আমার স্বরচিত কবিতা:- আর কত দূরে।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @tuhin002
from Bangladesh
২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।

২৭ জামাদিউল আওয়াল ১৪৪৪ হিজরি। ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।

Source


আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। কবিতা লিখতে লিখতে এখন কবিতা লেখা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন কবিতা না লিখতে পারলে ভালো লাগে না। যেহেতু প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। সেহেতু মনে হয় কবে সপ্তাহ আসবে কবিতা লেখার ওই দিনটা। আবারও লিখবো কোন একটা নতুন কবিতা। তাই আজকের নতুন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো সেই , কবিতাটির নাম " আর কত দূরে " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- আর কত দূরে।


লেখা - তুহিন খান

যেতে যেতে পাড়ি দিয়েছি বহু পথ
এতটা যাওয়ার পরও পাইনি তোমার দেখা।
বিরহ ক্লান্ত ভরা মন নিয়ে ফিরেছি আমি একা
তবুও মনকে বোঝাতে দেয়নি পেয়েছে সে কতটা কষ্ট
তোমার অবুঝ ভালোবাসা আমার বুকে বেঁধেছে বাসা।
যে ভালোবাসার জন্য প্রতিটা প্রহর অপেক্ষায় থেকেছি
যাকে পাওয়ার জন্য হৃদয়টা খুঁড়ে খেয়েছে প্রতিটা সময়।
আমি পারিনি তোমাকে ভুলে থাকতে একটা মুহূর্তে।

আর কতটা দূরে থাকলে তুমি খুশি হবে
দূরত্ব এই কঠিন সময়টা আমি পার করতে আর পারিনা
তোমার কি একটুও মনে হয় না আমার কথা
একটা মুহূর্তের জন্যও কি তুমি ভেবো না আমার কথা।
হয়তোবা পাষাণ হৃদয়ের কথাগুলো এমনই হয়
ভালোবাসার পূর্ণ মর্যাদাটা কখনোই দিতে পারে না।

তুমি যতই দূরে থাকো না কেন আমার চাওয়াটা
হয়তো তোমার কাছে মূল্যহীন হয়ে পড়েছে।
আমি তো কখনো ভালোবাসাকে অমূল্য করতে পারিনা
তাইতো এখনো তোমার পথ চেয়ে বসে রয়েছে একা।
জানি একদিন ঠিকই তুমি বুঝতে পারবে
জানি তোমার ভুল বোঝার পরে ফিরেও আসবে তুমি
কিন্তু হয়তো সেদিন তুমি আমাকে পাবে না ফিরে।

তখন তুমি সত্যি কারে ভালোবাসা সম্পর্কে বুঝবে
দূরে থাকার প্রতিটা মুহূর্ত কতটা যন্ত্রণা পেয়েছি আমি
না পাওয়ার বেদনাটাও একদিন তোমাকে পোড়াবে
কতটা প্রহর তোমার জন্য একা গুনেছি আমি
দূরে থাকাটাই তুমি মনে করেছিলে সুখ
আজ আমাকে হারিয়ে তুমি বুঝতে পারবে
ভালোবাসার মানুষ দূরে থাকো তো কত কষ্ট।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, কবিতা লিখতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করে যাচ্ছি কবিতার মধ্যে রসালো ভাব নিয়ে আপনাদের মাঝে আসতে। কবিতার মধ্যে যদি রস থাকে তাহলে কবিতা পড়তেও ভীষণ ভালো লাগে। আর তাই আজকে সেই রস যুক্ত কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কত দূরে। আমার লেখা কবিতা যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রিয় মানুষটার জন্যও সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে অনেকেই রাজি আছে। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। কবিতার মধ্যে খুবই সুন্দর ভাষা ব্যবহার করেছেন যা কবিতার মাধুর্য বৃদ্ধি করেছে। এরকম সুন্দর সুন্দর কবিতার আশায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষের জন্য অনেকে অনেক কিছু করে থাকে আর আমি তো সামান্য কিছু করেছি ভাইয়া। ভালোবাসার মানুষের জন্য ছোট্ট করে একটা কবিতা লিখেছি কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার লেখা আর কত দূরে শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার মধ্যে ভালোবাসার দারুন এক আবেগ ফুটে উঠেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষের কাছে পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের কষ্ট সহ্য করে। দারুন একটি কবিতা আনন্দের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভালো কিছু পেতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। ভালোবাসার মানুষ হলো জীবনের একটা অঙ্গ, যেটা পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ ভাই আপনার স্বরচিত আর কত দূরে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মনের অনুভূতি গুলো অনেক সুন্দর ভাবে কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে কবিতাটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতা না লিখতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে না। আসলে কবিতা লেখা আমার নিজেরও অভ্যাসে পরিণত হয়েছে। এখন কবিতা না লিখলে ভালোই লাগে না। আর কত দূরে কবিতা টা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আপনি কিন্তু এই কবিতাটা লিখেছেন অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে। ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকা আসলেই কষ্টের। হয়তো এটা কাছে থাকতে বোঝা যায় না। খুব সুন্দর হয়েছে শেষের লাইনগুলো।

 3 years ago 

যেকোনো জিনিস প্রতিনিয়ত করতে থাকলে সেই কাজটি যদি পরবর্তীতে না করা যায় তাহলে খারাপই লাগে। কবিতা লিখতে লিখতে এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে এখন কবিতা না আসলে ভালো লাগে না। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ কষ্টের অনুভূতি নিয়ে আজকে আপনি প্রেম বিরহের একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার লাইন গুলোর মধ্যে রয়েছে প্রেম ভালোবাসার হতাশা ব্যক্ত অনুভব। তবে দারুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেই অনুভূতি আমাদের মাঝে। ভালো লাগলো লাইন গুলো পড়ে।

 3 years ago 

কষ্ট আছে বলেই ভালোবাসা এত মিষ্টি। কোন কিছু সহজলভ্য ভাবে পাওয়া গেলে তার মধ্যে কোন মজা থাকে না। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটি ঠিক কবিতার মধ্যে রস থাকলে কবিতা পড়তে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আর কত দূরে কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার চমৎকার কবিতা লিখে থাকেন। কবিতাটি খুব সুন্দর করে লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাই প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে সেটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকা অনেক কষ্টের।আপনার স্বরচিত “আর কত দূরে”কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা কবিতাটি আপনার ভালো লাগলো এটা জেনে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile