স্বরচিত কবিতা আবৃতি :- বেকারত্ব জীবন।
আমি @tuhin002
from Bangladesh
১৮ভাদ্র মাস ১৪৩০ বঙ্গাব্দ।
১৬ সফর ১৪৪৪ হিজরি। ০২সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম " বেকারত্ব জীবন " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
স্বর্ণলতা আগাছাই বলা চলে ঠিক
একটা বেকার জীবন।
এক কথা বস্তা পচা সার্টিফিকেট নিয়ে,
এখন এই অফিস থেকে অফিস ঘুরে বেড়াই।
রক্ত রোধে অজানা আতঙ্ক বাসা বাঁধে মনে।
মনে করিয়ে দেয় আমি বেকার।
ফেল করে ইন্টারভিউ শেষে,
লোকাল বাসে বাড়ি ফেরা।
পাশের বাড়ির প্রতিবেশীরা,
যখন টিটকারি দিয়ে শোনাই,
চাকরিটা তুই এবারও পেলিনা।
মনের মাঝে তখন জানান দেয় আমি বেকার।
বাবা যখন অসুস্থ মাকে আমার বেকারত্ব নিয়ে কথা শোনায়,
আমাকে সইতে হয় বাবার চোখ রাঙানো।
কারণ আমি বেকার।
অভুক্ত পেট নিয়ে সারাদিন ঘোরাঘুরি,
সারাদিন চাকরি খুঁজে রাতে এসে যখন খেতে বসি।
খাবারের প্লেটটা বাবা ছিড়ে গিয়ে বলে,
আর কতদিন আমার ঘরে বসে খাবি।
তখন দুচোখে যে আধার দেখি,
কারণ আমি বেকার।
লিংক
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, বেকারত্ব জীবন। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
কবিতা পড়তে দারুন হয়েছে বেকারত্বের জীবন নিয়ে কবিতা লিখলেন আপনি। মানুষের জীবনে বেকারত্ব জীবনটা খুবই অসহ্যনীয়। আসলে বেকারত্ব জীবন কেউ মূল্যায়ন করেনা। সবার কাছে অবহেলার স্বীকার হতে হয়। পড়ালেখা করে কোন মূল্য থাকে না যদি ভালো একটা চাকরি পাওয়া না যায়। অনেক সুন্দর অনুভূতি ছিল কবিতার মধ্যে ভালো লাগলো।
একজন বেকারত্ব মানুষের যে কতটা কষ্ট সে নিজেই বোঝে। সমাজের বুকে যেন একজন সে বোঝা হয়ে যায়।
https://twitter.com/ABashar45/status/1697978699273150562?t=UD09nA9c0gMaVMs6T95rDQ&s=19
ভাই অসাধারণ একটি কবিতা লিখেছেন, মন ছুয়ে গেল কবিতাটা। আসলেই পড়াশোনা প্রায় শেষের পথে যখন থাকে, তখন থেকে পরিবারের থেকে ,আশেপাশের লোকেদের থেকে অনেক রকমের কথা শুনতে হয় এই বেকারত্ব নিয়ে। যতদিন না পর্যন্ত একটি ভালো কাজ জোগাড় করে এই বেকারত্ব কাটাতে পারব ,ততদিন পর্যন্ত কারো কাছ থেকেই খুব একটা ভালো ব্যবহার পাওয়া যাবে না। অসাধারণ ছিল কবিতার প্রত্যেকটা লাইন।
যতদিন স্টুডেন্ট হিসেবে থাকা যায় ততদিন নিজের জন্য মঙ্গল। যখনই আপনার লেখাপড়া শেষ হয়ে যাবে তখনই শুরু হয়ে যায় বেকারত্বের অভিশাপ ।
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমানে আমাদের দেশে বেকারত্বের সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে। আসলে একজন বেকার ছেলেই বোঝে বেকার থাকার কষ্টটা কি! বেকারত্ব নিয়ে সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
বেকারত্ব প্রত্যেকটা মানুষের জন্য একটা অভিশাপ শুরু। নিজের কোন মূল্যায়ন পাওয়া যায় সমাজের বুকে বেকারত্ব থাকাকালীন।
ভাইয়া বেকারত্ব নিয়ে দারুণ একটি কবিতা শেয়ার করলেন আপনি। সত্যি এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে ।পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম ।বেকার মানুষদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি দেখতে পেলাম। আসলে বেকারত্ব যে কতটা কঠিন সেটা যারা বেকার তারাই বুঝতে পারে। বেশ ভালো উপলব্ধি করে বিষয়টি ফুটিয়ে তুলেছেন । ভালো লাগলো দেখে ।ধন্যবাদ।
আপু যেহেতু নিজে বেকার তো, তাই বেকারত্ব থাকার মর্ম বুঝি তাই বেকারত্ব নিয়ে একটি কবিতা লিখে ফেললাম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।
মামা আপনি আজকে আমাদের মাঝে বেকারত্ব জীবন নিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে দেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করেও কোন চাকরি পায় না। এসব শিক্ষিত বেকারের মত কষ্টই মনে হয় খুব কম মানুষের জীবন যাপন করছে আমার কাছে মনে হয়। সারাদিন চাকরির খোঁজে প্রতিটা শিক্ষিত যুবকের দিন অতিষ্ঠ হয়ে পড়ে মামা। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ছাত্র জীবনের সবথেকে কষ্টময় জীবন হলো বেকারত্ব জীবন। এই জীবনে মানুষের কাছে কোন মূল্য পাওয়া যায় না। সমাজের কাছে উঠতে-বসতে মানুষের কথা শুনতে হয় এই সময়।
বেকারত্ব নিয়ে খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি। আপনার এই কবিতার প্রত্যেকটি লাইন বেকার মানুষের জীবনের সাথে মিল রয়েছে৷ এই কবিতার যে লাইনগুলো আমার অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ হয়েছে সেই লাইনগুলো হল :
ধন্যবাদ ভাই আমার লেখা কবিতা যে আপনার খুবই ভালো লেগেছে এটা শোনার পরে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো।
বেকারদের জীবনের কিছু কথা আপনার কবিতার মাঝে তুলে ধরেছে। আসলে একজন বেকার মানুষই জানে বেকারত্বের কি একটা সমস্যা।বেকারদের পক্ষ থেকে সংগ্রামী একটি বেকার কবিতা ও আপনার অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য করার জন্য।
আপনি বেকারত্ব জীবন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। ঠিক বলেছেন একটি শিখড় বিহীন বৃক্ষ যেমন বেকারত্ব তেমন। তবে আপনি কবিতাটি খুব অসাধারণভাবে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বেকারত্ব জীবন কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সাথে আমি একমত কবিতার মধ্য দিয়ে নিজের মনের ভাব গুলো খুব সহজে প্রকাশ করা যায়।