবাসার জন্যই প্রত্যেক সপ্তাহে একটি করে কবিতা আপনাদের মাঝে উপহার দিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শোলক বলা কাজলা দিদি র সেই কথা মনে পড়ে গেল ভাইয়া। চতুর্থ শ্রেণিতে মেবি এ কবিতাটি ছিল। আমার প্রিয় একটি কবিতা। কিছুক্ষণ এর জন্য শৈশবের ফিল পেলাম। আসলে মোবাইলের এ যুগে এখনকার জেনারেশন খুব কমই এসব এনজয় করবে। দারুণ লিখেছেন ভাইয়া

 3 years ago 

আসলে ভাই আমি চেষ্টা করেছি সাহিত্যের রঙিন দিনগুলো পুনরায় একটু তুলে ধরার জন্য।

 3 years ago 

সাহিত্যের রঙিন দিনগুলো নিয়ে দারুন একটি কবিতা উপস্থাপন করেছেন ভাইয়া। ‌ আপনার মুখে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। এরকম সুন্দর কবিতা আবৃতি করে আমাদের মাঝে আরো উপস্থাপন করুন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার কবিতা শুনে আপনার ভালো লেগেছে আপু এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কবিতা তো আপনি সব সময়ই খুব সুন্দর লিখেন। আজকেও অসাধারণ একটি কবিতা লিখলেন সাহিত্যের সেই রঙিন দিনগুলো নিয়ে অসাধারণ কবিতা ছিল। অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সর্বদা চেষ্টা করে যাচ্ছি আপু ভালো ভালো কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের লেখা দারুন একটি কবিতা। কবিতাটি আবার নিজের গলায় আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মামা মায়ের কাছে ঘুমানোর জন্য প্রত্যেকটি সন্তান অতিষ্ঠ হয়ে পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাগ্নে খুব চমৎকার ভাবে মন্তব্য করার জন্য।