স্বরচিত কবিতা:- তুমি চাইলে।
আমি @tuhin002
from Bangladesh
১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।
১১মহররম ১৪৪৪ হিজরি। ২৯ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম "তুমি চাইলে" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
একটা মিষ্টি গোধুলি বিকেলের গল্প হতো।
ভালোবাসা জমা হতো বাদামের আড্ডায়।
কয়েক ফোঁটা বৃষ্টির গল্প হতো।
আমাদের মধ্যে ভালোবাসাবাসি হতো!
স্মৃতি জমা হতো বৃষ্টির জলে।
যদি তুমি চাইতে তাহলে আমাদেরও -
অন্য প্রেমিকের মতো,
কোন সামান্য কথা নিয়ে ঝগড়া হতো!
একটা রাতের গল্প হতো,
সেই রাতেই দুজন দুজনের অভিমান
জানাতাম জোনাকির আলোয়।
যদি তুমি চাইতে আমাদের একটা সংসার হতো!
চিলেকোঠার মত ছোট্ট ঘর হতো আমাদের।
সেখানে থাকতো একটা ডাইনিং টেবিল, একটা সোফা সেট, একটা টিভি, একটা আলমারি আরেকটা রুম।
আসবাবপত্র নিয়ে ঘরটা সাজাতাম মনের মতো।
যদি তুমি চাইতে তাহলে আমাদের একটা রাজপুত্র হতো।
একটা মিষ্টি নাম রাখা নিয়ে দুজনের মধ্যে খুনসুট হতো।
তাকে নিয়ে শুরু হতো আমাদের নতুন সংসার।
যদি তুমি চাইতে তাহলে আমাদের সবই হতো!
আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো।
কিন্তু আফসোস! তুমি এসব কিছুই চাইলে না।
আজ সবকিছু আমাদের হয়েও হলো না।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, তুমি চাইলে। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1685178548267663362?t=Ngudfj0RyW_VDZsqdrc_hA&s=19
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কবিতার মাঝে সংসার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে নিজের স্বরচিত কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাগ্নে সুন্দর মন্তব্য করার জন্য।
আমার কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও।আপনার লেখা কবিতাটিও সুন্দর হয়েছে।কবিতার টাইটেল এবং কবিতাটি পড়ে বুঝলাম এটি ভালোবাসা নিয়ে লেখা।আসলেই প্রিয়তমা চাইলে সব কঠিন কাজ করা ও সম্ভব কিন্তু একজনের আপত্তিতে কিছু করা সম্ভব হয় না।কবিতার শেষে না পাওয়ার বেদনা বা আক্ষেপ ফুটে উঠেছে।ধন্যবাদ ভাইয়া।
কবিতার মধ্যে কিছু আক্ষেপ রাখতে হয়, না হলে কবিতা সুন্দর হয় না। কবিতার মধ্যে বিচ্ছেদ সব সময় মধুর হয়ে থাকে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন এবং চমৎকার একটি রোমান্টিক কবিতা লিখলেন আপনি তুমি চাইলে। কবিতাটি যতক্ষণ পড়েছিলাম ততক্ষণ মনে হয়েছিল বাদাম খাওয়ার আড্ডায় জমে গেছিলাম। খুব সুন্দর সুন্দর অনুভূতি প্রকাশ করলেন কবিতার মাধ্যমে ভীষণ ভালো লেগেছে পড়ে। এরকম দারুন কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপু কিছু বাদাম থাকলে পাঠিয়ে দিতে পারতেন তাহলে বাদাম খেতে আমার এই কবিতা গুলো পড়তাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।
খুবই রোমান্টিক একটি কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতাটি পড়ে অনেক বেশি মজা পেয়েছি। সত্যি বলতে কবিতা পড়তে এবং লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সর্বদায়।
তবে ভাই আপনি কিন্তুু খুবই চমৎকার কবিতা লিখেন।আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
তুমি চাইলে কবিতাটি খুব সুন্দর ভাবে ই আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। ভালোবাসার মানুষটি চাইলে আসলে অনেক কিছুই হতো। সেই চাওয়াগুলো কবিতার ভাষায় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ভীষন ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোবাসার মানুষ চাইলে অনেক কিছুই করা সম্ভব। কিন্তুু সবাইকে ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করে আর সবার জন্য কি করে, আমার মনে হয় তা করে না। আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন আপু ধন্যবাদ।